কার্ডিং মেশিনের মেইনটেন্যান্সের বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ডিং মেশিনের মেইনটেন্যান্সের বর্ণনা

কার্ডিং মেশিনের মেইনটেন্যান্সের বর্ণনা (Description the maintenance of earding machine)

কার্ডিং মেশিনে নিম্নলিখিত কাজগুলো মেইনটেন্যান্স হয়ে থাকে ।

১। স্ট্রিপিং (Stripping)

২। ব্রাশিং (Brushing)

৩। গ্রাইন্ডিং (Grinding )

৪। ফিলেট মাউন্টিং (Fillet Mounting)

৫। ওয়েলিং এবং গ্রিজিং (Oiling and Greesing)

৬। মেরামত করা (Attending to Repair)

৭। দড়ি/বেল্ট খুলে গেলে (Splicing of Ropes)

৮। সেটিং (Setting)

৯। বিবিধ (Miscellaneaus)

 

কার্ডিং মেশিনের মেইনটেন্যান্সের বর্ণনা

 

১। স্ট্রিপিং (Stripping) :

ঘূর্ণায়মান ব্রাশ দ্বারা মেটালিক ওয়্যারকে পরিষ্কার অর্থাৎ স্ট্রিপিং করা হয়। কখনও কখনও স্কাপার (Scaper) দ্বারা হাতের সাহায্যে মেটালিক ওয়্যার স্ট্রিপিং করা হয়। হাত দ্বারা স্ট্রিপিং করা কষ্টসাধ্য এবং ওয়্যারসমূহ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভাবনা কম। ঘূর্ণায়মান ব্রাস দ্বারা স্ট্রিপিং করাই বেশি জনপ্রিয় । প্রতি ৮ ঘণ্টায় ৪ থেকে ৫ বার স্ট্রিপিং করা ভালো ।

২। ব্রাশিং (Brushing) :

ব্রাশের মাধ্যমে ওয়্যারসমূহ পরিষ্কার করাকেই ব্রাশিং বলা হয়ে থাকে। তবে বার্নিশ ওয়্যারসমূহকে ব্রাশিং না করাই ভালো। ডফার রোলারে মাঝে মাঝে ব্রাশিং করা হয়, তবে লক্ষ রাখতে হবে যাতে ব্রাশের মুভমেন্ট ওয়্যারের দাঁতের দিকে হয়।

৩। গ্রাইন্ডিং (Grinding) :

কার্ডিং মেশিনের ওয়্যারসমূহ ব্যবহার করতে করতে আস্তে আস্তে ভোঁতা হয়ে যায়। দ্রুত ওয়্যারসমূহ তীক্ষ্ণ করা প্রয়োজন নতুবা কার্ডিং ও স্ট্রিপিং অ্যাকশন যথাযথ হয় না। গ্রাইন্ডিং এর মাধ্যমে ওয়্যার বা দাঁতসমূহ ধার করা হয় এবং সমস্ত ওয়্যারের উচ্চতা একই রাখা হয়। ফলে কার্ডিং ও স্ট্রিপিং অ্যাকশন যথাযথ হয়। প্রতি ১২০ ঘণ্টা অন্তর সিলিন্ডার ও ডফার গ্রাইন্ডিং করা প্রয়োজন ।

 

কার্ডিং মেশিনের মেইনটেন্যান্সের বর্ণনা

 

৪। ফিলেট মাউন্টিং (Fillet Mounting) :

ওয়্যার পরীক্ষা করে যদি কোনো ভাঙা বা ভোঁতা অংশ পাওয়া যায় তা তৎক্ষণাৎ মেরামত করা প্রয়োজন। নতুবা ভালো কার্ডিং ও স্ট্রিপিং অ্যাকশন পাওয়া সম্ভব হবে না। নেপ সৃষ্টি বেশি হবে। কাজেই সিলিন্ডার ও ডফারের ফিলেট প্রতি ২৬ কার্যকরী দিন পর পরিবর্তন করা হয় । টেকার-ইনে প্রতি মাসে একবার ফিলেট মাউন্টিং করা হয়।

৫৷ ওয়েলিং ও গ্রিজিং (Oiling and Greesing) :

যে-কোনো মেশিন ম্যানুফ্যাকচারই মেশিন প্রস্তুতকরণের ১ সাথে মেশিন কীভাবে অয়েলিং ও গ্রিজিং করতে হবে তা মেশিন ইন্সট্রাকশন ম্যানুয়ালে উল্লেখ করে দেয়। উক্ত নির্দেশিকা মতো মেশিনসমূহ অর্থাৎ কার্ডিং মেশিন অয়েলিং ও গ্রিজিং করা উচিত। কনভেনশনাল কার্ডিং মেশিন প্রতিদিনে একবার অয়েলিং ও গ্রিজিং করা উচিত।

 

৬। মেরামত করা (Attending to repair) :

কার্ডিং মেশিন চলাকালে হঠাৎ করে কোনো কারণে মেশিন ব গেলে, কোনো খুচরা যন্ত্রাংশ ভেঙে গেলে অথবা কোনো যন্ত্রাংশ ভেঙে যাওয়ার উপক্রম হলে তৎক্ষণাৎ খুচরা যন্ত্রাংশ মেরামত অথবা পরিবর্তন করা প্রয়োজন। নতুবা কোনো অবহেলার কারণে বড় ধরনের কারণ হতে পারে ও মেশিন বন্ধ হয়ে উৎপাদনের ক্ষতি হতে পারে।

৭। দড়ি/বেস্ট খুলে গেলে (Splicing of rops) :

দড়ি অথবা বেল্ট খুলে যাওয়ার সাথে সাথে মেশিন বন্ধ  উক্ত বেল্ট বা দড়ি লাগাতে হবে অথবা কোনো কারণে লুজ হয়ে গেলে বেল্ট বা দড়ি পরিবর্তন করতে হবে।

৮।সেটিং (Setting) :

ম্যানুফ্যাকচারের প্রদত্ত তালিকা ও ব্যবহারের নির্দেশ অনুযায়ী কার্ডিং মেশিনের বিি পয়েন্টে সেটিং করা উচিত এবং প্রতি দশ দিন অন্তর উক্ত সেটিং পরীক্ষা করা প্রয়োজন ।

 

কার্ডিং মেশিনের মেইনটেন্যান্সের বর্ণনা

 

৯। বিবিধ (Miscellanceous) :

প্রতিটি রোলার খোলার পর মেঝেতে না রেখে স্ট্যান্ডে রাখা উচিত। প্রতিটি র‍্যাকে সাজিয়ে রাখা উচিত। কাজের ফাঁকে ফাঁকে মেশিন অপারেটরের উচিত মেশিন পরিষ্কার মেশিনসমূহ নিয়মিত মেইনটেন্যান্সের দৃষ্টিতে রাখলে মেশিন হতে ভালো উৎপাদন পাওয়া সম্ভব।

 

 

Leave a Comment