তুলার গ্রেডিং

আজকে আমাদের আলোচনার বিষয়-তুলার গ্রেডিং

তুলার গ্রেডিং (Grading of Cotton)

তুলা আঁশের গ্রেডিং মূলত তুলায় ট্রাশের পরিমাণের উপর নির্ভর করে। ট্রাশ বলতে সাধারণত তুলার মধ্যে তুলা ছাড়া অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্য যেমন— ভাঙা পাতা, মরা পাতা, কুঁড়ি, ধুলাবালি, ময়লা, বীজের ভাঙা টুকরা ইত্যাদিকে বুঝায় । তুলা থেকে উন্নতমানের সুতা প্রস্তুত করতে হলে ট্রাশ ও ক্ষুদ্র আঁশের পরিমাণ কমাতে হবে।

তেমনি তুলাকে গ্রেডিং করতে হলে ট্রাশের পরিমাণ জানতে হবে। তুলায় কতটুকু ট্রাশ উপস্থিত তা জানার জন্য মেশিনের সাহায্য নিতে হবে। সাধারণত যে যন্ত্রের সাহায্যে ট্রাশের পরিমাণ পরিমাপ করা হয় তার নাম

 

তুলার গ্রেডিং

 

শার্লি অ্যানালাইজার (Shirley Analyser)।

কয়েকটি দেশের তুলার গ্রেডিং নিম্নে উল্লেখ করা হলো-

১. ইজিপ্টশিয়ান তুলা ঃ

এক্সট্রা ফাইন (Extra fine)

উচ্চমানের থেকে

ফাইন (Fine)

গুড (Good)

ফুললি গুড ফেয়ার (Fully Good Fair)

ফেয়ার (Fair)

নিম্নমানের

 

২. ভারতীয় তুলা ঃ

সুপার চয়েস (Super Choice )

চয়েস (Choice)

উচ্চমানের থেকে

সুপার ফাইন (Super Fine)

ফাইন (Fine) ফুললি

গুড (Fully Good)

গুড (Good)

ফুললি গুড ফেয়ার (Fully Good Fair)

নিম্নমানের

আমেরিকান তুলা ঃ

 

তুলার গ্রেডিং

 

উপরিউক্ত গ্রেডিং বা শ্রেণিবিভাগ সাধারণত তুলার অপদ্রব্য ও রঙের উপর নির্ভর করে করা হয়। এই গ্রেড, তুলন আঁশের দৈর্ঘ্যের (Staple length) ওপর ভিত্তি করে করা হয় না। উদাহরণস্বরূপ মিডলিং (Middling) গ্রেডের আঁশের দৈর্ঘ্য 8 ২৫ মিমি (১ ) ৩২ মিমি (১=”) এবং ৩৫ মিমি (১ – ”) হতে পারে ।

অবশ্য একথাও ঠিক যে, লম্বা আঁশের তুলার সাথে অপদ্রব্যের পরিমাণ কম থাকে, আবার তুলনামূলকভাবে ছো দৈর্ঘ্যের আঁশের সাথে ট্রাশের (Trash) পরিমাণ বেশি থাকে। অপদ্রব্য বলতে তুলার সাথে মিশ্রিত মরাপাতা, ধুলাবালি বীজ, ভাঙা বীজ, নেপস ও তুলার রঙের মিশ্রণকে বুঝায়।

 

তুলার গ্রেডিং

 

উপরে উল্লিখিত গ্রেডিং-এ পাকিস্তানি ও বাংলাদেশি তুলা গ্রেডিং করা হয় নি। তবে পাকিস্তানি ও বাংলাদেশি তুলার নিজস্ব কোনো গ্রেডিং করা হয় না। আমেরিকান তুলা গ্রেডিংকেই পাকিস্তানি ও বাংলাদেশি গ্রেডিং হিসেবে ধরা হয়।

Leave a Comment