আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ড ক্লদিংএ র শ্রেণিবিভাগ
কার্ড ক্লদিং এর শ্রেণিবিভাগ (Mention the types of card clothing)
কার্ড ক্লদিং করার জন্য সাধারণত তিন ধরনের ক্লদিং ব্যবহার করা হয়।
- ফ্লেক্সিবল ওয়্যার ক্লদিং (Flexible wire clothing)
- মেটালিক ওয়্যার ক্লদিং (Metalic wire clothing)
- সেমি রিজিড ওয়্যার -ক্লদিং (Semi regid wire clothing).
১। ফ্লেক্সিবল ওয়্যার -ক্লদিং (Flexible wire clothing) :
ফ্লেক্সিবল ওয়্যার খুবই সূক্ষ্ম ও নমনীয়। গতানুগতিক কার্ডিং মেশিনের সিলিন্ডার ফ্লাট ও ডফারে ব্যবহৃত হয়। ফ্লেক্সিবল ওয়্যার- ক্লদিং করার জন্য আলাদা ফাউন্ডেশনের প্রয়োজন হয় ।

২।মেটালিক ওয়্যার- ক্লদিং (Metalic wire clothing) :
মেটালিক ওয়্যার দেখতে অনেকটা করাতের দাঁতের মতো। এটি খুবই দৃঢ় ও শক্ত। গতানুগতিক কার্ডিং মেশিনের টেকার-ইনে ক্লদিং করার জন্য ব্যবহৃত হয়। তবে আধুনিক কার্ডিং মেশিনের সিলিন্ডার ডফার ও কিছু কিছু ফ্লাটেও ব্যবহৃত হয়। মেটালিক ওয়্যার দ্বারা ক্লদিং এর জন্য কোনো ফাউন্ডেশনের প্রয়োজন হয় না ।
৩। সেমি রিজিড ওয়্যার -ক্লদিং (Semi regid wire clothing) :
সেমি রিজিড ওয়্যার মূলত ফ্লাট এর জন্য ব্যবহার করা হয়। এটা কিছুটা শক্ত ও কিছুটা নমনীয়। কিছু কিছু ক্ষেত্রে এটা সিলিন্ডার ও ডফারের জন্যও ব্যবহার করা হয়। এতে ফাউন্ডেশনের জন্য কাপড় অথবা ক্লাসিক ব্যবহৃত হয়।

