আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ডিং মেশিনের শ্রেণিবিভাগ
কার্ডিং মেশিনের শ্রেণিবিভাগ (Mention the types of carding machine)
কার্ডিং মেশিন আবিষ্কৃত হওয়ার পর থেকে বিভিন্ন মডেলের বা বিভিন্ন প্রকার কার্ডিং মেশিন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃতআসছে। ১৮০০ শতাব্দীর পর থেকে নিম্নলিখিত কাৰ্ডিং মেশিনসমূহ ব্যবহৃত হয়ে আসছে।
১।রোলার ও ক্লিয়ারার কার্ড (Roller and clearer card)
২। স্থির ফ্লাট কার্ড (Stationary flat card)
৩। ঘূর্ণায়মান ফ্লাট কার্ড (Revolving flat card )
উপরিউক্ত কার্ডিং মেশিনসমূহের মধ্যে বর্তমানে ঘূর্ণায়মান ফ্লাট কার্ড বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে। . উপরিউক্ত শ্রেণিবিভাগ ছাড়া আধুনিক কার্ডিং মেশিন হিসেবে বিভিন্ন ধরনের কার্ডিং মেশিন ব্যবহৃত হচ্ছে।
স্ট্যাপল স্পিনিং ও লং স্ট্যাপল স্পিনিং-এর জন্যও আলাদা কার্ডিং মেশিন ব্যবহৃত হচ্ছে। কার্ডিং মেশিনের সিলিন্ডার অথবা টেকার ইন ইত্যাদি সাজানোর উপর ভিত্তি করে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়।
১। ডুয়াল কার্ডিং (Dual carding)
২।মনো অথবা সিঙ্গেল কার্ডিং (Mono or single carding)
৩। ট্যানডম কার্ডিং (Tandom carding )
৪। স্কুবার্ট এবং সালজার সুপার কার্ড (Schubert & Sulzer super card)

১। রোলার ও ক্লিয়ারার কার্ড (Roller and clearer card) t
রোলার ও ক্লিয়ারার কার্ডের বিভিন্ন অংশ চিত্রে দেখানো হলো। চিত্রে তীর চিহ্নিত দিকে ম্যাটারিয়াল মুভমেন্ট রোলার ঘূর্ণনের দিক দেখানো হয়েছে। ফিডিং প্রান্তে C ও B দুটি কাঠের ফিড রোলার। কাঠের ফিড রোলারকে রোলারও বলা হয়, কারণ উক্ত দুটি রোলারের উপরই ল্যাপ রাখা হয়।
ল্যাপ রোলার ছাড়াও ফিড প্রান্তে স্টিল ফিড রোলা ‘D’ ও ফিড প্লেট অথবা ডিস প্লেট E অবস্থিত। ফিড রোলার ও ডিস প্লেটের পর ছোট আকারের টেকার-ইন F অবস্থিত। টেকার-ইনের পর বড় সিলিন্ডার অবস্থিত এবং সিলিন্ডারের উপরের অর্ধাংশে রোলার ও ক্লিয়ারার জোড়ায় জোড়ায় অবস্থিত।
সিলিন্ডার ও অন্যান্য রোলারগুলো ফ্লোক্সিবল ওয়ার দ্বারা ওয়ারিং করা আছে, যাতে রোলার মুভমেন্টের সম সাথে আঁশসমূহ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকে। ডেলিভারি প্রান্তে প্রথমেই সিলিন্ডারের পর ডফার L অবস্থিত। ডফারের পর ডফার কম এবং সবশেষে জোড় ডেলিভারি রোলার অবস্থিত।

কার্যপ্রণালি (Working Principle) ঃ
ল্যাপ জোড়া কাঠের ফিড রোলারের উপর রাখা হয় কাঠের রোলার এমনভাবে ঘুরতে থাকে যাতে ল্যাপ থেকে ল্যাপ শীট আস্তে আস্তে ফিড হতে থাকে। ল্যাপ শীট ডিস প্লেট ও ফিড রোলারের মাধ্যমে টেকার-ইনে এসে পড়ে।
