ডাই কাটিং এবং ড্রিল মেশিনের বৈশিষ্ট্য

আমাদের আজকের আলোচনার বিষয় ডাই -কাটিং এবং ড্রিল -মেশিনের বৈশিষ্ট্য। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

ডাই কাটিং এবং ড্রিল মেশিনের বৈশিষ্ট্য

 

ডাই কাটিং এবং ড্রিল মেশিনের বৈশিষ্ট্য

 

ডাই কাটিং:

১। ডাই -কাটিং মেশিনের সাহায্যে পোশাকের ছোট ছোট অঙ্গসমূহ নিখুঁতভাবে কাটা যায় ।

২। ডাই- কাটিং মেশিনের সাহায্যে যে-কোন আকৃতি বা কোণে কাপড় কাটা যায় ।

এ শ্রেণির মেশিনে কাপড় কাটতে সময় কম লাগে ।

৪। এ শ্রেণির মেশিনের মাধ্যমে বিশেষ করে নিটেড কাপড় বেশি কাটা যায় এবং নিটেড কাপড় কাটার ক্ষেত্রে এ মেশিন অতি উত্তম ।

৫। এ শ্রেণির কাটিং মেশিনে সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কাপড়ের লে এর উপর ডাই বসানোর সময় ডাই হতে অন্য ডাই ২ থেকে ৪ মি.মি. দূরে বসানো হয়।

৬। এ শ্রেণির মেশিনে ধাতুর পাত হিসেবে স্টিলের পাত অথবা লোহার পাত ব্যবহার করা হয় ।

 

ড্রিল মেশিনের বৈশিষ্ট্য (Features of drill machine) :

১/এ শ্রেণির মেশিনের সাহায্যে পোশাকের অঙ্গের প্রান্ত ছাড়াও মধ্যবর্তী স্থানে চিহ্ন তৈরি করা হয়।

২/এ শ্রেণির মেশিনে একটি মোটর, বেসপ্লেট, ড্রিল ও স্পিরিট- লেভেল থাকে ।

৩। এ মেশিনে স্পিরিট লেভেল এর সাহায্যে কাপড়ের লে এর মধ্যে ৯০° কোণে ড্রিলের গতি নিশ্চিত করা যায়।

৪ । যে সকল কাপড় খাপীভাবে বোনা হয়েছে ঐ সকল কাপড়ে ড্রিল দ্বারা তৈরি ছিদ্র অনেক্ষণ স্থায়ী হয়, কিন্তু ঢিলা বুননময় (Loosely woven) কাপড়ের ক্ষেত্রে ড্রিল দ্বারা তৈরি ছিদ্র বেশিক্ষণ স্থায়ী নাও হতে পারে।

৫ ৷এ মেশিনের সাহায্যে হাইপোডারমিক (Hypodermic) ড্রিল ব্যবহারের মাধ্যমে ছিদ্র বরাবর হালকা রং ছড়ানোহয়, ফলে চিহ্ন খুঁজে বের করা সহজ হয়।

 

ডাই কাটিং এবং ড্রিল মেশিনের বৈশিষ্ট্য

Leave a Comment