আজকে আমাদের আলোচনার বিষয়-লেট অফ মোশনের শ্রেণিভেদ
লেট অফ মোশনের শ্রেণিভেদ (Classification of let off motion)
লেট-অফ মোশন তিন প্রকারের, যথা-
(ক) পজিটিভ লেট-অফ মোশন (Positive let off motion)
(খ) সেমি-পজিটিভ লেট-অফ মোশন (Semi-positive let-off motion) (গ) নেগেটিভ লেট-অফ মোশন (Negative let-off motion)।

পজেটিভ টেক আপ মোশন কি?
যে টেক আপ মোশনের জন্য কাপড়ের প্রতিটি পড়েন সুতার মাঝে একটি নির্দিষ্ট ব্যবধান থাকে এবং প্রতি ইঞ্চিতে পড়েন সংখ্যার সমান হয় তাকে পজেটিভ টেক আপ মোশন বলে৷
আর এই মোশন অনেকগুলো হুইল ও পিনিয়ন এর সমন্বয়ে গঠিত৷ এতে take up toller ধনাত্মকভাবে উপযুক্ত train of wheels বা অন্য কোন যান্ত্রিক উপায়ে চালিত হয় যাতে কাপড় প্রতি একক দৈর্ঘ্য নির্দিষ্ট সংখ্যক পড়েন সংখ্যা নিশ্চিত হওয়া যায়। সাধারণত পজেটিভ take up দুই শ্রেণিরঃ
- Intermittent take up motion ও
- Continuous take up motion
এটা ছাড়াও অন্য প্রকারের take up motion যেমনঃ Vernier take up motion প্রভৃতি৷ ৫ চাকা, ৬ চাকা ও ৭ চাকা বিশিষ্ট টেক আপ মোশন আমাদের পরিচিত৷ মোটা কাপড়ে ৫ চাকা ও মিহি কাপড়ের জন্য ৭ চাকা বিশিষ্ট মোশন ব্যবহৃত হয়৷

নেগেটিভ টেক আপ মোশন কি?
এই গতির ফলে শানা কাপড়কে ঢিলা করে দেয়৷ যখন beat up হয় তখন শানা কাপড়কে ধাক্কা দেওয়ার ফলে কাপড় ঢিলা হয়৷ এই এই অবস্থা ওজন লিভার পল ও রেচেট হুইল কাপড়কে ক্লথ রোলারে জড়ায়৷ অধিকাংশ নেগেটিভ টেক আপ মোশনে পরিবর্তনশীল চাকার প্রয়োজন হয় না৷ যে টেকআপ মোশনে
প্রতিটি পড়েন সুতার মধ্যে সাধারণত নির্দিষ্ট ব্যবধান থাকে না এবং প্রতি ইঞ্চিতে পড়েন এর সংখ্যা অসমান হয় তাকে নেগেটিভ টেক আপ মোশন বলে৷

কিছু নেগেটিভ মোশন টানা সুতার টান সহযোগ কাজ করে৷ পক্ষান্তরে অন্যগুলো এর সাথে কাজ করে৷ মোটা পড়েন সুতার ক্ষেত্রে অথবা যেখানে পড়েন সুতার ব্যাস অনিয়মিত অথবা প্রতি একক স্থানে পিক সংখ্যা অসমান এরূপ ক্ষেত্রে নেগেটিভ টেক আপ মোশন ব্যবহৃত হয়৷