আধুনিক উচ্চ উৎপাদনশীল চুট ফিড কার্ডের বর্ণনা ও কার্যাবলি

আজকে আমাদের আলোচনার বিষয়-আধুনিক উচ্চ উৎপাদনশীল চুট ফিড কার্ডের বর্ণনা ও কার্যাবলি

আধুনিক উচ্চ উৎপাদনশীল চুট ফিড কার্ডের বর্ণনা ও কার্যাবলি (Working principle of modern chute feed high production card)

একটি আধুনিক কার্ডিং মেশিনে কাঁচামাল পাইপের মাধ্যমে চুট ফিডে সরবরাহ করে। একটি ট্রান্সপোর্ট রোলার দ্রব্যসমূহকে ফিডিং এর জন্য সামনের দিকে এগিয়ে দেয়। চুট ফিড এমনভাবে তৈরি যাতে আঁশসমূহ ট্রান্সপোর্ট রোলার থেকে একটি সিটের মতো সামনের দিকে অগ্রসর হতে থাকে।

সম্পূর্ণ ফিডিং ডিভাইসটি এই কমপ্রেসড আঁশের সিটকে টেকারইনের দিকে এগিয়ে দেয়। গতানুগতিক কার্ডের মতো আধুনিক কার্ডিং মেশিনেও টেকার-ইনের নিচে গ্রিড আছে, যা আঁশসমূহ থেকে ময়লা অপদ্রব্য ইত্যাদি দূর করে।

 

আধুনিক উচ্চ উৎপাদনশীল চুট ফিড কার্ডের বর্ণনা ও কার্যাবলি

 

আধুনিক কার্ডিং মেশিনের ফিড অ্যাডজাস্টমেন্ট এমনভাবে ডিজাইন করা থাকে, যাতে ফাইবারসমূহ আস্তে আস্তে টেকারইনের অভ্যন্তরে প্রবেশ করে এবং ফিড অ্যাডজাস্টমেন্ট ফিড প্লেট ও ফিড রোলারের মতো ল্যাপের সিটকে ধরে রাখে ও টেকার-ইন কম্ব করে সিট থেকে আঁশসমূহ নিয়ে নেয়।

টেকার-ইন আঁশসমূহকে খুলে মূল সিলিন্ডারে স্থানান্তর করে। মোট নাইফদ্বয় গ্রিড ও কার্ডিং সেগমেন্টের কারণে কাচামাল এ সময় খুব বেশি পরিমাণে ময়লা অপদ্রব্য দূর করে।

গ্রিডের নিচে সাকশন ডাক্টস (Suction ducts) অপদ্রব্যসমূহ বাতাসের প্রবাহের মাধ্যমে দূর করে। মূল সিলিন্ডার আঁশের গুচ্ছকে ফ্লাটের কাছে নিয়ে যায় এবং ফ্লাট ও সিলিন্ডারের ওয়ারের মাধ্যমে আঁশসমূহ একক ফাইবারে নিয়ে আসে। এই দুই ডিজাইনের মাধ্যমেই মূল কার্ডিং সংঘটিত হয়।

এখানে সিলিন্ডারের মেটালিক ওয়ার ও ফ্লাটের ফ্লেক্সিবল ওয়ার পরস্পর বিপরীত দিকে এবং সিলিন্ডার উভয়ের মধ্যে কার্ডিং এ্যাকশনের সৃষ্টি হয়। ৮০ থেকে ১১৬ টি আলাদা আলাদা ফ্লাট বার একটি প্রান্তবিহীন চেইন বাঁধা থাকে, কিন্তু মাত্র ৩০ থেকে ৪৬ টি বার সবসময় সিলিন্ডারের সাথে কার্ডিং এ্যাকশন পজিশনে থাকে অর্থাৎ করে।

