আজকে আমাদের আলোচনার বিষয়-সেমি পজিটিভ লেট অফ মোশন-এর গঠন ও কার্যপ্রণালি
সেমি পজিটিভ লেট অফ মোশন-এর গঠন ও কার্যপ্রণালি (Sketch and illustrate the working principle of semi positive let-off motion)
গঠন (Construction) :
সেমি-পজিটিভ লেট-অফ মোশনে একটি র্যাচেট হুইল (A) ও তার সাথে একটি পুশিং পউল (B) থাকে। র্যাচের কেন্দ্র থেকে শ্যাফ্ট (C) এর মাধ্যমে ওয়ার্ম (E)-তে সংযোগ থাকে। ওয়ার্ম-এর সংস্পর্শে থাকে ওয়ার্ম হুইল (D)।
ও হুইলটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে। ফ্লোটিং ব্যাক রেস্ট (G) এর সামান্য উপরে আটকানো (Pivot) ‘H’ আছে, ওয়েট লি J। ওয়েট লিভারের অপর প্রান্তের সাথে পুলিং পউল (B) যুক্ত থাকে। পুলিং পউলটি টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট (To and movement) দেয় ।

কার্যপ্রণালি (Working principle)
ওয়ার্ক বিম ‘F’ র্যাচেট হুইল ‘A’-এর সাহায্যে ওয়ার্ম ‘E’ এবং ওয়াপ হুইল গিয়ারিং-এর মাধ্যমে ঘুরে। যখন ওয়েটটি ওয়েট লিভারের ডানদিকে থাকে অর্থাৎ টানার দৈর্ঘ্য বর্ধিত অবস্থায় থাকে তখন ওয়েট ঘড়ির কাঁটার দিকে ঘুরে। ওয়েট লিভার ‘J’ এর সাথে যুক্ত পুশিং পউল ‘B’ তখন র্যাচেট হুইল ‘A’-কে ঘুরায়।
আবার ওয়ার্স লেংথ কমতে থাকলে ওয়েট লিভার ‘J’ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এভাবে সেমি-পজিটিভ লেট-অফ মোশন কাজ করে । সেমি-পজিটিভ লেট-অফ মোশন, ওয়ার্প টেনশনের দু’টি অবস্থায় কার্যকর হয়; যথা—
১। যখন ওয়ার্প টেনশন বেশি থাকে।
২। যখন ওয়ার্প টেনশন কম থাকে ।
ওয়ার্শ টেনশন বেশি হলে-
টানা সুতার উপর টেনশন বেশি হলে ফ্লোয়েটিং ব্যাক রেস্ট নিচের দিকে নামবে। ওয়েট লিভারের পিছনের দিক নিচে নামবে এবং সামনের দিক উপরে উঠবে। ফলে ওয়েট লিভারের সাথে যুক্ত সংযোগকারী রডও উপরে উঠবে।

সংযোগকারী রডের সাথে পুশিং পউল যুক্ত করা থাকে। ফলে পলের বাইরের প্রান্ত উপরে উঠবে এবং অপর প্রান্ত র্যাচেটের দাঁতের সংস্পর্শে আসবে এবং র্যাচেট হুইলকে তাড়াতাড়ি ঘুরাবে। র্যাচেট হুইলটি স্যাফটের মাধ্যমে ওয়ার্মকে ঘুরাবে এবং ওয়ার্মটি ওয়ার্ম হুইলকে ঘুরাবে। ওয়ার্ম হুইল বেশি ঘুরার ফলে ওয়ার্স বিম বেশি ঘুরবে। এতে লেট-অফ বেশি হবে এবং ওয়ার্পের উপর টেনশন হ্রাস পেয়ে সম-টেনশন (Uniform tention) হবে।
ওয়ার্স টেনশন কম হলে-
যখন সুতার উপর টেনশন কম হবে তখন ফ্লোটিং র্যাক রেস্ট উপরের দিকে উঠবে এবং ওয়েট লিভারের বাইরের প্রান্ত নিচের দিকে নামবে। ফলে সংযোগকারী রডের সাহায্যে অসিলেটিং পুশিং পলের শেষপ্রান্ত নিচে নামবে।

এতে অসিলেটিং পলের অপর প্রান্ত র্যাচেটের দাঁতের সাথে পৃথক (Disengage) হবে। ফলে শ্যাফট ঘুরবে না এবং লেট-অফও হবে না। ওয়ার্প-এর উপর টেনশন বৃদ্ধি পেয়ে সমটেনশন হবে। সুতরাং যখন দরকার শুধু তখনই পুশিং পলের মাথা র্যাচেট হুইলের সংস্পর্শে আসবে, অন্যথায় নয় ।