কাপড়ের লে এর প্রকারভেদ

আমাদের আজকের আলোচনার বিষয় কাপড়ের লে এর প্রকারভেদ। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।

কাপড়ের লে এর প্রকারভেদ

কাপড়ের লে এর প্রকারভেদ (Types of fabric lays ) কাপড়ের লে (Lay) এর প্রকারভেদ প্রধানত দুই পদ্ধতিতে করা যায়, যথা- লে-এর গঠনের উপর ভিত্তি করে এবং লেএর মধ্যে কাপড় বিছানোর দিকের উপর ভিত্তি করে। উভয় পদ্ধতির লে এর প্রকারভেদ সম্পর্কে নিম্নে আলোচনা করা হল ঃ

(ক) গঠনের উপর ভিত্তি করে ঃ লে এর গঠনের উপর ভিত্তি করে লে দুই প্রকার হতে পারে, যথা ঃ

১। সোজা লে (Straight lay)

২। ধাপবিশিষ্ট লে (Stepped lay)।

(খ) কাপড় বিছানোর দিকের উপর ভিত্তি করে ঃ এটি তিন প্রকার, যথা ঃ

১। ডান থেকে বামে বিছানো লে ২। ডান থেকে ডানে বিছানো লে

৩। জিগজ্যাগ লে।

 কাপড়ের লে-সমূহের প্রকারভেদের বর্ণনা ঃ

কাপড়ের লে এর প্রকারভেদ প্রধানত দুটি পদ্ধতিতে করা যায়, যথা— লে এর গঠনের উপর ভিত্তি করে এবং লে এর মধ্য কাপড় বিছানোর দিকের উপর ভিত্তি করে। উভয় পদ্ধতিতে লে এর প্রকারভেদ সম্পর্কে নিম্নে আলোচনা করা হল ঃ (ক) গঠনের উপর ভিত্তি করে ঃ লে এর গঠনের উপর ভিত্তি করে লে দুই প্রকার হতে পারে, যথা ঃ

১।সোজা লে (Straight lay) ২। ধাপবিশিষ্ট লে (Stepped lay) ।

১। সোজা লে (Straight lay) ঃ এ প্রকারের লে এর মধ্যে কাপড়ের প্রতিটি প্লাই মার্কারের দৈর্ঘ্য অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ানো হয়; সোজা লে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

 

কাপড়ের লে এর প্রকারভেদ

 

২। ধাপবিশিষ্ট লে (Stepped lay) : এ প্রকারের লে এর মধ্যে কাপড়ের প্রতিটি প্লাই মার্কারের পূর্ণদৈর্ঘ্যে বিছানে া, অর্থাৎ ধাপে ধাপে সাজানো হয়। ধাপবিশিষ্ট লে এর জন্য ভিন্ন ধরনের মার্কার প্রয়োজন । এ প্রকার লে এর ব্যবহার কম কারণ কাপড়ের অপচয় বেশি হয় ও লে তৈরি করাও কিছুটা জটিল। নিম্নে চিত্রের সাহায্যে সোজা লে শিষ্ট লে দেখানো হল ঃ

 

কাপড়ের লে এর প্রকারভেদ

 

(খ) কাপড় বিছানোর দিকের উপর ভিত্তি করে (Direction of spreading) : কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরির সময় বিছানোর দিকের উপর ভিত্তি করে কাপড়ের লে-কে তিনভাগে ভাগ করা যায়, যথা ঃ

১। ডান থেকে বামে বিছানো লে ডান থেকে ডানে বিছানো লে

২।ডান থেকে ডানে বিছানো লে

৩। জিগজ্যাগ লে।

১। ডান থেকে বামে বিছানো লেঃ এ ধরনের লে চওড়া ও খোলা কাপড়ের জন্য সুবিধাজনক। কাপড়ের সম্মুখদিক প্রতিটি প্লাই এর জন্য হয় উপরের দিকে নতুবা নিচের দিকে থাকে, কিন্তু কাপড় বিছানোর দিক সব সময় একই দিকে থাকে। প্রতিটি প্লাই বিছানোর পর কাপড়ের প্রান্ত কাটা হয়, অতঃপর পুনরায় একই প্রান্ত হতে আবার কাপড় বিছানো হয়। এ কারণে স্প্রেডিং মেশিনকে একটি প্লাই কাপড় বিছানোর পর আর একটি প্লাই কাপড় বিছানোর জন্য পুনরায় প্লাই বিছানো আরম্ভ হলে ফিরে আসতে হয়।

