বাৰ্টলেট পজিটিভ লেট অফ মোশন এর গঠন ও কার্যপ্রণালি

আজকে আমাদের আলোচনার বিষয়-বাৰ্টলেট পজিটিভ লেট অফ মোশন এর গঠন ও কার্যপ্রণালি

বাৰ্টলেট পজিটিভ লেট অফ মোশন এর গঠন ও কার্যপ্রণালি (Describe the construction and working principle of positive let-off motion)

গঠন (Construction) ঃ

এ মোশনে একটি পুশিং বা র‍্যাচেট পউল আছে, যা র‍্যাচেট হুইলকে ঘুরায়। র‍্যাচেট ‘R’ ঘূর্ণনের ফলে সিংগেল আর্ম ‘J’ ঘুরতে থাকে। ওয়ার্ম হুইল ‘K’ সিঙ্গেল ওয়ার্মের সংস্পর্শে থেকে ঘুরতে থাকে। আবার ওয়ার্ম হুইল ও বিম ড্রাইভিং হুইল ‘L’ একই শ্যাফটের উপর অবস্থিত বলে বিম ড্রাইভিং হুইলও ঘুরতে থাকে।

পুনরায় বিম ড্রাইভিং হুইলের সংস্পর্শে বিম হুইল ‘M’ থাকায় এটিও ঘুরতে থাকে এবং বিম হুইল ও ওয়ার্প বিম ‘B’ একই শ্যাফটে অবস্থিত বলে ওয়ার্প বিমও ঘুরতে থাকে। ফ্লোটিং ব্যাক রেস্ট ‘A’ টি ‘O’ রডের মাধ্যমে আটকানো (Pivot) থাকে। আবার ‘O’ রডটি যে রডের সাথে সংযুক্ত থাকে তার উপর একটি কলার ‘E’ ও ‘S’ স্প্রিং থাকে।

এ রডটি এলবো লিবার “T” এর মধ্য দিয়ে ঘুরতে পারে এবং তা একটি লিংকের মাধ্যমে ‘G’ রডের সঙ্গে সংযুক্ত থাকে। দু’টি কলার X ও X, অসিলেটিং রড (Oscillating nd)-এর সাথে সংযুক্ত থাকে। অসিলেটিং বা ড্রাইভিং রডের উপর একটি প্রোজেকশন (H) থাকে, যা উভয় দিকে সমান ।

 

বাৰ্টলেট পজিটিভ লেট অফ মোশন এর গঠন ও কার্যপ্রণালি

চিত্র : ২.৩ পজিটিভ লেট-অফ মোশন

A – ফ্লোটিং ব্যাক রেস্ট

B ওয়ার্ন বিম,

11 প্রোজেকশন,

R- অ্যাডেট,

F – ড্রাইভিং রড,

1. বিম ড্রাইভিং হুইল,

G – রড,

X, X-বলার,

P- র‍্যাচেট পউল

J – সিংগেল ওয়ার্ম ,

Y কলার,

B. কলার,

N- পিভট,

Q- হ্যান্ড হুইল,

M বিম হুইল,

T – ইলবো লিভার,

 

বাৰ্টলেট পজিটিভ লেট অফ মোশন এর গঠন ও কার্যপ্রণালি

কার্যপ্রণালি (Working principle

বুনন প্রক্রিয়া চলার সাথে সাথে ওয়াপ বিমের সুতা কমবে এবং ওয়ার্স বিম-এর ব্যাস যত কমবে ফিলার ততো বেশি বিমের দিকে শুয়ে পড়বে। ফলে রড ‘C’ উপরের দিকে উঠবে এবং এলবো লিন্ডার T ডানদিকে সরে আসবে। আবার একই সময়ে ফ্লোটিং ব্যাক রেস্টের উপর, ওয়ার্পের সুতার টেনশন বেশি হবার কারণে ফ্লোটিং ব্যাক রেস্ট ‘A’ নিচে নামবে।

এতে ‘O’ রডটি ডানদিকে সরে যাবে তখন স্প্রিং সংকুচিত হবে। কিন্তু এ ওয়াপ বিমের ব্যাস কমার ফলে এলবো লিভারটি ডানদিকে সরে আসে বলে স্প্রিং-এর উপর কোন চাপ (Pressure) প্রভাব সৃষ্টি করতে পারে না। যখন স্প্রিং ‘S’ সংযুক্ত রডটি ডানদিকে সরে যায় তখন ‘G’ রডটি বামদিকে সরে আসে এবং এর নিচের প্রান্ত কলার (Xj)-এর সংস্পর্শে (Contact) আসে ও ড্রাইভিং লিভারটিকে বামদিকে সরিয়ে দেয়।

 

কিন্তু তখন স্নে-সোর্ডের অর্ডিনারি মুভমেন্ট (Ordinary movement) এর জন্য প্রজেকশন (H) কলার (Y)-এর সংস্পর্শে আসবে। অতঃপর যখন ড্রাইভিং লিভারটি ডানদিকে যাবে তখন তা পুশিং পউলকে বেশি বামদিকে সরাবে। এর ফলে পুশিং পাউর একই সাথে র‍্যাচেটের কয়েকটি দাঁতকে ধাক্কা দিবে এবং র‍্যাচেটের গতি (Speed) বেড়ে যাবে।

 

বাৰ্টলেট পজিটিভ লেট অফ মোশন এর গঠন ও কার্যপ্রণালি

 

যেহেতু র‍্যাচেট সিঙ্গেল ওয়ার্মকে; সিঙ্গেল ওয়ার্ম হুইলকে; ওয়ার্ম হুইল বিম ড্রাইভিং হুইলকে; বিম ড্রাইভিং হুইল বিম হুইলকে এবং বিম হুইল ওয়ার্প বিমকে ঘুরায়, সেহেতু র‍্যাচেটের গতি বাড়ার সাথে সাথে ওয়ার্ল্ড বিমের গতি বেড়ে যাবে। ফলে লেট-অফ বেশি হবে। এবং ওয়ার্প সুতার টেনশন (Tension) ঠিক থাকবে।

Leave a Comment