রোরুম ভূমিকা

আজকে আমাদের আলোচনার বিষয়-রোরুম ভূমিকা

রোরুম ভূমিকা

রো শব্দের অর্থ প্রবাহিত হওয়া বা প্রবাহ এবং রুম শব্দের অর্থ কক্ষ। তাই আভিধানিক অর্থে রোরুম বলতে প্রবাহের কক্ষ বা বায়ুপ্রবাহের কক্ষকেই বুঝায়। এই আভিধানিক অর্থের সাথে ব্লোরুমের কার্যের কিছুটা সাদৃশ্য রয়েছে।

কতগুলো বিটার দ্বারা তুলা আঁশকে আলাদা আলাদা করা, পরিষ্কার করা ও সুনির্দিষ্ট বায়ুপ্রবাহের মাধ্যমে উক্ত তুলাকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক মেশিন থেকে অন্য মেশিনে স্থানান্তর ও কিছুটা ক্লিনিং অর্থাৎ অপদ্রব্য দূর করে থাকে।

 

রোরুম ভূমিকা

 

কাজেই ব্লোরুমের সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে, যে কক্ষে কতকগুলো মেশিনের সাহায্য নিয়ে তুলার আঁশসমূহকে খুলে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে আলাদা করা, আঁশসমূহকে পরিষ্কার করা, মিক্সিং/ব্লেন্ডিং করা ও বায়ুপ্রবাহের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে স্থানান্তর করে ল্যাপ আকারে পাওয়ার প্রক্রিয়া যে কক্ষে সম্পন্ন হয় সে কক্ষকে ব্লোরুম বলে ।

 

 

মূলত জিনিং করার পর আঁশে বিভিন্ন প্রকার অপদ্রব্য; যেমন— ধুলাবালি, ভাঙা বীজ, ডাল, পাতা, ভাঙা অংশ, ক্ষুদ্র আঁশ ইত্যাদি থেকে যায় এবং এ অবস্থায় তুলার আঁশকে বেইল বাঁধা হয়। বাঁধা বেইল ব্লোরুমে এনে খোলা হয় এবং শক্ত ও দৃঢ়ভাবে জড়িয়ে থাকা বিভিন্ন প্রকার অপদ্রব্যসহ তুলা আঁশকে পরবর্তী মেশিনে গ্রহণ করার উপযোগী করে তৈরি করার উদ্দেশ্যে ল্যাপে রূপান্তরিত করা হয়।

 

রোরুম ভূমিকা

 

দৃঢ় ও শক্তভাবে জড়িয়ে থাকা আঁশ ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে রূপান্তর ও পরিষ্কার করার উদ্দেশ্যে ব্লোরুমে একটি সারিবদ্ধ সুশৃঙ্খল মেশিনসমূহ ব্যবহার করা হয়। এই সারিবদ্ধ সুশৃঙ্খল মেশিনসমূহের মাধ্যমে আঁশসমূহকে ওপেনিং, ক্লিনিং, মিক্সিং ও সবশেষে ল্যাপ তৈরিকরণের কাজ করে থাকে। এই প্রক্রিয়ায় উপরিউক্ত ওপেনিং (opening) ও ক্লিনিংকে একত্রে রোরুম প্রসেস (Blowroom process) নামে অভিহিত করা হয়।

Leave a Comment