ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা (Description of tricot warp knitting machine)

এ মেশিনের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো ঃ

১। পূর্বে এ মেশিনে প্রেসার বারসহ বিয়ার্ডের্ড নিডেল ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে কম্পাউন্ড নিডেল ব্যবহার করা হয়, যদিও বিয়ার্ডেড নিডেলবিশিষ্ট ট্রিকোট মেশিন এখন পর্যন্ত প্রচলিত।

২। ট্রিকোট মেশিনের গেজ (Gauge) প্রতি ইঞ্চিতে কতটি নিডেল আছে তার মাধ্যমে প্রকাশ করা হয়।

৩। চেইন লিংকের নাম্বারিং পদ্ধতি ০, ১, ২, ৩, ৪, ৫ ইত্যাদি ।

৪। সাধারণত প্রতি কোর্সের মধ্যে তিনটি করে লিংকস থাকে।

৫। এ মেশিনের সিংকারগুলো সামনে এবং পিছনে একত্রে সংযুক্ত থাকে ।

৬। এখানে কাপড় তৈরি হওয়ার পর তা নিডেলের পিছনের দিকের সাথে ৯০ ডিগ্রি কোণ করে ব্যাচিং রোলারের দিকে এগিয়ে যায়।

৭। মেশিনের পিছন দিকে ওয়ার্প বিমগুলো অবস্থান করে, উপরের বিমগুলো হতে ফ্রন্ট গাইড বারে এবং নিচের বিমগুলো হতে ব্যাক গাইড বারের মধ্যে সুতা সরবরাহ করা হয় ।

৮। এ মেশিনের নিটিং এলিমেন্টস-এর উপর কোন কাজ করতে হলে তা মেশিনের সামনের দিক থেকে করতে হয় ।

৯। এখানে গাইড বারের নাম্বারিং করা হয় মেশিনের পিছনে থেকে সামনের দিকে।

১০। প্রচলিত ট্রিকোট মেশিনগুলোর মধ্যে সর্বোচ্চ চারটি পর্যন্ত গাইড বার ব্যবহার করা যায়। তবে বেশিরভাগ ট্রিকোট মেশিনের মধ্যে দুটি গাইড বার দেখা যায়।

ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের মধ্যে যে সমস্ত নিটিং এলিমেন্টগুলো ব্যবহার করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো-

 

(ক) নিডেল (Needle) ঃ

অল্প কিছুসংখ্যক মেশিন ছাড়া বেশিরভাগ আধুনিক ট্রিকোট মেশিনের মধ্যে কম্পাউন্ড নিডেল ব্যবহার করা হচ্ছে। সারাবিশ্বে এখন পর্যন্ত হাজারো ট্রিকোট মেশিন ব্যবহার করা হচ্ছে, যেখানে বিয়ার্ডেড নিডেল অত্যধিক দক্ষতা এবং বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে।

এদের নিটিং অ্যাকশন ক্ষতিকর নয়, তবে প্রস্তুতকরণে যথেষ্ট সীমাবদ্ধতা আছে। বর্তমানে ট্রিকোট মেশিনের মধ্যে কম্পাউন্ড নিডেল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এ কম্পাউন্ড নিডেলের প্রধানত দুটি অংশ। এর প্রধান অংশটি স্টেম্, বাট এবং হুকের সমন্বয়ে গঠিত আর অপর অংশের নাম হলো ক্লোজিং এলিমেন্ট বা স্লাইডিং ল্যাচ। যেটা নিডেলের প্রধান অংশের স্টেমের কাটা অংশের মধ্যে অবস্থান করে উপরে-নিচে যাতায়াত করতে পারে।

নিডেল বেডের মধ্যে যে ট্রিক করা থাকে অর্থাৎ সরু সরু লম্বা গর্ত করা থাকে, তার মধ্যে নিডেলের প্রধান অংশ অবস্থান করে। আর স্লাইডিং ল্যাচগুলো অর্ধ ইঞ্চি লেডের মধ্যে আটকানো থাকে, যেগুলোকে পৃথক বার বহন করে । চিত্রে একটি বিয়ার্ডেড নিডেল (চিত্র-১০.৫) এবং একটি কম্পাউন্ড নিডেল (চিত্র-১০.৬) দেখানো হলো ।

 

ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

H = Hook (হুক)
R = Rivet (রিভেট)
L = Latch (ল্যাচ)
C = Cup (কাপ)
S = Stem (স্টেম)
B = Butt (বাট)

পাত, যা প্রতি দুটি নিডেলের মাঝখানে অবস্থান করে। পাতলা সিংকারগুলো এক ইঞ্চি লেডের মধ্যে একে অন্যের সমান্তরালভাবে সংযুক্ত থাকে। এ সিংকার লেডগুে সিংকার বারের সাথে সংযুক্ত থাকে। কাজের উপর ি করে একটি সিংকারের বিভিন্ন অংশকে বিভিন্ন নামে নাম করা হয়।

চিত্রে (চিত্র-১০.৭) একটি সিংকারের বিভি দেখানো হলো। নব (1) এবং থ্রোট (2) সিংকারের অংশ, যা কাপড়কে ধরে রাখার জন্য ব্যবহার করা আবার সিংকারের বেলি (3) ওভার পাটাতন (Knocking over platform ব্যবহৃত হয় ।

 

ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

H = Head

B = Beard

E = Eye / Groove

S = Stem

A == Butt

(গ) গাইড এবং গাইড বার (Guide and guide bar) ঃ

গাইড হলো একটি পাতলা ধাতব পাত, যার ঝুলন্ত একটি ছিদ্র থাকে। এ ছিদ্রের মধ্য দিয়ে সুতাকে টানা হয়। একক ওয়ার্স থেকে যে সুতাগুলো আসে তার সবগুলোই পৃথক গাইডের মধ্য দিয়ে অতিক্রম করে, যারা একটি পাইড বারের মধ্যে সংযুক্ত থাকে। সুতরাং সমস্ত সুতাগুলো গাইড বারে অবস্থিত সকল গাইড দ্বারা সুষমভাবে চলাচল করে।

পৃথক পৃথক গাইডগুলো ১ ইঞ্চি চওড়া একটি লেডের মধ্যে আটকানো থাকে এবং এ লেডগুলো ডু দ্বারা গাইড বা সাথে সংযুক্ত থাকে। একটি নতুন লুপ গঠন করার উদ্দেশ্যে নিডেলের চারদিকে সুতাকে জড়ানোর জন্য এ পাইড সুভ নিডেলের চারদিকে অতিক্রম করে।

গাইড বারের এ অতিক্রমকে দুই ভাগে ভাগ করা হয়; যেমন- সুইগিং মোশন এবং ” শ মোশন। এ শগিং মোশনের সাহায্যে কাপড়ের মধ্যে পাশাপাশি দুইটি ওয়েলের সংযোগ ঘটে থাকে। ট্রিকোট মেশিনের যা ২, ৩ বা ৪টি গাইড বার ব্যবহার করা হয়। বেশি সংখ্যক গাইড বারবিশিষ্ট ট্রিকোট মেশিনের সংখ্যা অনেক কম। দু গাইড বারবিশিষ্ট ট্রিকোট মেশিনই বেশি ব্যবহার করা হয়। চিত্রে (চিত্র-১০.৮) গাইড এবং গাইড বার দেখানো হলো ।

 

ট্রিকোট ওয়ার্প নিটিং মেশিনের বর্ণনা

Leave a Comment