কার্ড ক্লদিং এর শ্রেণিবিভাগ

আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ড ক্লদিংএ র শ্রেণিবিভাগ

কার্ড ক্লদিং এর শ্রেণিবিভাগ (Mention the types of card clothing)

কার্ড ক্লদিং করার জন্য সাধারণত তিন ধরনের ক্লদিং ব্যবহার করা হয়।

  • ফ্লেক্সিবল ওয়্যার ক্লদিং (Flexible wire clothing)
  • মেটালিক ওয়্যার ক্লদিং (Metalic wire clothing)
  • সেমি রিজিড ওয়্যার -ক্লদিং (Semi regid wire clothing).

১। ফ্লেক্সিবল ওয়্যার -ক্লদিং (Flexible wire clothing) :

ফ্লেক্সিবল ওয়্যার খুবই সূক্ষ্ম ও নমনীয়। গতানুগতিক কার্ডিং মেশিনের সিলিন্ডার ফ্লাট ও ডফারে ব্যবহৃত হয়। ফ্লেক্সিবল ওয়্যার- ক্লদিং করার জন্য আলাদা ফাউন্ডেশনের প্রয়োজন হয় ।

 

কার্ড ক্লদিং-এর শ্রেণিবিভাগ

 

২।মেটালিক ওয়্যার- ক্লদিং (Metalic wire clothing) :

মেটালিক ওয়্যার দেখতে অনেকটা করাতের দাঁতের মতো। এটি খুবই দৃঢ় ও শক্ত। গতানুগতিক কার্ডিং মেশিনের টেকার-ইনে ক্লদিং করার জন্য ব্যবহৃত হয়। তবে আধুনিক কার্ডিং মেশিনের সিলিন্ডার ডফার ও কিছু কিছু ফ্লাটেও ব্যবহৃত হয়। মেটালিক ওয়্যার দ্বারা ক্লদিং এর জন্য কোনো ফাউন্ডেশনের প্রয়োজন হয় না ।

৩। সেমি রিজিড ওয়্যার -ক্লদিং (Semi regid wire clothing) :

সেমি রিজিড ওয়্যার মূলত ফ্লাট এর জন্য ব্যবহার করা হয়। এটা কিছুটা শক্ত ও কিছুটা নমনীয়। কিছু কিছু ক্ষেত্রে এটা সিলিন্ডার ও ডফারের জন্যও ব্যবহার করা হয়। এতে ফাউন্ডেশনের জন্য কাপড় অথবা ক্লাসিক ব্যবহৃত হয়।

 

কার্ড ক্লদিং-এর শ্রেণিবিভাগ

 

ক্লদিং (Clothing) কাকে বলে?
কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারের পৃষ্ঠ বরাবর মেটালিক অথবা ফ্লেক্সিবল ওয়্যার দ্বারা ফাউন্ডেশনের মাধ্যমে যে আবরণ সৃষ্টি করা হয় তাকে ক্লদিং বলে।
সাধারণত টেক্সটাইল কাপড় দ্বারা এক, দুই বা তার অধিক পরতা কাপড় পেস্টিং করে মোটা ফাউন্ডেশন ক্লথ তৈরি করা হয়। করাতের দাঁতের মত ধাতব পদার্থের তৈরি দৃঢ় মেটাল ওয়্যারই মেটালিক ওয়্যার এবং তারের তৈরি সুক্ষ পিনের মত বাঁকানো নমনীয় ওয়্যারই ফ্লেক্সিবল ওয়্যার।
বর্তমানে টেক্সটাইল কাপড় দ্বারা তৈরি ফাউন্ডেশনের ব্যবহার কিছুটা হ্রাস পেয়েছে, কারণ এই ক্লথ কিছুটা শক্ত অনমনীয়, জলীয় বাষ্প বাধা প্রদানকারী ও স্থিতিস্থাপকতা কম।
পাশাপাশি সলিড রাবারের তৈরী ফাউন্ডেশন ক্লথের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। কার্ডিং মেশিন হতে কার্যকর ফলাফল পেতে হলে ভাল কার্ড ক্লদিং থাকা খুব প্রয়োজন।
কার্ড ক্লদিং-এর শ্রেণিবিভাগ
কার্ডিং মেশিনের প্রধান দুটি কাজ হল কার্ডিং ও স্ট্রিপিং যা একমাত্র ভাল ওয়্যার হলে সম্ভব। কাজেই কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারের ক্লদিং সম্পর্কে ধারণা থাকা ভাল।

Leave a Comment