রাসেল ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-রাসেল ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

রাসেল ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা (Description Raschel warp knitting machine)

রাসেল ওয়ার্প নিটিং মেশিনের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো—

১।রাসেল মেশিনে ল্যাচ নিডেল ব্যবহার করা হয়।

২।সাথে সাথে ল্যাচ ব্লেড বা ওয়্যার বর্তমানে রাসেল মেশিনের মধ্যে কম্পাউন্ড নিডেল ব্যবহৃত হচ্ছে।
ব্যবহৃত হয়।

৩। এই মেশিনের ক্ষেত্রে মেশিন গেজ (Gauge)-কে প্রকাশ করা হয় নিডেলস/২ ইঞ্চি অর্থাৎ প্রতি ২ ইঞ্চির মধ্যে
কতটি নিডেল আছে তার মাধ্যমে ।

৪।এক্ষেত্রে চেইন লিংকের নাম্বারিং হলো ০, ২, ৪, ৬, ৮ ইত্যাদি। এভাবে জোড় সংখ্যার মাধ্যমে দেখানো হয়।

৫। সাধারণত প্রতি কোর্সে দুটি করে লিংক থাকে ।

৬।এই মেশিনে ব্যবহৃত সিংকার কেবলমাত্র লুপকে নিচে ধরে রাখে, যাতে করে নিডেল উপরে ওঠার সময় তার সাথে লুপটিও উপরে উঠতে না পারে।

৭। রাসেল সিংকারের যে প্রান্ত নিডেল বারের নিকটে থাকে, সে প্রান্ত ট্রিকো সিংকারের মতো বন্ধ না থেকে খোলা
থাকে, যার ফলে নিটিং অ্যাকশনের সময় সিংকারটি পিছন দিকে দূরে সরে যেতে পারে ।

৮। প্রস্তুতকৃত কাপড়কে নিডেলের সাথে ১৬০° কোণে মেশিনের নিচের দিকে টানা হয় এবং ব্যাচিং রোলারের মধ্যে জড়ানো হয়।

৯। রকার শ্যাফটকে (Rocker) কেন্দ্রীভূত করে নিডেল বারের উপরে ওয়ার্স বিমগুলো সাজানো থাকে ।

১০। মেশিনের উপরে বিমগুলো অবস্থান করে বলে মেশিনের সামনে দিয়ে ফেব্রিক ইনস্পেকশন করা হয় এবং পিছ দিক দিয়ে নিটিং এলিমেন্টের উপর মেকানিক্যাল অ্যাটেনশন নেওয়া হয় ।

১১। মেশিনের সামনের দিক থেকে গাইড বারের নাম্বারিং করা হয়।

১২। ট্রিকোট মেশিনের চেয়ে অনেক বেশি সংখ্যক গাইড বার ব্যবহার করা হয় ১৩। এই মেশিনের ক্ষেত্রে উচ্চ টেক্-ডাউন টেনশন ব্যবহার করা হয় ।

 

রাসেল ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

 

ক) নিডেল (Needle) : বর্তমানে বেশিরভাগ রাসেল ওয়ার্প নিটিং মেশিনের মধ্যে কম্পাউন্ড নিডেল ব হচ্ছে। যদিও এখনও অনেক মেশিন আছে, যার মধ্যে ল্যাচ নিডেল ব্যবহার করা হচ্ছে। ট্রিকোট মেশিনের মতে পদ্ধতিতে এখানে কম্পাউন্ড নিডেল সেট করা হয়।

নিডেল বারের মধ্যে ট্রিক কাটা থাকে, যাকে ট্রিক প্লেট বলে। নিডেলের প্রধান অংশ বসানো থাকে। নিডেলের হুক বন্ধ এবং খোলার জন্য নিডেলের প্রধান অংশ এবং ক্লোজিং উভয়ই পৃথকভাবে গতি পেয়ে থাকে ।

এ মেশিনে যে ল্যাচ নিডেল ব্যবহৃত হয় সেগুলো বিশেষভাবে তৈরি করা হয়। এরা এক ইঞ্চি লম্বা একটি লেডের মধ্যে একত্রে সংযুক্ত থাকে। চিত্র নং ১০.৩-এ এ ধরনের নিডেল দেখানো হলো। নিডেলের ল্যাচের গতি ব্যবহৃত সুতায় নিটিং অ্যাকশনের উপর নির্ভর করে।

 

রাসেল ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

 

