আজকে আমাদের আলোচনার বিষয়-বিভিন্ন অঞ্চলের মধ্যে কার্ডিং ও স্ট্রিপিং অ্যাকশন
বিভিন্ন অঞ্চলের মধ্যে কার্ডিং ও স্ট্রিপিং অ্যাকশন (Carding & stripping actions which take place between different regions)
- সাধারণত নিম্নলিখিত অঞ্চলে কার্ডিং অ্যাকশন সংঘটিত হয়।
- সিলিন্ডার হতে ফ্লাট অথবা ফ্লাট হতে সিলিন্ডার সিলিন্ডার হতে ডফার ।
- এবং নিম্নলিখিত অঞ্চলে সাধারণত স্ট্রিপিং অ্যাকশন সংঘটিত হয়।
- টেকার-ইন হতে সিলিন্ডার।
সিলিন্ডার হতে ফ্লাট অথবা ফ্লাট হতে সিলিন্ডার ঃ
কার্ডিং মেশিনের সিলিন্ডারের ওয়ার তুলা আঁশের গুচ্ছকে সামনের দিকে নিয়ে আসে। সিলিন্ডার ও ফ্লাট সামান্য অর্থাৎ ১০ থাউ | সেটিং করা থাকে। আঁশ এই ফাঁকে (Gap) নোর ফলে গতিপ্রাপ্ত এর মধ্যে প্রবেশ করে। এ খুবই সূক্ষ্ম ফাকের মধ্যে আশসমূহ যাওয়ার ফলে সিলিন্ডার ও ফ্লাটের ওয়্যার আশসমূহ ধরে ফেলে।
সিলিন্ডার ও ফ্লাট একই দিকে গতিপ্রাপ্ত থাকে এবং সিলিন্ডারের পৃষ্ঠগতি ফ্লাটের পৃষ্ঠগতির তুলনায় এতই দ্রুত যে ফাটকে সিলিন্ডারের পাশে স্থির মনে হয়। কাজেই আঁশসমূহ বিপরীতমুখী ওয়্যারের কারণে সিলিন্ডার থেকে ফ্লাটে চলে গেলেও সিলিন্ডারের দ্রুতগতির কারণে পুনরায় সিলিন্ডারে ফিরে আসে।
এভাবে একবার ফ্লাটে ও একবার সিলিন্ডারের ওয়্যারে স্থানান্তরের কারণে আঁশসমূহ একক আঁশের পর্যায়ে ও সমান্তরাল হয়ে যায়, ফলে পাশাপাশি অপদ্রব্যসমূহ দূর হয় ।

এটা ছাড়াও আঁশসমূহ বার বার ফ্লাট ও সিলিন্ডারের স্থান পরিবর্তনের ফলে তাদের মধ্যে একটি অ্যাকশনের সৃষ্টি হয়, এই অ্যাকশনকেই আমরা কার্ডিং অ্যাকশন বলে থাকি ।
ফ্লাট ও সিলিন্ডারের কার্ডিং অ্যাকশনের ফলে নিম্নলিখিত কাজ হয়।
এ কার্ডিং অ্যাকশনের ফলে আঁশসমূহ একক আঁশের পর্যায়ে চলে আসে।
আঁশসমূহ সমান্তরাল হয়। আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্যসমূহ যেমন— নেপ, ছোট আঁশ, ময়লা ইত্যাদি আলাদা করে দেয় ।

