আমাদের আজকের আলোচনার বিষয় কাপড় কাটার শর্তাবলি। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।
কাপড় কাটার শর্তাবলি

সঠিকভাবে কাপড় কাটার শর্তাবলি (Requirements of fabric cutting) :
কাপড়ের লে হতে পোশাকের অংশসমূহ যাতে সঠিক ও সুন্দরভাবে কাটা হয় তার জন্য নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ করা আবশ্যক। শর্তাবলি নিম্নে আলোচনা করা হল ঃ
(ক) কাটার সূক্ষ্মতা (Precession of cut) : মার্কারের মধ্যস্থিত প্যাটার্নসমূহের আকৃতি অনুযায়ী সঠিক আকৃতির পোশাকের অংশ কাটা অত্যাবশ্যক। কারণ পোশাকের অঙ্গসমূহ সঠিক আকৃতির হবে না যদি কাপড় কাটা সূক্ষ্ম না হয়। সঠিক আকৃতির (Shape) পোশাকের অঙ্গ কাটা নির্ভর করে কাপড় কাটার পদ্ধতির উপর এবং কখনো কখনো মার্কারের পরিকল্পনা ও তৈরির উপর। কাপড় যদি কায়িক পদ্ধতিতে (Manual method) কাটা হয় তবে “সঠিক কাপড় কাটা” নির্ভর করে কাটার নাইফের অবস্থা, কর্তনকারীর দক্ষতা (Skillness) ও কর্তনকারীর কাজের প্রতি মনোযোগের উপর। ডাই কাটিং ও কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং এর ক্ষেত্রে কাটিং মেশিন যদি ঠিক থাকে তবে পদ্ধতিগত কারণেই “সঠিক কাপড় কাটা” হয়।
(খ) সুন্দর কর্তিক প্রান্ত (Clean edge) :ও কাপড় কাটার পর কর্তিত প্যাটার্নের প্রান্ত পরিষ্কার ও সুন্দর হতে হবে। লক্ষ রাখতে হবে যেন কর্তিত প্রান্ত দিয়ে সুতা বের হয়ে না যায় বা কর্তিত প্রাপ্ত যেন অমসৃণ না হয়। কাটিং নাইকে যদি ঠিকমতো ধার না থাকে তবে এ ধরনের ত্রুটি হতে পারে।
(গ) পোড়া যা গলনহীন প্রান্ত (Unfused edge) : যান্ত্রিক পদ্ধতিতে কাপড়ের সে হতে পোশাকের অঙ্গ কেটে আলাদা করার সময় কাপড়ের সাথে কাটিং নাইফের যে ঘর্ষণ হয় তার ফলে কাটিং নাইকে তাপের সৃষ্টি হয়। ঘর্ষণজনিত তাপের পরিমাণ কখনো এত বেশি হয় যে, কাপড়ের কর্তিত প্রাপ্ত বরাবর কাপড় পুড়ে যেতে পারে। বিশেষ করে যে সকল কাপড়ের মধ্যে থার্মোপ্লাস্টিক আঁশের পরিমাণ বেশি সে সকল কাপড়ের বেলায় কাপড়ের কর্তিত প্রাপ্ত বরাবর কাপড় গলে যেতে পারে।
কাপড় যদি গলে যায় তবে কর্তিত প্রান্তগুলো একটার সাথে আর একটা জোড়া লেগে যায়। যার ফলে তাদেরকে পৃথক করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় এবং পৃথক করা হলেও কর্তিত প্রান্ত বরাবর সুতা বের হয়ে যায়। আবার মাঝে মাঝে গলিত পলিমারসমূহ ঠাণ্ডা হওয়ার পর ছোট ছোট দানার আকার ধারণ করে। পোশাক তৈরির পরও ঐ সকল দানা থেকে যায় এবং পোশাক ব্যবহারের সময় শরীরে কাঁটার মতো বিঁধে। কাপড় কাটার সময় যাতে এ সকল সমস্যা না হয় সেজন্য ঘর্ষণজনিত তাপ নিয়ন্ত্রণ এর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ঘর্ষণজনিত তাপ কমানোর জন্য কাটিং নাইক ধারালো হতে পারে।
অ্যান্টিফিউশন কাগজ ব্যবহার করা যেতে পারে, কাপড় কাটার সময় কাটিং নাইকে সিলিকন লুব্রিক্যান্ট স্প্রে করা যেতে পারে, কাপড়ের লে এর উচ্চতা কমানো যেতে পারে এবং কাটিং নাইকের গতি কমানো যেতে পারে।
(ঘ) কাপড়ের লে ধারক (Support of the lay) ঃ কাপড়ের লে যে টেবিলের উপর কাটা হবে ঐ টেবিলের পৃষ্ঠ কীরূপ হবে তা কাটিং পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। কাটিং টেবিলের পৃষ্ঠ কাপড়ের লে এর ভারবহন করতে সক্ষম হতে হবে। এবং কাপড় কাটার সময় কাপড়ের সর্বনিম্ন প্লাই যাতে একই সময়ে কাটা হয়, তাও নিশ্চিত করতে হবে। অন্যথায় বিভিন্ন সমস্যার উদ্ভব হতে পারে।
(৫) সামঞ্জস্যপূর্ণ কাটা (Consistent cutting) : যে কোন পদ্ধতি বা কাটিং মেশিনের সাহায্যে কাপড়ের লে কাটা হোক না কেন কাপড় কাটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। বিশেষ করে কাপড়ের লে-এর উপরের প্লাই হতে সর্বনিম্ন প্রাই পর্যন্ত কর্তিত প্রতিটি অঙ্গের আকৃতি যেন একই আকৃতির (Same shape) হয়। যান্ত্রিক অথবা মানবীয় কারণে সামঞ্জস্যহীন কাটা হতে পারে। অদক্ষতা অথবা অবহেলার কারণেও এরূপ হতে পারে।
কাটিং টেকনিক নির্বাচন করার সময় গৃহীত বিষয়সমূহ (Points should be considered while chosing cutting techniques) :
কাটিং টেকনিক নির্বাচন করার সময় বিবেচ্য বিষয়সমূহ নিম্নরূপ :
১। কাটিং মেশিনের সহজলভ্যতা
২। প্লাই সংখ্যা বা স্প্রেড এর উচ্চতা ৩। গার্মেন্টস পার্টস এর ধরন
৪। ফেব্রিক তৈরিতে ব্যবহৃত ফাইবার এর ধরন
৫। প্রয়োজনীয় কাটিং স্পিড ৬। কাটিং এর কোয়ালিটি
৭। উৎপাদনের পরিমাণ
৮। কাটিং খরচ।

১ thought on “কাপড় কাটার শর্তাবলি”