ফ্লাট বারকে পরিষ্কার করার জন্য একটি ক্লিনিং ইউনিট রয়েছে, যা বিরামহীনভাবে ফ্লাটকে পরিষ্কার করতে এবং ফ্লাট স্ট্রিপ, ক্ষুদ্র আঁশ, ফরেইন ম্যাটার, নেপস ইত্যাদি দূর করে। এটি ছাড়াও সিলিন্ডারের সামনের ও পিছনের কয়েকটি অনঢ় কার্ডিং বার রয়েছে, যা সর্বক্ষণ কাজ করতে থাকে। সিলিন্ডারের নিচের অংশে গ্রিডসমূহ অথবা কভার ে দ্বারা ঢাকা থাকে ।

এ্যাকশ কার্ডিং অপারেশন শেষ হবার পর আঁশসমূহ দ্বিতীয় সিলিন্ডার অর্থাৎ ডফারে স্থানান্তর হয়। এই অতিরিক্ত সিলিন্ডার সমান্তরাল, হুকবিহীন একক আঁশসমূহকে পাতলা স্তরের আকারে মেটালিক ওয়ারের পৃষ্ঠে জমা করে।

আধুনিক কি মেশিনের সামনের অংশের স্ট্রিপিং ডিভাইস ডফারের ওয়েভকে খুলে নেয় এবং ট্রাম্পেট ও ক্যালেন্ডার বোলারের মাধ্য স্লাইভার আকারে কয়েলার হেডে যায়, যেখান থেকে কয়েলার ক্যালেন্ডার রোলারের মাধ্যমে স্লাইভার ক্যানে কয়েল আকার জমা হয়।

আধুনিক কার্ডিং মেশিনে সমস্ত ওয়ার্কিং রোলারসমূহ সিলিন্ডার কার্ড ক্লথ দিয়ে ঢাকা থাকে এবং এই কার্ড নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করা হয়। আধুনিক কার্ডিং মেশিন পরিষ্কার রাখার জন্য একটি সাকশন ইউনিট কাজ করে, যা সর্বক্ষণ মেশিনটি পরিষ্কার রাখে।

 

আধুনিক উচ্চ উৎপাদনশীল চুট ফিড কার্ডের বর্ণনা ও কার্যাবলি

 

আধুনিক কার্ডিং মেশিন বর্তমানে নিম্নলিখিত আধুনিক কার্ডিং মেশিন ব্যবহৃত হচ্ছে।

S.H.P Card → সেমি হাই প্রোডাকশন কার্ড H. P. Card → হাই প্রোডাকশন কার্ড

V. H. P Card ভেরী হাই প্রোডাকশন কার্ড F.A. Card → ফোরথ জেনারেশন কার্ড

যেমন- DK 740 L.C 100.

Crosrol Mark 7 ইত্যাদি।

কয়েকটি আধুনিক কার্ডিং মেশিনের নতুন কিছু ডিভাইস সংযোজন করা হয়েছে। নিম্নে তা উল্লেখ করা হলো- চুট ফিড সিস্টেম লং টার্ম অথবা শর্ট টার্ম অটোলেভেলার ফিডিং সিস্টেম ফ্লাটের গতির দিকে সিলিন্ডারের গতির বিপরীত দিকে অটোমেটিক ক্যান চেইঞ্জিং মেকানিজম
উপরিউক্ত পদ্ধতিসমূহ প্রায় সব ধরনের কার্ডিং মেশিনেই সংযোজন করা হয়।

LC-300A 8

খুব ভালো কার্ডিং ও ক্লিনিং এ্যাকশনসহ উৎপাদন মাত্রা খুব বেশি । ওয়েস্ট সংগ্রহ করার জন্য কার্যকরী সাকশন ইউনিটের ব্যবস্থা রয়েছে।

৩২”-৪০” ব্যাসযুক্ত ক্যানের ব্যবহার ও স্বয়ংক্রিয়ভাবে ক্যান পরিবর্তনের ব্যবস্থা রয়েছে। ০.৪.০ উচ্চ

উৎপাদনশীলতা বিশিষ্ট কার্ডিং মেশিন।

to ahing gollow

কার্ড ডি কে – ৭৮০. (Card D. K – 780)

