কার্ডিং-এর বিভিন্ন ত্রুটি, কারণ ও প্রতিকার

আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ডিং-এর বিভিন্ন ত্রুটি, কারণ ও প্রতিকার

কার্ডিং-এর বিভিন্ন ত্রুটি, কারণ ও প্রতিকার (Discuss the faults, causes and remedies
of carding)

কার্ডিং-এ উৎপাদিত স্লাইভারে নিম্নলিখিত ত্রুটি পাওয়া যায় ।

১।কার্ড স্লাইভারের উচ্চ ভ্যারিয়েশন (High card sliver variation)

২। মেঘাচ্ছন্ন ওয়েব (Cloudy web)

৩।অতিরিক্ত নেপ সৃষ্টি (Excessive nep formation)

81 ওয়েবের খারাপ সেলভেজ (Bad selvedges of the web )

৫।কার্ড ওয়েবের মধ্যে গর্ত (Holes in card web

৬। স্লাইভারের মধ্যে ময়লা (Impurities in sliver)

৭। অসম ফ্লাট স্ট্রিপ (Uneven flat strip )

৮। অত্যধিক ফ্লাট স্ট্রিপ (Excessive flat strip )

৯। ভালো আঁশ নষ্ট হওয়া (Good fibre losses )

১০। অতিরিক্ত ফ্লাই সিলিন্ডার ও টেকার-ইন আন্ডার কেইজিং-এ চলে যাওয়া (To much fly under cylinder &taker-in)

১১। স্নো বল গঠন (Snow ball formation)

 

কার্ডিং-এর বিভিন্ন ত্রুটি, কারণ ও প্রতিকার

 

১। কার্ড স্লাইভারের উচ্চ ভ্যারিয়েশন (High card sliver variation) ঃ

উৎপাদিত কার্ড স্লাইভারসমূহ উচ্চমাত্রায় মোটা পাতলা অর্থাৎ হ্যাঙ্ক/কাউন্ট অত্যধিক কমবেশি হওয়া ।

কারণসমূহ ঃ

(ক) টেনশন ড্রাফট অত্যধিক বেশি হলে।

(খ) ব্যাক প্লেট ও সিলিন্ডারের সেটিং-এ ত্রুটি থাকলে।

(গ) ব্যাক ও ফ্রন্ট প্লেট বাঁকা বা ড্যামেজড থাকলে।

(ঘ) হ্যাঙ্কের সাথে মিল রেখে ট্রাম্পেটের আকার সঠিক না হলন

(ঙ))ফিড রোলারের ওজন সঠিকভাবে কাজ না করলে।

(চ) কার্ড থেকে কার্ডে ড্রাফটের পার্থক্য থাকলে ।

(ছ) অসম ল্যাপ ফিড করলে।

(জ) সেটিং যথাযথ না হলে ।

(ঝ) রোলারসমূহ ঠিকমতো স্ট্রিপিং না করলে।

(ঞ) মেশিন ঠিকমতো পরিষ্কার না করলে।

প্রতিকারসমূহ ঃ

(ক) টেনশন ড্রাফট কমাতে হবে।

(খ) ব্যাক প্লেট ও সিলিন্ডারের সেটিং যথাযথ করতে হবে।

(গ) ব্যাক প্লেট বা ফ্রন্ট প্লেট বাঁকা বা ভাঙা থাকলে তা পরিবর্তন করতে হবে ।

(ঘ) স্লাইভার হ্যাঙ্কের সাথে মিল রেখে ট্রাম্পেট ঠিক রাখতে হবে।

ঙ)ফিড রোলার সঠিক রাখতে হবে।

(চ) বিভিন্ন কার্ডিং মেশিন ব্যবহার করলে ড্রাফট একই রাখতে হবে।

(ছ) সুষম ল্যাপ ফিড করতে হবে।

জ)সেটিং যথাযথ করতে হবে।

(ঝ) রোলারসমূহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্ট্রিপিং করতে হবে।

(ঞ) মেশিন পরিষ্কার রাখতে হবে।

 

কার্ডিং-এর বিভিন্ন ত্রুটি, কারণ ও প্রতিকার

 

২। মেঘাচ্ছন্ন ওয়েব (Cloudy web) :

ডফার হতে প্রাপ্ত ওয়েব কিছু কিছু স্থানে ঘন ও কিছু কিছু স্থানে পাতলা
এ ধরনের ত্রুটিকে মেঘাচ্ছন্ন ওয়েব বলে।

কারণসমূহ ঃ

(ক) ডফার ও সিলিন্ডারের দূরত্ব বেশি হলে।

(খ) ব্যাক প্লেটের সেটিং সঠিক না হলে।

(গ) সিলিন্ডার অথবা ডফারের ওয়ার ভাঙা বা ভোঁতা থাকলে ।

(ঘ) ফ্লাই কম্বের দাঁত ভাঙা থাকলে ।

(ঙ) সিলিন্ডার ও ডফারের স্ট্রিপিং করা না হলে ।

(চ) ভাঙা গ্রাইন্ডিং স্টোন ব্যবহার করে ওয়ার গ্রাইন্ডিং করলে ।

(ছ) ডফারের গতি অত্যধিক হলে।

 

প্রতিকারসমূহ ঃ

(ক) ডফার ও সিলিন্ডারের দূরত্ব কমাতে হবে।

(খ) ব্যাক প্লেটের সেটিং যথাযথ করতে হবে ।

(গ) সিলিন্ডার অথবা ডফারের ওয়ার ভাঙা বা ভোঁতা থাকলে তা মেরামত করতে হবে।

ঘ)ফ্লাই কম্বের দাঁত ভাঙা থাকলে তা মেরামত করতে হবে।

(ঙ) রোলারসমূহ স্ট্রিপিং করতে হবে।

(চ) লক্ষ রাখতে হবে যেন গ্রাইডিং স্টোন ভাঙা না থাকে।

ছ)ডফারের গতি নিয়ন্ত্রিত রাখতে হবে।

 

কার্ডিং-এর বিভিন্ন ত্রুটি, কারণ ও প্রতিকার

 

৩। অতিরিক্ত নেপ সৃষ্টি (Excessive nep formation) ঃ

উৎপাদিত স্লাইভার বা ওয়েবের সাথে অত্যধিক নেপের
গুটি থাকলে বা আদর্শ থেকে বেশি হলে ।

কারণসমূহ ঃ

(ক) সিলিন্ডার ও ফ্লাটের ওয়ার ভাঙা থাকলে ।

(খ) ল্যাপ সেলভেজের গাইডসমূহ কাছাকাছি সেটিং থাকলে ।

(গ) ব্যাক প্লেট ও সিলিন্ডার সেটিং বেশি হলে ।

(ঘ) লিকার ইনের গতি অত্যধিক হলে ।

(ঙ) ডফার হতে সিলিন্ডার ও টেকার-ইন হতে সিলিন্ডারের দূরত্ব বেশি হলে ।

(চ) ফিড প্লেট হতে টেকার-ইনের দূরত্ব বেশি হলে ।

(ছ) টেকারইনের ওয়ার বাঁকা বা ভাঙা থাকলে ।

(জ) কাঁচামালে অপরিপক্ক আঁশ বেশি হলে ।

Leave a Comment