সিলিন্ডার হতে ডফার (Cylinder to doffer) :
আঁশসমূহ ডফারে আসার পূর্বেই সোজা, সমান্তরাল ও একক আঁশের পর্যায়ে চলে আসে। ডফারের গতি সিলিন্ডারের গতির তুলনায় কিছুটা কম। সিলিন্ডার ও ডফারের গতির দিক একই দিকে
পাতলা আঁশের স্তর ডফারের ওয়্যারের কারণে ডফারের পৃষ্ঠে ঘনীভূত হয় এবং ডফারের ওয়্যার আশসমূহকে পৃষ্ঠে নিয়ে নেয় এবং ডফার ও সিলিন্ডারের ওয়্যারের দিক বিপরীতে থাকার কারণে আঁশসমূহের ঘনীভূত নেয়, ফলে এখানে একটি কার্ডিং অ্যাকশনের সৃষ্টি হয়।
সিলিন্ডারের আঁশসমূহকে ডফারে স্থানান্তরের পূর্বে এর ফ কারণে কয়েকবার ঘুরিয়ে নিয়ে আসে। আনুমানিক ১৮ বার আঁশ ডফারে আসার পূর্বে সিলিন্ডারের পৃষ্ঠে ঘুরে আসে शुद्र उ
সিলিন্ডার ও ডফারে কার্ডিং অ্যাকশনের কারণে নিম্নলিখিত কাজ হয়।
আঁশসমূহ সিলিন্ডার হতে ডফারে স্থানান্তর হয়।আঁশসমূহ ড্রাফটেট হয়ে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে দেয়।
টেকার-ইন হতে সিলিন্ডার (Taker-in to cylinder) :
টেকার-ইন হতে সিলিন্ডারে স্ট্রিপিং অ্যাকশন সংঘটিত হ সিলিন্ডার ও টেকারইনের ওয়্যারের দিক একই দিকে, পৃষ্ঠগতিও একই দিকে। কিন্তু সিলিন্ডারের পৃষ্ঠগতি টেকার-ইলে পৃষ্ঠগতির চেয়ে ১.৮ হতে ২ গুণ বেশি। কাজেই সিলিন্ডারের ওয়্যারসমূহ সহজেই টেকারইনের ওয়্যার থেকে আহর খুলে নিয়ে নেয়। তাই এখানে একটি স্ট্রিপিং অ্যাকশনের সৃষ্টি হয় এবং সামান্য ড্রাফটিং হয়।
টেকার-ইন হতে সিলিন্ডারের স্ট্রিপিং অ্যাকশনের কারণে নিম্নলিখিত কাজ হয়। “টেকার-ইন হতে সিলিন্ডারে স্ট্রিপিং অ্যাকশনের কারণে কিছুটা ড্রাফটিং হয় । আঁশের বড় বড় গুচ্ছকে ছোট ছোট গুচ্ছে পরিণত করে। কিছু পরিমাণ অপদ্রব্য দূর হয় ।
উপরিউক্ত বিভিন্ন পয়েন্টে কার্ডিং ও স্ট্রিপিং অ্যাকশন ছাড়া আরও কিছু অ্যাকশন কার্ডিং মেশিনে পাওয়া যায় যা নিম্নে বর্ণনা করা হলো ।”এই অ্যাকশনসমূহ সাধারণত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হয় এবং বিভিন্ন অ্যাকশনের নামকরণও বিভিন্ন থাকে। যেমন ঃ
কম্বিং অ্যাকশন, কার্ডিং অ্যাকশন, স্ট্রিপিং অ্যাকশন ইত্যাদি ।
ফিড রোলার ও টেকারইনের মধ্যে অ্যাকশন ঃ কার্ডিং মেশিনের ডিস প্লেট ও ফিড রোলার ল্যাপ শীটকে ধরে রাখেএবং মেটালিক ওয়্যারের টেকার-ইন ল্যাপ শীটকে কম্বিং করে কেটে নিয়ে নেয়। এখানে কম্বিং অ্যাকশন সংঘটিত হয়। ল্যাপ নেপস শীটে আঁশের ছোট ছোট গুচ্ছকে এ অঞ্চল আরও ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করে, পাশাপাশি ময়লা, ধুলাবালি, ভারী * ইত্যাদি দূর হয় ।

এখানে সামান্য ড্রাফটিংও হয় । ডফার ও ডফার কম্বের মধ্যে অ্যাকশন ঃ ডফার সিলিন্ডারের তুলনায় ধীর গতিসম্পন্ন ডফারের ওয়্যারের উপর পাতলা আঁশের স্তরের ওয়েভ ডফার কম্ব কম্বিং করে আঁশের ওয়েভকে আলাদা করে ডেলিভারি রোলারের দিকে ঠেলে দেয়। এখানে কম্বিং ও স্ট্রিপিং অ্যাকশন সংঘটিত হয়।