টেকার-ইনের করাতের দাঁতের মতো দাঁত দ্বারা আঁশকে ছোট ছোট গুচ্ছ আকারে সিলিন্ডারের উপর ফেলে। সিলিন্ডার অনেক বড় ব্যাসের বলে তার পৃষ্ঠগতি অনেক বেশি। ফলে আঁশসমূহকে দ্রুত সামনের দিকে নিয়ে যাওয়ার প্রয়াস চালায় কিন্তু রোলার ও ক্লিয়ারারের কারণে আঁশসমূহ বার বার বাধাগ্রস্ত হয়ে একক আঁশের পর্যায়ে চলে আসে, পাশাপাশি আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্যসমূহকে আলগা করে সিলিন্ডার আন্ডার কেইজিং-এ ফেলে দেয়।
সিলিন্ডারের পাশে অবস্থিত প্রথম রোলারটি সিলিন্ডার পরিষ্কারের কাজ করে, অর্থাৎ সিলিন্ডারের ওয়ারের মধ্যে লেগে থাকা অপদ্রব্যসমূহ মুক্ত করে। এ জন্য এই রোলারকে ডার্ট (Dirt) রোলারও বলা হয়। অতঃপর সিলিন্ডারের উপরে অবস্থিত রোলার ও ক্লিয়ারার একবার আঁশসমূহ সিলিন্ডার থেকে নিয়ে নেয় ও পুনরায়
আঁশসমূহ সিলিন্ডারে দিয়ে দেয়।
এভাবে আঁশসমূহ অপদ্রব্য মুক্ত ও একক আঁশের পর্যায়ে চলে আসে। সিলিন্ডারের অর্ধেক পথ অতিক্রম করার পর ডকার আঁশসমূহ সিলিন্ডার থেকে নিয়ে নেয় অর্থাৎ সিলিন্ডার থেকে ডফারের আঁশসমূহ স্থানান্তরিত হয়। অতঃপর আঁশসমূহ ডফারের পৃষ্ঠে একটি পাতলা ওয়েভের সৃষ্টি করে যা ডফার করে মাধ্যমে আলাদা হয়ে জোড়া ডেলিভারি রোলারের দিকে যেতে থাকে।
ডফার কম্ব ডফার পৃষ্ঠে দ্রুত ভাইব্রেটিং ছোট ছোট আঘাতে ওয়েভ ডফারের ওয়ায় থেকে আলাদা করে। এই ওয়েভ পরে একটি ফানেলের মধ্য দিয়ে জোড়া ডেলিভারি রোলারের মাধ্যমে স্লাইভার আকারে কয়েল আকারে ক্যানে জমা করে ।
রোলার ও ক্লিয়ারার কার্ডে মূল কাজটি সিলিন্ডার, রোলার ও ক্লিয়ারারের মধ্যে সম্পন্ন হয়। সিলিন্ডারের পৃষ্ঠগতি প্রতি মিনিটে ১৬০০ ফুট এবং ক্লিয়ারারের পৃষ্ঠগতি প্রতি মিনিটে ৪০০ ফুট। রোলারের পৃষ্ঠগতি প্রতি মিনিটে ২০ সিলিন্ডার ও ক্লিয়ারারের ওয়ারের দিক একই দিকে এবং সিলিন্ডার ও বোলারের ওয়ারের দিক বিপরীত দিকে।
কাজেই, ৩০ ফুট, দ্রুতগতির জন্য আঁশসমূহ সিলিন্ডারেই থেকে যেতে চায়, তবে ক্লিয়ারার রোলার সিলিন্ডারের পৃষ্ঠ থেকে আঁশসমূহ তার পৃষ্ঠে নিয়ে নিতে চেষ্টা করে। ফলে এখানে একটি এ্যাকশনের সৃষ্টি হয়। আঁশসমূহ একক আঁশের পর্যায়ে চলে আসে ও আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্যসমূহ দূর হয়।
কিন্তু যেহেতু রোলারের ওয়ারের দিক সিলিন্ডারের বিপরীত দিকে কাজেই, রোলার সিলিন্ডারের পৃষ্ঠ থেকে আঁশসমূহ রোলারের পৃষ্ঠে নিয়ে নেয়, কিন্তু রোলারের গতি কম থাকার কারণে পুনরায় সিলিন্ডারের পৃষ্ঠ রোলারের পৃষ্ঠ থেকে আঁশসমূহ নিয়ে নেয়।
