মিক্সিং ও ব্লেন্ডিং

আজকে আমাদের আলোচনার বিষয়-জিনিং-মিক্সিং ও ব্লেন্ডিং

মিক্সিং ও ব্লেন্ডিং (Mixing and Blending )

মিক্সিং ও ব্লেন্ডিং এর উপরই সুতার গুণাগুণ বহুলাংশে নির্ভরশীল। মিক্সিং/ব্লেন্ডিংই সুতা প্রস্তুতকারক কারখানার প্রযুক্তিগত দিক থেকে প্রাথমিক পদক্ষেপ। বিভিন্ন কাউন্টের সুতা প্রস্তুতকরণের জন্য আলাদা আলাদাভাবে সুনির্দিষ্টভাবে গুণাগুণসম্পন্ন বিভিন্ন গ্রেডের তুলার গাইড নির্বাচন করা হয়।

একজন উৎপাদন কর্মকর্তা বা উৎপাদন ব্যবস্থাপকের মিক্সিং সম্বন্ধে ভালো ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি ব্যবহারকৃত বেলের আঁশ সম্বন্ধেও ভালো ধারণা থাকা প্রয়োজন। নতুবা মিক্সিং- ও ব্লেন্ডিং-এ ভুল হওয়া স্বাভাবিক। মিক্সিং-এ ভুল হলে উৎপাদিত সুতার মান একদিকে যেমন খারাপ হবে অন্যদিকে উৎপাদন খরচও বৃদ্ধি পাবে।

 

মিক্সিং ও ব্লেন্ডিং

 

মিক্সিং এর জন্য তুলার রংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; কিন্তু একই অবস্থানের তুলায় সামান্য কিছুটা রঙের তারতম্য থাকলেও এ তুলা দ্বারা প্রস্তুতকৃত সুতার কোনো প্রকার সমস্যা দেখা যায় না। সাধারণত বিভিন্ন রঙের সুতা একই মিক্সিং এর জন্য গ্রহণযোগ্য নয়।

বিভিন্ন দেশ বা বিভিন্ন অঞ্চলে এমনকি একই দেশে বা একই অঞ্চলেও জমির উর্বরতা, বৃষ্টিপাত, মাটির প্রকারভেদ, বীজ বপনের সময়কাল, তুলা উৎপাদনের সময়কাল, পোকামাকড়ের আক্রমণের ক্ষতি ইত্যাদি কারণে আঁশ বিভিন্ন প্রকার হয়ে থাকে।

 

মিক্সিং ও ব্লেন্ডিং

 

আকাঙ্ক্ষিত ও গুণগত মানের সুতা তৈরি ও উৎপাদিত সুতার উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের তুলাকে একত্রে মিশিয়ে প্রক্রিয়াজাত করাকে মিক্সিং বা ব্লেন্ডিং বলে। মিক্সিং ও- ব্লেন্ডিং-এর উদ্দেশ্যাবলি ঃ মিক্সিং- ও ব্লেন্ডিং-এর উদ্দেশ্যাবলি নিম্নে দেওয়া হলো-

১।উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ করা।.

২।আকাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করা। 

৩। প্রক্রিয়াগত কার্যের উন্নতি সাধন করা।

81 আকাঙ্ক্ষিত গুণাগুণের সুতা তৈরি করা।

৫। অপেক্ষাকৃত নিম্নমানের বা পরিত্যক্ত আঁশ অপেক্ষাকৃত উন্নতমানের আঁশের সাথে ব্যবহার করে অপচয় রোধ করা।

 

৬।নিম্নমানের বা পরিত্যক্ত আঁশ ব্যবহারের সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করা।

৭। 91 প্রক্রিয়াগত দক্ষতা বৃদ্ধি করা।

৮। উৎপাদিত সুতার টেকসই ক্ষমতা বৃদ্ধি করা।

 

মিক্সিং ও ব্লেন্ডিং

 

 

Leave a Comment