ব্যবহারিক: কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ

আজকে আমরা ব্যবহারিক: কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ

 

ব্যবহারিক: কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ (Determine the length and width of a fabric)

ভূমিকা :

কাপড়ের দৈর্ঘ্য বলতে কাপড়ের বরাবর এর একপ্রান্তের দূরত্বকে বুঝায় কাপড়ের দৈর্ঘ্য হিসেবে গঞ্জ বা মিটার ব্যবহার করা হয়।

কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আইএসআই কর্তৃক প্রস্তাবিত নিম্নোক্ত তিনটি পদ্ধতি রয়েছে।

(ক) মেজারিং টেবিল ব্যবহার করে,

(খ) মেজারিং স্কেল ব্যবহার করে,

(গ) মেজারিং মেশিন ব্যবহার করে।

(ক) মেজারিং টেবিল ঃ

কাপড়ের দৈর্ঘ্য পরিমাপের জন্য যে টেবিল ব্যবহৃত হয়, তাকে মেজারিং টেবিল বলে। এটা এমন এক ধরনের টেবিল যাতে এক পার্শ্বে দাগাংকিত থাকে এবং কাপড়ের সম্পূর্ণ গ্রন্থ ধরে। যে কাপড়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাকে পাড়ের মধ্যে ৫ গজ পর পর চিহ্নিত করা হয়।

 

(খ) মেজারিং স্কেল ঃ

এ পদ্ধতিতে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপের জন্য সমতল মেজারিং টেবিল ব্যবহার করা হয়। টেবিল সাধারণত ৫ মিটার এর চেয়ে কিছুটা বেশি দৈর্ঘ্যের হয়ে থাকে এবং গ্রন্থ পরীক্ষিত কাপড়ের সাথে মানানসই হয়ে থাকে। টিক টেবিলে একটি মেজারিং স্কেল থাকে যা মিটার এবং সেন্টিমিটারে দাগাংকিত থাকে।

(গ) মেজারিং মেশিন

এ মেজারিং মেশিনকে টুমিটার বলে। এ মেশিনে দুটি রোলারের মধ্যে কাপড়কে টানা হয়। কাপড়ের ঘর্ষণে বোলার ঘুরে যায়। একটি কাউন্টারের মাধ্যমে মিটারে প্রদর্শিত হয় এবং কাউন্টার থেকে প্রান্তে মান বাড়িয়ে দৈর্ঘ্য নির্দেশ করে।

 

 কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ

 

সাবধানতা :

কাপড় সাবধানতার সহিত মেজারিং টেবিলের উপর রাখতে হবে যাতে কোন ভাঁজ না পড়ে

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর

১। কাপড়ের দৈর্ঘ্য কাকে বলে?

উত্তর: কাপড়ের দৈর্ঘ্য বলতে কাপড়ের পাড় বরাবর এর একপ্রান্ত হতে অন্যপ্রান্তের দূরত্বকে বুঝায়।

২। কাপড়ের প্রস্থ কাকে বলে?

উত্তর: কাপড়ের প্রস্থ বলতে কাপড়ের এক পাশের পাড়ের বাহিরের দিক হতে অন্য পাশের পাড়ের বাহিরের দিকের দূরত্বকে বুঝায়।

৩। কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের কয়টি পদ্ধতি ও কী কী?

উত্তর: কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের তিনটি পদ্ধতি রয়েছে । যথা-

১। মেজারিং টেবিল ব্যবহার করে,

২। মেজারিং মেশিন ব্যবহার করে,

৩। মেজারিং স্কেল ব্যবহার করে।

 

 কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়করণ

 

৪। মেজারিং মেশিনের অপর নাম কী?

উত্তর: মেজারিং মেশিনের অপর নাম টুমিটার (Trumeter)।

৫। মেজারিং স্কেল দ্বারা কাপড়ের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে টেবিলের দৈর্ঘ্য কত থাকে?

উত্তর : টেবিলের দৈর্ঘ্য সাধারণত ৫ মিটারের চেয়ে কিছুটা বেশি দৈর্ঘ্যের হয়।

৬। মেজারিং মেশিন দ্বারা কয়টি পদ্ধতি দ্বারা কাপড়ের দৈর্ঘ্য নির্ণয় করা যায় ও কী কী?

উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য তিনভাবে নির্ণয় করা যায়, যথা-

১। ড্রাম মেথড

২। ফোল্ডিং মেথড

৩ । ক্লাক মেথড ।

Leave a Comment