আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ডিং এর ফিডিং সিস্টেম
কার্ডিং এর ফিডিং সিস্টেম (Mention the feeding system in carding)
কার্ডিং মেশিনে দ্রব্যাদি ফিডিং সাধারণত দুই ভাবে হয়ে থাকে ।
১।ল্যাপ ফিডিং (Lap feeding)
২। চুট ফিডিং (Chute feeding)
১। ল্যাপ ফিডিং (Lap feeding) ঃ
এটা গতানুগতিক ব্যবস্থা। কার্ডিং মেশিনের পিছনের অংশে ল্যাপ রোলার ও ল্যাপ স্ট্যান্ড অবস্থিত। যাতে ল্যাপ রাখা হয় এবং মেশিন চলাকালীন সময়ে আস্তে আস্তে শীট আকারে ল্যাপ ফিড হতে থাকে। এই ব্যবস্থাই ল্যাপ ফিডিং সিস্টেম। উল্লেখ্য, ব্রো-রুম লাইনের শেষ মেশিন স্কাচারের স্ন্যাপ ফরমিং ইউনিট ল্যাপ তৈরি করে, যা পরবর্তীতে কার্ডিং মেশিন ফিড হয়।
২। ফুট ফিডিং (Chute feeding) :
এটা আধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে ল্যাপ তৈরির প্রয়োজন নেই। ব্লো-রুম লাইনের শেষ মেশিন স্কাচার থেকে ক্ষুদ্র গুচ্ছের মতো আঁশসমূহ বাতাসের টানে পাইপের মাধ্যমে চুট চেম্বারে প্রবেশ করে,
যা কনডেন্সারের মাধ্যমে ল্যাপের মতো শীট আকারে কার্ডিং মেশিনে ফিড হয়। এই ফিডিং পদ্ধতি চুট ফিড নামে পরিচিত।
চুট ফিডিং-এর গুরুত্ব
ভুট ফিড সিস্টেমে ল্যাপ তৈরির প্রয়োজন হয় না, কাজেই প্রক্রিয়াগত খরচ তুলনামূলক কম হয়
চুট ফিড সিস্টেমে ল্যাপ তৈরি হয় না বলে বর্জন করার প্রয়োজন হয় না। চুট ফিড সিস্টেমে কার্ড ফিডিং একটি পর্যায়ক্রমিক ধাপ, কাজেই সময়ের অপচয় হয় না।
ভালো অংশের অপচয় তুলনামূলক কম হয় ।
দক্ষতা বৃদ্ধি পায় ।
দুটি ফিড সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়-
১।ওয়ান পীস ছুট (One piece chute)
২। টু পীস চুট (Two piece chute).
১। ওয়ান পীস ফুট (One piece chute) : সাধারণত ওয়ান ওয়ান পীস চুটে কোনো ওপেনিং সিস্টেম থাকে না। আঁশসমূহ চুটের অভ্যন্তরে কিছু উচ্চতায় জমা হওয়ার পর আঁশের চাপে সামনে ফিড রোলারের দিকে এগোতে থাকে। চুটে আঁশ ভরে যাবার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আঁশ আসা বন্ধ হয়ে যায়।
এ পদ্ধতিটি খুবই সাধারণ, সরল ও কম মূল্যের। ওয়ান পীস চুট ফিডে মেইনটেন্যান্স খরচও কম।

২। টু পীস চুট (Two piece chute) ঃ
টু পীস চুট ফিডিং খুবই জটিল ও মূল্যবান। ফিডিং খুবই ভালো ও উপরের অংশ অর্থাৎ আপার হাফে ব্লো-রুম থেকে বাতাসের প্রবাহের মাধ্যমে প্রাপ্ত আশসমূহ প্রথমে জমা হয়। একটি ওপেনিং রোলার পুনরায় আশসমূহকে ওপেন করে নিচের অংশে অর্থাৎ দ্বিতীয় চুটে পাঠিয়ে দেয়।
এভাবে অংশে ম্যাটারিয়ালকে সর্বক্ষণ একই উচ্চতায় রাখা হয়। দ্বিতীয় অংশে আঁশসমূহ ঘনীভূত বাতাসের ও ভাইব্রেটিং ে মাধ্যমে সামান্য প্রেসিং হয়ে ফিড রোলারে ফিড হয়। এ পদ্ধতি পর্যায়ক্রমে চলতে থাকে। টু পাস চুট সিস্টেমে ফিি সুষম হয়।

৩।চুট ফিড সিস্টেমের কাজ (Function of chute feed system) :.
১।রো-রুম থেকে সরাসরি আঁশসমূহ লুজ আকারে কার্ডিং মেশিনে চুট ফিড সিস্টেম নিয়ে আসে।
২। খুব সহজ ও সুষমভাবে আঁশ বহন করার ক্ষেত্রে বাতাসের প্রবাহ সাহায্য করে।
৩। চুট ফিড সিস্টেমে ফিডিং ম্যাটেরিয়াল যাতে খুব সুষম ফিডিং হয় অর্থাৎ একক দৈর্ঘ্যের ওজন যাতে সুষম তা এই মেকানিজম নিশ্চিত করে।
৪। চুট ফিডের সেন্সর চুটে সবসময় কিছু রিজার্ভ আঁশ বা আঁশের গুচ্ছ থাকার নিশ্চয়তা দেয় ।
৪।চুট ফিড সিস্টেমের সুবিধাসমূহ ঃ
১।ল্যাপ তৈরির প্রয়োজন হয় না।.
২।ল্যাপ ডফিং, ওয়েটিং, ল্যাপ বহন করা, কার্ড ফিডিং, ল্যাপের মান নিয়ন্ত্রণ ইত্যাদি কাজের জন্য মানব
শক্তির প্রয়োজন হয় না।
৩। মান নিয়ন্ত্রিত হয়ে ল্যাপ বাতিলের প্রয়োজন হয় না
8। যেহেতু আঁশসমূহ খোলা অবস্থায় ফিড হয়, কাজেই তুলা থেকে ট্রাশ দূর করা সহজ হয়।
৫ ।ব্লো-রুমের ক্যালেন্ডার রোলার ফরেইন (Foreign) ম্যাটার ও ট্রাশকে গুঁড়া করে দেয়, যা আঁশের
কোয়ালিটির উপর প্রভাব বিস্তার করে। চুট ফিড উপরিউক্ত অবস্থা থেকে মুক্তি দেয়।

অসুবিধাসমূহ ঃ
১ ।চুট ফিড সিস্টেমের কারণে কার্ডিং মেশিন চালু রাখার জন্য ব্লো-রুম ঠিক অনুরূপ সময় চালু রাখতে হয়।
২।মেইনটেন্যান্স ও অন্যান্য সমস্যার জন্য ব্লো-রুম বন্ধ রাখার প্রয়োজনে কার্ডিং ও ড্র-ফ্রেম ক্রমাগত উৎপাদনেব্যাঘাত সৃষ্টি হয়।
৩।সুতা প্রস্তুতকরণের শর্তে ব্লো-রুম থেকে ধাপে ধাপে মান নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু যেহেতু ব্লো-রুমে ল্যাপ
উৎপন্ন হয় না, কাজেই ব্লো-রুম থেকে মান নিয়ন্ত্রণ সম্ভব হয় না।