হেম্প আঁশ সম্পর্কে আলোচনা Hemp বা Industrial Hemp, Sativa উদ্ভিদ প্রজাতির একটি Strain যা প্রধানত শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য চাষ করা হয়।এটি দ্রুত বর্ধনশীল উদ্ভিদের মধ্যে একটি প্রাকৃতিক ফাইবার। প্রায় ১০,০০০ বছর আগে ব্যবহারযোগ্য ফাইবারের মধ্যে অন্যতম। এটি কাগজ, টেক্সটাইল, পোশাক, বায়োডেগ্রেডেবল প্লাস্টিক, পেইন্ট, ইনসুলেশন, বায়োফুয়েল, খাদ্য এবং পশুর খাদ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
হেম্প আঁশ সম্পর্কে আলোচনা
হেম্প ফাইবারের ইতিহাস?
হেম্প হল প্রাকৃতিক, সেলুলোজিক, বাস্ট অর্থাৎ ছালজাতীয় ফাইবার। ইহা উদ্ভিদের বাকল বা ছাল থেকে সংগ্রহ করা হয়। এ ফাইবারে প্রায় ৩০টি প্রজাতি আছে। হেম্প যে উদ্ভিদ হতে পাওয়া যায় তার নাম হল ক্যাসপিয়াম সাগরের তীরে বেশি জন্মায়। তাছাড়াও নাতিশীতোষ্ণ ও উষ্ণমন্ডলীয় প্রায় সব দেশে হেম্প ফাইবার জন্মে। এটি মূলত দক্ষিণ রাশিয়া, ইতালি, ফিলিপাইন, রোমানিয়া, পোল্যান্ড, যুগোস্লাভিয়ায় জন্মে। তাছাড়া যুক্তরাষ্ট্রও হেম্প ফাইবার চাষ করা হয়।

প্রতি একর জমিতে ৭০০ থেকে ১০০০ পাঃ জমিতে হেম্প উৎপন্ন হয়। আর এই উদ্ভিদ প্রায় ১০ ফিট বা তার বেশি লম্বা হয়ে থাকে। হেম্প উদ্ভিদে পুরুষ ফুল ও স্ত্রী ফুল আলাদা আলাদা উদ্ভিদে জন্মায়। শুধুমাত্র পুরুষ উদ্ভিদ শুধুমাত্র আঁশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্ত্রী উদ্ভিদ হতে আঁশ ও বীজ উভয় সংগ্রহ করে বীজ পরবর্তী চাষের জন্য ব্যবহার করা হয়।
হেম্প নাম টা শুনলে অনেকেই হয়তো আড়চোখে তাকাবেন। অনেকে হয়তো বুঝবেন না কিসের কথা বলা হচ্ছে তাই চলে যাবেন গুগলে সার্চ করতে যে জিনিস টা কি। কিন্তু যখন জানতে পারবেন হেল্প এর রহস্য তখন ভাববেন এই নেশাজাতীয় দ্রব্য নিয়ে টেক্সটাইল বিষয়ক ওয়েবসাইট এ লিখা কেনো? তাহলে এখন আপনারা এই হেম্প কে অন্য ভাবে চিনতে যাচ্ছেন, যেটা হয়ত কেউ কখনো কল্পনাও করেননি। হেম্প কে হয়ত এতক্ষণে চিনে গিয়েছেন। এই হেম্প কে বর্তমান সময়ে বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে।
কিছুদিন আগে মেডিকেল সেক্টরে এর গুরুত্ব প্রমানিত হয়েছে যখন এই হেম্প গাছ এর বিভিন্ন অংশ ব্যবহার করে ঔষধ তৈরি করা হচ্ছে। কিন্তু এই হেম্প গাছ থেকে প্রাপ্ত হেল্প ফাইবার টেক্সটাইল শিল্পে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হেম্প ফাইবার হয়ে থাকে খুব শক্তিশালী এবং এটি একটি উন্নত মানের টেক্সটাইল ফাইবার।
