আজকে আমাদের আলোচনার বিষয়- জিনিং ভূমিকা
জিনিং ভূমিকা (Introduction)
প্রথমে গাছ থেকে বীজসহ তুলা সংগ্রহ করা হয়। জিনিং প্রক্রিয়ায় তুলা ও বীজ আলাদা করা হয়। গাছে তুলার বোল ভালোভাবে ফেটে বের হলে পরিষ্কার শুকনো দিনে বীজসহ তুলা সংগ্রহ করা হয়। সাধারণত একটি গাছ থেকে মোট ৩ বার তুলা সংগ্রহ করা হয় ।

তুলা উঠানোর সময় লক্ষ রাখতে হবে ময়লা, মরা পাতা ও পোকায় আক্রান্ত খারাপ অপুষ্ট তুলা যেন না আসে। ভালো তুলা আলাদাভাবে উঠিয়ে তা আলাদাভাবে ৩/৪ বার ভালো করে রোদে শুকিয়ে গুদামজাত করতে হবে। খারাপ ও নষ্ট বীজ আলাদা উঠানো দরকার, কোনো সময়ই ভালো খারাপ তুলা এক্ষেত্রে মিশানো ঠিক নয়।
অতঃপর গুদামজাত করা বীজতুলা থেকে বীজ ও তুলা উভয়েরই কোনো প্রকার ক্ষতি না করে তুলা ও বীজ আলাদা করাই উত্তম জিনিং, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। জিনিংকালীন সময়ে কিছু কিছু বীজ ভেঙে যায় আবার কিছু কিছু আঁশ ছিঁড়ে যায় এবং কিছু কিছু নেপেস সৃষ্টি হয় তবুও যতটা সম্ভব সাবধানতা সহকারে জিনিং প্রক্রিয়া সম্পন্ন করা যায় ততই উত্তম ।
