সাটিন ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-২ (১৯৬৫)।
সাটিন ডিজাইন অংকন

সাটিন ও সাটীন কি?
রি অ্যারেঞ্জড টুইল এর রিপিটের টানা ও পড়েন সুতার মধ্যে মাত্র একটি করে বন্ধনী সৃষ্টি করে ও বন্ধনী সুতাটি পার্শ্ববর্তী দীর্ঘ ভাসা সুতা দ্বারা ঢেকে যায় এবং একটি নির্দিষ্ট মুভ নম্বর অনুযায়ী বন্ধনীসমূহ সৃষ্টি করে যে ডিজাইন তৈরি করে উক্ত ডিজাইনকে সাটিন ও সাটীন ডিজাইন বলে৷
সাটিন কাপড় কাকে বলে?
সাটিন হল উইভ যার উপরের অংশ উজ্জ্বল এবং নিচের অংশ অনুজ্জ্বল হয়৷ উজ্জ্বল হওয়ার অন্যতম কারণ হল উচ্চ নম্বরের ফ্লোট এর কারণে৷ সাধারণভাবে সাটিন হচ্ছে ওয়ার্প ফেসড উইভিং টেকনিক যেখানে ওয়ার্প ইয়ার্ন ওয়েফট ইয়ার্ন এর উপর ফ্লোটেড অবস্থায় থাকে৷
সাটীন কাপড় কাকে বলে?
সাটীন ডিজাইন ওয়েফট ফেইস কনস্ট্রাকশন এর মাধ্যমে তৈরি যার ইউনিট স্পেস এ এন্ডস এর তুলনায় পিকস বেশি থাকে এবং সুতার ভাসাগুলো ফেইস সাইডে বেশি থাকে৷
বিভিন্ন ধরনের সাটিন কাপড়ের নাম?
বিভিন্ন ধরনের সাটিন লক্ষ করা যায়৷ নিচে বিভিন্ন ধরনের সাটিনের নাম দেয়া হলঃ
- ফ্যাকোনি সাটিন
- গটার সাটিন
- ডাবল ফেস সাটিন
- ডাচেস সাটিন
- স্লিপার সাটিন
- ব্যারোনেট সাটিন
- চারমেআস সাটিন
- সুলতান সাটিন
- ফারমারস সাটিন
- সার্ফ সাটিন
- পলি সাটিন
- মিসেলাইন সাটিন

সাটিন ও সাটীন এর বৈশিষ্ট্য?
সাটিন ও সাটীন ওয়ার্প অথবা ওয়েফট ফেইসড উইভঃ
- সাটিন (Satin) একটি ওয়ার্প ফেইসড কনস্ট্রাকশন নির্দেশ করে।
- সাটীন (Satieen) ওয়েফট ফেইসড কনস্ট্রাকশন নির্দেশ।
- সাটিন ও সাটীন স্পষ্টত কোন উইভ স্ট্রাকচার প্রদর্শন করে না৷
- টুইলের মতো সাটিন এর উপরিভাগে পুরোপুরি কোনাকুনি রেখা দৃষ্ট হয় না৷
- সাটিন ও সাটীন রেগুলার টুইল এর রি অ্যারেঞ্জমেন্ট এর একটি সরলতম প্রয়োগ।
- সাটিন ডিজাইনের তৈরি কাপড়ের উপরিভাগ বেশ মসৃণ ও চকচকে৷
- ওয়ার্প সাটিনে পড়েনের তিলনায় টানায় উচ্চ কাউন্টের সুতা ব্যবহার করা হয়৷
- সাটিন ডিজাইনের ড্রাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফট হয়৷
- কাপড়ের উপরিভাগে ওয়ার্প ফেইস হলে কাপড়ের ব্যাক সাইডে ওয়েফট ফেইস সাটিন হবে৷
- রিপিটের প্রতিটি টানা ও পড়েন সুতায় একটিমাত্র বন্ধনী কারণে কাপড় ঢিলা হয়৷
- টানা ও পড়েনের ঘনত্ব সাটিন ডিজাইনে বাড়ানো সম্ভব৷
- রিপিটের প্রতিটি টানা পড়েন সুতায় একটিমাত্র বন্ধনীর কারণে ডিজাইনের রিপিট খুব বেশি বড় করা হয় না৷
- কাপড়ের একক পরিসরে ওজন বাগানো সম্ভব৷
- প্লেইন ও টুইল কাপড়ের সাথে তুলনা করলে সাটিন কাপড় গঠনের দিক থেকে ঢিলা কাপড়৷
- ডিজাইনের গঠনে নির্দিষ্ট দূরত্ব পর বন্ধনীর জন্য মুভ নম্বর ব্যবহার করা হয়৷
- রেগুলার সাটিন এর ক্ষুদ্রতম ডিজাইন ৫×৫ কিন্তু ইরেগুলার সাটিন ৪× ৪ সুতা দ্বারা উইভ তৈরি করা সম্ভব৷
