আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ড সেটিং-এর বিবেচ্য বিষয়সমূহ
কার্ড সেটিং-এর বিবেচ্য বিষয়সমূহ (Factors to be considered for card setting)
নিম্নলিখিত বিষয়সমূহের উপর কার্ড সেটিং নির্ভর করে।
১। আঁশের দৈর্ঘ্য (Length of fibre),
২। ট্রাশের পরিমাণ (Amount of trash),
৩। ল্যাপ হ্যাঙ্ক (Lap Hank),
৪। স্লাইভারের হ্যাঙ্ক (Sliver Hank),
৫। অপচয় দূর করার পরিমাণ (Wastage to be removed),
৬। কার্ডিং মেশিনের অবস্থা (Condition of carding machine)
আঁশের দৈর্ঘ্য (Length of fibre) :
প্রধানত তুলা আঁশের দৈর্ঘ্যের উপর কার্ড সেটিং নির্ভর করে বড় দৈর্ঘ্যের আঁশ ব্যবহার করলে কার্ড সেটিং এর দূরত্ব বাড়বে এবং খাটো আঁশ ব্যবহার করলে সেটিং এর দূরত্ব কমবে । اد
বীজের টুকরা,

২ । ট্রাশের পরিমাণ (Amount of trash)
8ট্রাশ বলতে সাধারণত তুলা আঁশের মধ্যে আঁশ ভিন্ন অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্য বা ফরেইন ম্যাটার যেমন ভাঙা পাতা, মরা পাতা, কুঁড়ি, ধুলাবালি, ময়লা, নেপ ইত্যাদিকে বুঝায় । কটন প্রসেসিং-এ ব্লো-রুম লাইনে ৬০ – ৬৫% ট্রাশ দূর করা হয় এবং অবশিষ্ট ট্রাশ কার্ডিং মেশিনে দূর করা হয়।
ট্রাশের পরিমাণ বেশি হলে সেটিং এর দূরত্ব বাড়ানো হয় এবং ট্রাশ কম হলে সেটিং এর দূরত্ব কমানো হয় ।
৩। ল্যাপ হ্যাঙ্ক (Lap hank) :
ল্যাপ হ্যাঙ্কের উপর কার্ড সেটিং অনেকাংশে নির্ভর করে। ল্যাপ মোটা ও ভারী হলে সেটিং এর দূরত্ব বাড়বে এবং ল্যাপ চিকন ও হালকা হলে সেটিং এর দূরত্ব কমবে।
৪ । স্লাইভার হ্যাঙ্ক (Sliver Hank) :
কার্ডিং মেশিন থেকে উৎপাদিত স্লাইভারের হ্যাঙ্ক মোটা/পাতলার উপর নির্ভর
করে কার্ড সেটিং করা হয়। উৎপাদিত স্লাইভারের হ্যাঙ্ক মোটা অর্থাৎ ভারী করার জন্য কার্ড সেটিং এর দূরত্ব বাড়াতে হবে এবং স্লাইভারের হ্যাঙ্ক চিকন অর্থাৎ হালকা করার জন্য কার্ড সেটিং এর দূরত্ব কমাতে হবে ।

৫।অপচয় দূর করার পরিমাণ (Wastage to be removed) :
কার্ডিং মেশিনের অপচয়ের হার অনেকটা কার্ড সেটিং কমবেশির উপর নির্ভর করে। সেটিং কাছাকাছি হলে অপচয়ের হার বেশি হয় এবং সেটিং এর দূরত্ব
বেশি হলে অপচয়ের পরিমাণ কম হয়। তবে এক্ষেত্রে কিছু কিছু সেটিং বিপরীত ফলাফলও দেয়।

৬। কার্ডিং মেশিনের অবস্থা (Condition of carding machine) :
কার্ডিং মেশিন মেকানিক্যাল দিক থেকে খুব ভালো অবস্থানে থাকলে অপচয়ের হার কম হবে এবং মেশিনের অবস্থা বিভিন্ন দিকে খারাপ হলে অপচয়ের হার বেশি হবে। সিলিন্ডার, ডফার, টেকার-ইন ইত্যাদি ওয়ার পয়েন্ট ভালো থাকলে যথাযথ সেটিং করা সম্ভব ও অপচয় নিয়ন্ত্রণ করা সম্ভব।