আজকে আমাদের আলোচনার বিষয়-জিনিং-এর ত্রুটি ও তার প্রতিকারের বর্ণনা
জিনিং-এর ত্রুটি ও তার প্রতিকারের বর্ণনা (Mention the faults of Ginning and Th
Remedies)
তুলাবীজ জিনিং করার পর তুলা আঁশের মধ্যে নিম্নলিখিত ত্রুটিসমূহ পাওয়া যায়, কাট ফাইবার বা জিন কাট (Cut fibre or Gin cut
১ ।নেপসমূহ (Neps)
২। ভাঙা বীজ (Crushed Seed)
১। কাট ফাইবার বা জিন কাট (Cut fibre or Gin cut) :
ড্যাম্প অথবা ভেজা তুলাকে জিনিং করার সময় সম্বন্ধে ভাে মেশিনের করাতের আঘাতে কিছু আঁশ কেটে যায়। এই কর্তিত আঁশকে কাট ফাইবার বা জিন কাট বলে। একে ক
কখনো ব্রোকেন ফাইবারও বলা হয়।
জিন কাট ত্রুটির কারণসমূহ ঃ
ক. ড্যাম্প অথবা ভেঁজা বীজতুলা জিনিং করার ফলে ।
খ. ‘স’ ব্লেড অর্থাৎ করাতের অতিরিক্ত ঘূর্ণনের ফলে ।
গ. জিনিং মেশিনের করাতে অতিরিক্ত ধার অথবা অতিরিক্ত ভোঁতা হলে ।

প্রতিকারসমূহ ঃ
ভেজা অবস্থায় তুলা সংগ্রহ করা উচিত নয়। বীজতুলা ভেঁজা থাকলে শুকিয়ে নিতে হবে।
২। করাতের ঘূর্ণন নিয়ন্ত্রিত রাখতে হবে।
৩। জিনিং মেশিনের করাতের ধার যথাযথ রাখতে হবে।
২। নেপসমূহ (Neps) :
বীজতুলার আর্দ্রতার পরিমাণ নির্দিষ্ট না থাকলে জিনিং এর সময় কিছু কিছু আঁশ একত্রিত অথবা এককভাবে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি বা নট (Knot) এর সৃষ্টি করে এটাই নেপস। নেপ সৃষ্টি হলে দূরীভূত করা কঠিন

কারণসমূহ :
(ক) ড্যাম্প বা ভেঁজা কটন জিনিং করলে।
(খ) আঁশ পরিষ্কার হওয়ার পূর্বেই সংগ্রহ করলে ।
(গ) মেশিনের করাতের দাঁত ভাঙা বা বাঁকা থাকলে । প্রয়োজনের অতিরিক্ত আঁশ জিনিং মেশিনে ফিড করলে ।
মাত্রাতিরিক্ত অসমান দৈর্ঘ্যের আঁশ হলে ।
প্রতিকারসমূহ ঃ
(ক) তুলার আর্দ্রতার পরিমাণ নির্দিষ্ট রাখতে হবে।
(খ) আঁশ পরিপক্ক হওয়ার পর সংগ্রহ করতে হবে।
(গ) করাতের দাঁত ভাঙা বা বাঁকা থাকলে তা মেরামত করতে হবে।
(ঘ) বীজতুলা নিয়ন্ত্রিত অবস্থায় ফিড করতে হবে।
(ঙ) মোটামুটি সমান দৈর্ঘ্যের আঁশ ফিড করতে হবে।
৩। ভাঙা বীজ (Crushed Seed) :
জিনিং করার সময় বীজতুলার যেসব বীজ ভেঙে লিন্টের সাথে মিশে যায় তাদেরকে ভাঙা বীজ (Crushed Seed) বলে ।
কারণসমূহ ঃ
(ক) অপরিপক্ক বীজতুলা প্রক্রিয়াজাত করলে ।
(খ) প্রয়োজনের অতিরিক্ত বীজতুলা ফিড করলে।
(গ) জিনিং মেশিনের ছুরি অথবা করাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে ।

প্রতিকারসমূহ ঃ
বীজতুলা পরিপক্ক অবস্থায় সংগ্রহ করতে হবে।
(খ) বীজতুলা নিয়ন্ত্রিত অবস্থায় ফিড করতে হবে।
(গ) জিনিং মেশিনের ছুরি অথবা করাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করা যাবে না ।