খুব কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন ।

খুব কার্যকরী সাকশন সিস্টেম।

অ্যালুমিনিয়ামের তৈরি ফ্লাট বার।

ওয়েস্ট দূরীকরণের হার কমানো বা বাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব। ডাকটি
কার্ডের নিচে কোনো ওয়েস্ট জমা থাকে না।

মাইক্রোকম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত।

কার্ড ডি.কে – ৯০৩ (Card D. K – 903) –

ফ্লাট সেটিং খুবই নির্ভুলভাবে করা সম্ভব। কাজেই মেশিনেই সেটিং সিস্টেম বিদ্যমান।

ফ্লাট গ্রাইন্ডিং সিস্টেমও সূক্ষ্ম।

ফ্লাটের গতি নিয়ন্ত্রিত।

৩টি লিকার ইন আছে।

অ্যালুমিনিয়ামের ফ্লাট বার যা টুথেড (Toothed) বেল্ট দ্বারা নিয়ন্ত্রিত।

রিটার C-51 কার্ড (Card RITER’S C – 51 ) : উৎপাদনের হার ৮০ কেজি/ঘণ্টা

স্লাইভার হ্যাঙ্ক = ০.০৯ থেকে ০.১৮ Ne

ড্রাফট রেইঞ্জ = ৬০ – ৩০০

 

আধুনিক কার্ডিং মেশিনের বৈশিষ্ট্য (Features of Modern Carding Machine) :

আধুনিক কার্ডিং মেশিনের  বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো :

  • উৎপাদন ঃ আধুনিক কার্ডিং মেশিনে উৎপাদন অনেক বেশি।
  • ড্রাফটিং ঃ আধুনিক ড্রাফটিং পদ্ধতির ব্যবস্থা রয়েছে ।
  • নিউমেটিক সাকশন ইউনিট ঃ সাকশন ইউনিট
  • ব্যবস্থার কারণে ড্রাফটিং জোন সবসময় পরিষ্কার থাকে।
  • সিগনাল ল্যাম্প ঃ সিগনাল ল্যাম্পের ব্যবস্থা থাকায় সহজেই ত্রুটি চিহ্নিত করা সম্ভব।
  • অটোলেভেলার ঃ অটোলেভেলারের ব্যবস্থা রয়েছে, উৎপাদিত স্লাইভার মোটা-পাতলার হলে
  • অটোলেভেলারেরমাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
  • কার্ড ক্লদিং ঃ অধিকাংশ রোলারসমূহই মেটালিক কার্ড ক্লদিং থাকে ।
  • ক্যানের আকার ঃ তুলনামূলক অনেক বড় আকারের ক্যান ব্যবহার করা হয়
  • ক্যানের পরিবর্তন ঃ স্বয়ংক্রিয়ভাবে ক্যান পরিবর্তনের ব্যবস্থা রয়েছে।
  • ফ্লাট বার : অ্যালুমিনিয়ামের তৈরি ফ্লাট বার ব্যবহার করা হয় এবং খুব নির্ভুলভাবে ফ্লাট সেটিং করা স
  • টেকার-ইন ঃ একটি টেকার-ইনের বদলে ২টি অথবা ৩টি টেকার-ইন ব্যবহার করা হয়। ১
  • ফিডিং সিস্টেম ঃ চুট ফিড সিস্টেম ব্যবহৃত হয়।
  •  বিভিন্ন রোলারের গতি ঃ তুলনামূলক আধুনিক কার্ডিং মেশিনে রোলারসমূহের গতি অনেক বেশি। স্টপ
  • মোশন ঃ স্বয়ংক্রিয়ভাবে স্টপ মোশনের ব্যবস্থা রয়েছে ।
  •  কম্পিউটারাইজড ঃ মাইক্রোকম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ।

 

আধুনিক উচ্চ উৎপাদনশীল চুট ফিড কার্ডের বর্ণনা ও কার্যাবলি

Leave a Comment