সেমি অটোমেটিক মেশিন ও সম্পূর্ণ অটোমেটিক এর বৈশিষ্ট্য

আমাদের আজকের আলোচনার বিষয় সেমি অটোমেটিক মেশিন ও সম্পূর্ণ অটোমেটিক এর বৈশিষ্ট্য। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

সেমি অটোমেটিক মেশিন ও সম্পূর্ণ অটোমেটিক এর বৈশিষ্ট্য

 

সেমি অটোমেটিক মেশিন ও সম্পূর্ণ অটোমেটিক এর বৈশিষ্ট্য

 

 সেমি-অটোমেটিক মেশিন-এর বৈশিষ্ট্য (Features of a semi-automatic machine ) :

১। এ মেশিনে টেবিলের পৃষ্ঠে দুই ধারে দুটি রেইল থাকে, যার উপর দিয়ে স্প্রেডিং মেশিন নির্দিষ্ট পথে মোটরেরসাহায্যে চালনা করা হয়।

২। এ মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাপড় কাটার ব্যবস্থা থাকে।

৩।এ ধরনের মেশিনে কাপড় এর প্লাই কাটার পর প্রান্ত ধরার ব্যবস্থা থাকে।

৪। এ শ্রেণির মেশিনে সঠিক টেনশন নিয়ন্ত্রণ করা যায়।

৫। এতে সেলভেজ অ্যালাইনমেন্ট করার জন্য ফটো ইলেকট্রিক গাইড থাকে।

৬। এ ধরনের মেশিনে স্প্রেডিং হেডের সাথে অপারেটর বসার জন্য প্লাটফর্ম থাকে।

৭। সেমি-অটোমেটিক মেশিনের সাহায্যে স্প্রেডিং হেড যখন কাপড় না বিছিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় তখন অতি সহজেই দ্রুতগতিতে যেতে পারে।

৮। এ ধরনের মেশিনে ত্রুটি চিহ্নিত করার জন্য ইন্সপেকশন লাইট থাকে।

৯। এ ধরনের মেশিনে কাপড়ের রোল ঘুরানোর জন্য টার্ন টেবিল থাকে

১০। কাপড়ের পৃষ্ঠ সোজা ও সমান্তরাল করার জন্য লেভেলিং ব্লেড থাকে।

১১। এ মেশিনের সাহায্যে ২৫ সে.মি. পর্যন্ত উচ্চতাবিশিষ্ট লে তৈরি করা যায়।

১২। এ মেশিনের সাহায্যে প্রতি মিনিটে ১০০ মিটার পর্যন্ত কাপড় বিছানো যায়।

 

 সম্পূর্ণ অটোমেটিক মেশিনের বৈশিষ্ট্য (Features of a fully automatic machine):

১। এ সকল মেশিন রোবট ও মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রণের সাহায্যে চালনা করা হয়।

২। এ ধরনের মেশিনে কোন নির্দিষ্ট সংখ্যক কাপড়ের প্লাই বিছানোর জন্য পূর্বে মেশিনকে সেট করে দেয়া যায়। নির্ধারিত সংখ্যক প্লাই বিছানোর পর মেশিন স্বয়ংক্রিয় পদ্ধতিতে বন্ধ হয়ে যায় এবং সিগন্যাল দেয়।

৩। রোবটিক ব্যবহার পদ্ধতি দ্বারা কাপড় বিছানো চলতে থাকা অবস্থায় কাপড়ের রোল শেষ হয়ে গেলে প্রেডিং হেড নিজে নিজেই টেবিলের হাউজিং প্রান্তে ফিরে আসে এবং কাপড়ের রোলের খালি পেপার টিউব হাউজিং এর নির্ধারিত স্থানে রেখে দিয়ে কাপড়ের নতুন বোল স্প্রেডিং হেডে বসিয়ে নেয় এবং মার্কারের যে স্থানে পূর্বের রোলের কাপড় শেষ হয়েছে ঐ স্থানে প্রয়োজনীয় স্লাইস দিয়ে আবার বিছানো যায়।

৪। এ ধরনের মেশিনে প্রায় সকল ধরনের কাপড় বিছানো যায় এবং সকল প্রকার কাপড়ের লে তৈরি করা যায়।।

 

সেমি অটোমেটিক মেশিন ও সম্পূর্ণ অটোমেটিক এর বৈশিষ্ট্য

Leave a Comment