কটন ক্যালিব্রেশনের শ্রেণিবিভাগ

আজকে আমরা কটন ক্যালিব্রেশনের শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এফিস এর অন্তর্গত।

 

কটন ক্যালিব্রেশনের শ্রেণিবিভাগ

 

কটন ক্যালিব্রেশনের শ্রেণিবিভাগ (Classification of calibration of cotton)

ভারতের সকল টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি, টেক্সটাইল মিলস ও R and D প্রতিষ্ঠানসমূহ তাদের ফাইবার টেস্টিং ইনট্রুমেন্টস যেমন- Fibrograph, Micronaire, Stelometer এবং HVI ক্যালিব্রেট করার জন্য আমদানিকৃত USDA (United State Department of Agriculture) ক্যালিব্রেশন কটন স্ট্যান্ডার্ড ব্যবহার করে আসছিল। USDA ক্যালিব্রেশন কটন আমদানি করা সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং মূল্যবান বৈদেশিক মুদ্রার উপর নির্ভরশীল।

বিশেষত ভারত বর্ণিত অসুবিধাসমূহ থেকে পরিত্রাণ পাবার নিমিত্ত তাদের গবেষণাগার CIRCOT এ দীর্ঘি ধবেষণার পর অবশেষে ১৯৯৭ সালে CIRCOT উদ্ভাবিত পদ্ধতিতে তাদের দেশজ ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড কটন নমুনা ব্যবহারের মাধ্যমে ল্যাবরেটরি ও মিলগুলোতে ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টস ক্যালিব্রেট করছে।

 

কটন ক্যালিব্রেশনের শ্রেণিবিভাগ

 

চরিত্রগত গুণাগুণের দিক থেকে CIRCOT ক্যালিব্রেশন কটন স্ট্যান্ডার্ড USDA ক্যালিব্রেশন কটন স্ট্যান্ডার্ড এর সাথে সাদৃশ্যপূর্ণ। আর এর মাধ্যমে তাদের টেস্টিং ল্যাবরেটরি, টেক্সটাইল মিলস ও ক্রেতাগণও উপকৃত হচ্ছে। USDA এর পাশাপাশি বহির্বিশ্বেও CIRCOT ক্যালিব্রেটেড কটন স্ট্যান্ডার্ড-এর ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছে, যে কারণে বিদেশি ক্রেতা এবং প্রতিষ্ঠানসমূহও উপকৃত হচ্ছে।

 

CIRCOT উদ্ভাবিত ক্যালিব্রেটেড কটন স্ট্যান্ডার্ড পদ্ধতি দুই ধরনের; যথা-

১। এক সেট ক্যালিব্রেটেড কটন স্ট্যান্ডার্ড conventional (সনাতনী) টেস্টিং ইনট্রুমেন্টস এর জন্য ।

২। অন্য সেট HVI সিস্টেম-এ ICC ও HVI মুড-এ অপারেশনের জন্য।

CIRCOT স্ট্যান্ডার্ড এর সুবিধা হল এই স্ট্যান্ডার্ড এর ক্যালিব্রেটেড কটন নমুনা ব্যবহারপূর্বক একদিকে যেমন conventional testing instrument দ্বারা তুলার আঁশের গুণাগুণ এক বা প্রয়োজনীয় একাধিক প্যারামিটার মাপা যায়, অন্যদিকে HVI দ্বারা ICC ও HVI মুড-এ spinner-দের চাহিদা মোতাবেক ফাইবারের সংশ্লিষ্ট সকল properties জানা হয়। কিন্তু USDA স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন কটন দ্বারা ফাইবার টেস্টিং ইনট্রুমেন্টস ক্যালিব্রেট করতে ICC ও HVI mode-এ শুধুমাত্র HVI ব্যবহার করা যায়।

 

কটন ক্যালিব্রেশনের শ্রেণিবিভাগ

 

CIRCOT ক্যালিব্রেশন কটনের চারিত্রিক গুণাবলির একটি সারসংক্ষেপ নিচে দেখানো হল

Quality characteristics of CIRCOT calibration cottonsঃ

A. High volume Instrument set-ICC-Mode

Code

2.5% SL. (mm)

UR%

Micronaire Value

Tenacity (g/tex) *

Elongation (%)

SP-S

২২.৯

৫০

৪.৬

১৭.৮

৫.০

HD-5

৩১.৩

৪২.০

২.৭

২৫.৮

৫.৫

SP-L

৩৫.৫

৪৩.০

৩.৫

২৬.৬

৬.৪

Hhm-2

৬.১

Tolerances

±০.৫

±০.১

±০.১০

±১.৫

 

B. High volume Instrument set-HVI-Mode

Code

UHML (mm)

UI%

Micronaire Value

Tenacity (g/tex)**

Elongation (%)

SP-S

২২.৬

৭৭.০

৪.৬

২২.৯

৫.০

HD-5

৩১.৩

৮০.০

২.৭

৩২.৩

৫.৮

SP-L

৩৪.৯

৮৪.০

৩.৫

৩৫.৫

৬.৪

Hhm-2

৬.১

Tolerances

±০.৫

±০.১

±০.১০

±১.৫

 

Leave a Comment