 

কাপড়ের লে এর প্রকারভেদ

 

২। ডান থেকে ডানে বিছানো লে : এ ধরনের লে চওড়া এবং খোলা কাপড় এর জন্য সুবিধাজনক। কাপড়ের প্লাই এর সম্মুখদিক জোড়ায় জোড়ায় মুখোমুখি বিছানো হয় এবং লে তৈরির জন্য কাপড়ের রোলকে প্রতিটি প্লাই কাপড় ছানোর পর উল্টানোর প্রয়োজন হয়। এ ধরনের কাপড়ের লে তৈরির জন্য বিশেষ ধরনের কাপড় বিছানোর মেশিনের দরকার হয়।

 

কাপড়ের লে এর প্রকারভেদ

 

৩। জিগজ্যাগ লে ঃ এ ধরনের লে তৈরির জন্য মার্কারের দৈর্ঘ্য অনুযায়ী এক মাথা হতে কাপড় বিছানো আরম্ভ করে অপর মাথায় পৌঁছে কাপড়ের প্রান্ত না কেটে ধরে রাখা হয় এবং কাপড় বিছানো চলতে থাকে। এভাবে জিগজ্যাগ লে তৈরি করা হয়। জিগজ্যাগ লে পোশাকশিল্পে বহুল ব্যবহৃত, তবে এসিমেট্রিক কাপড়ের জন্য এ ধরনের লে অসুবিধার সৃষ্টি করতে পারে। এটিকে নিম্নে চিত্রের সাহায্যে দেখানো হল ঃ

 

কাপড়ের লে এর প্রকারভেদ

 

কাপড়ের মোড়কের প্রকারভেদসমূহের তালিকা (List of different types of fabric package) :

(ক) ভাঁজহীন কাপড়ের রোল (Open fabric rolled) (খ) টিউব আকৃতির নিটেড কাপড়ের রোল (Tubular knitted fabric)

(গ) ভাঁজবিশিষ্ট কাপড়ের রোল (Folded fabric rolled)

(ঘ) ভাঁজবিশিষ্ট কাপড়ের থান (Folded fabric cutted)

(ঙ) ঝুলন্ত কাপড়ের প্যাকেজ (Hanging fabric package) ।

কাপড়ের মোড়কের প্রকারভেদসমূহের বর্ণনা (Types of fabric package) :

কাপড়ের মোড়ক বিভিন্ন প্রকারের হতে পারে, আবার মোড়কের ভেতর কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ ও তার গঠন বিভিন্ন প্রকার হতে পারে। প্রধানত কাপড়ের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কাপড়ের মোড়কের প্রকারভেদ করা হয়। কাপড় বিছানোর পদ্ধতির সাথে কাপড়ের মোড়কের প্রকারভেদের সম্পর্ক রয়েছে। বিশেষ করে সব ধরনের কাপড়ের মোড়কের সব ধরনের কাপড় বিছানোর পদ্ধতিতে ব্যবহার করা যায় না। নিম্নে বিভিন্ন ধরনের কাপড়ের মোড়কের প্রকারভেদ সম্পর্ে আলোচনা করা হল :

(ক) ভাঁজহীন কাপড়ের রোল (Open fabric rolled) ঃ অধিকাংশ কাপড় ভাঁজহীন অবস্থায় ও পূর্ণ প্রস্থে ৭ থেকে সে.মি. ব্যাসবিশিষ্ট কাগজের শক্ত টিউবের উপর জড়িয়ে কাপড়ের রোল আকারে সরবরাহ করা হয়। কাপড়ের রোলের প্র ৭৫ সে.মি. থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে এবং রোলের মধ্যে কাপড়ের দৈর্ঘ্য ১০০ মিটার থেকে কয়েকশত মিটার পর্যন্ত হতে পারে। এ ধরনের কাপড়ের রোল হতে কাপড় হাতেও বিছানো যায়, আবার মেশিনের সাহায্যেও বিছানো যায়।

