রাসায়নিক ফাইবার সম্পর্কে আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,টেক্সটাইল ‘র’ ম্যাটেরিয়ালস- ২ (১৯২১)।
রাসায়নিক ফাইবার সম্পর্কে আলোচনা
রাসায়নিক ফাইবার কি?
বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে পলিমারাইজেশনের মাধ্যমে এবং নিয়ন্ত্রিত তাপে ও চাপে যে ফিলামেন্ট প্রস্তুত করা হয় তাকে রাসায়নিক ফাইবার বলে।

বিভিন্ন প্রকার রাসায়নিক ফাইবারের নাম?
- পলিঅ্যামাইড ফাইবার (Polyamide fibre)
- অ্যাকরিল্যান অ্যাকরাইলিক ফাইবার (Acrilan acrylic fibre)
- ওরলন অ্যাকরাইলিক ফাইবার (Orlone acrylic fibrer)
- ডাইনেল ফাইবার (Dynel Fibre)
- স্যারন (Saran)
- ভিনিওন ফাইবার (Vinyon fibre)
- ক্রেসল্যান অ্যাকরাইলিক ফাইবার (Creslan Acrylic Fibre)
পলিঅ্যামাইড ফাইবার (Polyamide fibre)
অ্যামাইড (-CO-NH) নামক রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন করে পলিঅ্যামাইড গঠন করে। আর এ পলিঅ্যামাইড লম্বা চেইন সিনথেটিক পলিমার, যা কমপক্ষে ৮৫% অ্যামাইড লিংকেজ (-CO-NH-) সরাসরি দুটি অ্যারোম্যাটিক রিং দ্বারা সংযোগ করা থাকে।
পলিঅ্যামাইড ফাইবারসমূহ
অ্যাকরিল্যান অ্যাকরাইলিক ফাইবার (Acrilan acrylic fibre)
Chemstraud Corporation কর্তৃক এ ফাইবারটি ওরলন ফাইবারের মতো তৈরি করা হয়েছে। এটি সহজেই ধৌত করা যায়, শুকানো যায় এবং এর dimensional stability ভাল।
ওরলন অ্যাকরাইলিক ফাইবার (Orlone acrylic fibrer)
কমপক্ষে ৮৫% অ্যাকরাইলোনাইট্রাইল দ্বারা অ্যাকরাইলিক ফাইবার প্রস্তুত করা হয়। এটি একটি অ্যাকরাইলোনাইট্রাইলের পলিমার। ভিনাইল সায়ানাইডকে সাধারণত অ্যাকরাইলোনাইট্রাইল বলে। অনেক ধরনের অ্যাকরাইলিক ফাইবার আছে যেমনঃ ওরলন, করটেলি, অ্যাকরিল্যান, ক্রেসল্যান ইত্যাদি।
ডাইনেল ফাইবার (Dynel Fibre)
এটি অ্যাকরাইলোনাইট্রাইল এবং ভিনাইল ক্লোরাইডের কো-পলিমার। এটিকে স্ট্যাপল আকারে কটন, উল, সিল্কের সাথে ব্যবহার করা হয়। এটি সাধারণত নরম কাপড় তৈরিতে ব্যবহার হয়। এটি গরম প্রকৃতির কাপড়।