এভাবে অনেকবার আঁশসমূহ একবার সিলিন্ডারের পৃষ্ঠে আবার রোলারের পৃষ্ঠে স্থানান্তর হতে থাকে। ফলে আঁশসমূহ খুলে একক আঁশের পর্যায়ে চলে আসে ও অপদ্রব্য মুক্ত করে। এ অঞ্চলেই কার্ডিং মেশিনের মূল এ্যাকশন অর্থাৎ কার্ডিং ও স্ট্রিপিং উভয় এ্যাকশনই সংঘটিত হয়।

২। স্থির ফ্লাট কার্ড (Stationary flat card) ঃ
স্থির ফ্লাট কার্ডের গঠন প্রায় রোলার ও ক্লিয়ারার কার্ডের মতোই তবে সিলিন্ডারের এক-চতুর্থাংশ অতিক্রম করার পর কতকগুলো স্থির ফ্লাট সিলিন্ডারকে পরিষ্কারের কাজ করে। যেহেতু সিলিন্ডারের এক-চতুর্থাংশ অংশ স্থির ফ্লাটের মাধ্যমে কার্ডিং ক্রিয়া সম্পন্ন করে বলেই এই মেশিনকে স্থির ফ্লাট কার্ড বলা হয়। চিত্রে স্থির ফ্লাট কার্ড দেখানো হলো।
চিত্রে স্থির ফ্লাটের ওয়ারের দিকে সিলিন্ডারের ওয়ারের বিপরীত দিক বাঁকানো থাকে। ফলে সিলিন্ডার সর্বক্ষণই আঁশসমূহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ফ্লাটের ওয়ার আঁশসমূহকে বিপরীত দিকে নিয়ে আসতে চায়, ফলে এই অঞ্চলে কার্ডিং এ্যাকশন সংঘটিত হয়। অন্য সব কাজই রোলার ও ক্লিয়ারার কার্ডের মতোই।
উপরিউক্ত কার্ডিং মেশিন ছাড়াও আরও দুই প্রকার কার্ডিং মেশিন ব্যবহৃত হয়ে আসছে, যা নিম্নে উল্লেখ করা হল
১। ট্যানডম কার্ড (Tandom card) :
দুটি পাশাপাশি সিলিন্ডার নিয়ে ট্যানডম কার্ড গঠিত। কিছু কিছু ক্ষেত্রে আলাদা ফ্লাট কার্ড একসাথে মিলিয়ে একটি ইউনিট হিসেবে গঠিত হওয়াকে ট্যানডম কার্ড বলে। এ ক্ষেত্রে প্রথম মেশিনের ডফার পরবর্তী কার্ডিং মেশিনের টেকার ইনে কাঁচামাল ফিড করে।
আঁশের ভালো ব্লেন্ডিং ও মানের দিকে এটি খুবই উপযোগী। যেহেতু এটি দিয়ে একই সঙ্গে দুবার কার্ডিং এর সুবিধ পাওয়া সম্ভব।
সুবিধাসমূহ ঃ
১।উৎপাদিত স্লাইভারের মান ভালো হয়।
২। বিভিন্ন আঁশের মধ্যে ভালো মিক্সিং ও ব্লেন্ডিং এর সুবিধা পাওয়া যায় ।
৩। পুরোপুরি অপদ্রব্য ও ক্ষুদ্র আঁশ দূর করা সম্ভব ।
অসুবিধাসমূহ ঃ
১।রক্ষণাবেক্ষণ খরচ বেশি
2। মেশিন এর প্রাথমিক খরচ বেশি। অর্থাৎ মেশিনের মূল্য বেশি।
৩। ফ্লোরে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়।
২। সুপার কার্ড (Super card)
মিটার এর বেশি অপারেটিং প্রস্থসহ (Width) কার্ডিং মেশিনকে সাধারণত সুপার কার্ড বলা হয়
সুপার কার্ডের বৈশিষ্ট্য :
১।অপারেটিং প্রস্থ বেড়ে ১৫০০ মি.মি. পর্যন্ত হয়।
২।একটি টেকার ইন এর স্থলে ২টি অথবা ৩টি টেকার ইন ব্যবহার করা হয়।
৩। সিলিন্ডারের গতি সর্বোচ্চ ৬০০ আরপি এম পর্যন্ত দেয়া সম্ভব।
81 একটি কার্ডিং মেশিনেই ১টির স্থলে ২টি স্লাইভার ডেলিভারি দেয়া সম্ভব।