(খ) টিউব আকৃতির নিটেড কাপড়ের রোল (Tubular knitted fabric) ঃ অধিকাংশ নিটেড কাপড় টিউব আকৃতি হয় এবং তাদেরকে রোল আকারে জড়ানো ও সরবরাহ করা হয়। টিউব আকৃতির কাপড়ের প্রস্থ সাধারণত জামার পোশাকের প্রস্থ অনুযায়ী তৈরি করা হয় এবং টি-শার্ট বা স্পোর্ট শার্ট তৈরির জন্য এটি বেশি ব্যবহার করা হয়। এ ধরনে টিউব আকৃতির কাপড়ের রোল হতে কাপড় বিছানোর জন্য স্প্রেডিং মেশিন ব্যবহার করা হয়।

 

(গ) ভাঁজবিশিষ্ট কাপড়ের রোল (Folded fabric rolled) : কাপড়ের প্রস্থের ঠিক মাঝ বরাবর ভাঁজ করে ১ থেকে ২ সে. মি. পুরু ও শক্ত বোর্ডের উপর কাপড় জড়ানো হয়। এ ধরনের প্যাকেজ সাধারণত খুচরা কাপড় বিক্রেতারা ব্যবহার করে। কাপড়ের পূর্ণ প্রস্থ ৭০ থেকে ৮০ সে.মি.। স্প্রেডিং মেশিনের সাহায্যে এরূপ কাপড়ের রোল হতে কাপড় বিছানো যায় না। গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ধরনের রোলের ব্যবহার খুবই সীমিত।

(ঘ) ভাঁজবিশিষ্ট কাপড়ের থান (Folded fabric cuttled) : চেক কাপড়ের ও নিটেড কাপড়ের ক্ষেত্রে এ ধরনেরকাপড়ের প্যাকেজ তৈরি করা হয়, যাতে কাপড় বিকৃত (Distortion) হয়ে না যায়। কাপড়কে পূর্ণ প্রস্থে এবং ৮০ থেকে৯০ সে.মি. দৈর্ঘ্যে সুষম ভাঁজ দিয়ে কাপড়ের ভাঁজগুলোকে কাপড়ের শেষ প্রান্ত দিয়ে প্যাঁচিয়ে কাপড়ের প্যাকেজ তৈরি করাহয়। এরূপ প্যাকেজ হতে কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরির জন্য স্প্রেডিং মেশিনের প্রয়োজন হয়। হাতে এরূপপ্যাকেজের কাপড় বিছানো বেশ অসুবিধাজনক।

(ঙ) ঝুলন্ত কাপড়ের প্যাকেজ (Hanging fabric package) : এ ধরনের কাপড়ের মোড়ক বিশেষ ধরনের ও অত্যন্ত মূল্যবান কাপড়ের জন্য ব্যবহার করা হয়, যেমন- ভেলভেট কাপড়। বিশেষ ধরনের ফ্রেমের মধ্যে কাপড়ের পূর্ণ প্রস্থে ও ফ্রেমের নির্দিষ্ট দৈর্ঘ্যে কাপড়কে ঝুলন্ত অবস্থায় মোড়ক করা হয়, যাতে কাপড়ের পাইল বিকৃত হয়ে না যায়। এরূপ মোড়ক হতে কাপড় হাতে বিছানো হয় কিন্তু মেশিনে বিছানো যায় না।

গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য যে সকল কাপড়ের প্যাকেজ ব্যবহৃত হয় তাদের মধ্যে কাপড়ের দৈর্ঘ্য যত বেশি হয় ততই সুবিধাজনক। কারণ কাপড় বিছাতে সময় অপেক্ষাকৃত কম লাগে, রঙের শেডের তারতম্য (Variation) কম হয়, কাপড় অপচয় কম হয়, শেডের তারতম্যজনিত মার্কিং কাগজের ব্যবহার কমে যায় এবং বান্ডেলের সংখ্যাও কমে যায় ইত্যাদি। তবে কাপড়ের প্যাকেজ স্থানান্তরের জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি দরকার হয়।

Leave a Comment