যখন নিডেলগুলো ক্লিয়ারিং-এর জন্য উপরে উঠে, তখন ল্যাচ খুলে যায় অর্থাৎ হুক ওপেন হয় এবং যখন নিডেলগুলো নক ওভারের নিচে নামে, তখন ল্যাচ বন্ধ হয়ে যায় অর্থাৎ হুক ক্লোজ হয়ে যায়। একটি ছেঁড়া সুতা অর্থাৎ যদি কোন নিডেলে সুতা না থাকে তাহলে ঐ নিডেলের হুক বন্ধ থাকে, খুলতে পারে না এবং লুপও তৈরি করে না।

এই হুককে হাতের দ্বারা খুলে দিতে হয়, তারপর লুপ গঠনে অংশগ্রহণ করে। এ মেশিন বিভিন্ন গেজের হতে পারে, যেমন— প্রতি ইঞ্চিতে ৬ থেকে ৩২টি নিডেল ব্যবহৃত হয়ে থাকে।

(খ) ট্রিক প্লেট (Treak pleat) ঃ এই ট্রিক প্লেটের উপরের প্রান্তে রাসেল মেশিনের লুপ ফরমেশন সংঘটিত। এ বার নিডেল বেড হিসাবে বিবেচিত হয়, কারণ এ বারের মধ্যে যে ট্রিক কাটা থাকে, তার মধ্যে নিডেলগুলো বসানো হয়। (

গ) সিংকার (Sinker) : ল্যাচ নিডেলের মতো সিংকারগুলো এক হয়ে থাে ইঞ্চি লম্বা লেডের মধ্যে একত্রে বসানো থাকে।

 

সিংকারগুলো নিডেলগুলোর মাঝে অবস্থান করে। নিডেলগুলো যখন পরবর্তী নিটিং চক্র সম্পন্নের জন্য উপরের দিকে উঠে, তখন এ সিংকারগুলো কাপড়কে নিচে ধরে রাখে, যাতে করে নিডেলের সাথে উপরে উঠতে না পারে। রাসেল মেশিনে এটিই হলো সিংকারের প্রধান কাজ। ট্রিকোট মেশিনের মতো কাপড় নিয়ন্ত্রণে এ ক্ষেত্রে সিংকারের কোন ভূমিকা নেই। চিত্র ১০.৪-এ রাসেল মেশিনের সিংকার দেখানো হলো।

ঘ)ল্যাচ গার্ড (Latch gard) : ল্যাচ গার্ড হলো একটি স্টিলের তার, যেটা নিডেলের সমান্তরালে মেশিনে একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। লুপ গঠনের সময় কাপড়ের লুপগুলো নিডেলের ল্যাচকে ওপেন করে। কিছু কখনো ল্যাচগুলো পিছনের গতিতে পিছনে ছুটে গিয়ে নিডেলের হুককে বন্ধ করে দেয়। একটি বন্ধ হুক কখনই নড় সুতাকে ধরতে পারে না, ফলে কাপড়ের মধ্যে ত্রুটি দেখা যায়।

এ ল্যাচ গার্ডকে নিডেলের হুক সাইডে বসানো হয়। যাতে করে ল্যাচগুলো পিছনের গতিতে ছুটে গিয়ে হুককে বন্ধ করতে না পারে এবং নিডেলগুলো যখন উপরে উঠতে থাকে ল্যাচগুলোকে নিচের দিকে রেখে হুককে খোলা রাখতে সাহায্য করে।

(ঙ) গাইড এবং গাইড বার (Guide and guide bar) : ট্রিকো মেশিনের চেয়ে রাসেল মেশিনের মধ্যে গাইড বারে সংখ্যা অনেক বেশি থাকে। কখনো কখনো ৭০-এর চেয়ে বেশি হয়ে থাকে। রাসেল নিটিং মেশিনের মধ্যে দুই ধরণে গাইড বার ব্যবহার করা হয়ে থাকে। এক ধরনের গাইড বার হলো ট্রিকোট নিটিং-এর মতো, যেখানে এক ইঞ্চি কাঠাে মধ্যে গাইডগুলো সংযুক্ত থাকে ।

 

রাসেল ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

 

প্রতিটি গাইডের মধ্য দিয়ে সুতা অতিক্রম করানো হয় এবং গ্রাউন্ড ফেব্রিক তৈরি ক ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয় ধরনের গাইড বারগুলো ব্যবহৃত হয় গ্রাউন্ড ফেব্রিকের উপর বিভিন্ন ধরনের নক্শা তৈরি জন্য। প্রতিটি প্যাটার্ন রিপিটের জন্য এ বারের মধ্যে কেবলমাত্র একটি সুতার প্রয়োজন হয়। সুতরাং এ বারের প্রস্থের মধ্যে কেবলমাত্র কিছু সংখ্যক সুতা ঢুকানো থাকে ।

Leave a Comment