কার্ডিং মেশিনের কাজসমূহ

আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ডিং মেশিনের কাজসমূহ

কার্ডিং মেশিনের কাজসমূহ (Functions or taskes of the carding machine)

কার্ডিং মেশিনে নিম্নলিখিত কাজসমূহ হয়।

  • আঁশসমূহ একক পর্যায়ে খোলা (Opening to individual fibre)
  • অপদ্রব্য দূর করা (Elimination of impurities)
  • ডাস্ট দূর করা (Elimination of dust )
  • নেপসমূহ সোজা করা (Disentangling of neps)
  • ক্ষুদ্র আঁশ দূর করা (Elimination of short fibre)
  • আঁশসমূহ ব্লেন্ডিং করা (Fibres blending )
  • আঁশসমূহ ঘনীভূত করা (Fibres orientation)
  • স্লাইভার তৈরি করা (Sliver formation )

১।আশসমূহ একক পর্যায়ে খোলা (Opening to individual fibres) ঃ

ব্লো-রুম থেকে প্রাপ্ত ল্যাপের আশ খুলে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ ও পরবর্তীতে একক আঁশের পর্যায়ে নিয়ে আসে, যাতে পরবর্তী মেশিন সহজেই উন্নতমানের সুতা উপাদনের লক্ষ্যে ড্রাফটিং করে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে আনতে পারে।

 

কার্ডিং মেশিনের কাজসমূহ

 

2। অপদ্রব্য দূর করা (Elimination of impuritics) :

কার্ডিং মেশিন থেকে আঁশসমূহ চলে যাবার পর এটি ১ গুরুত্বপূর্ণ যে পরবর্তী মেশিন যেন অপদ্রব্য মুক্ত ভালো আঁশ গ্রহণ করতে পারে। কাজেই কার্ডিং মেশিনের রে রুম থেকে প্রাপ্ত ল্যাপের মধ্যে অবস্থিত সমস্ত অপদ্রব্যই দূর করা উচিত। একটি আধুনিক কার্ডিং মেশিন ভালো অপদ্রব্য দূর করতে পারে। আধুনিক কার্ডিং মেশিনে অপদ্রব্য দূর করার হার ৪০% – ৯৫%।

৩। ডাস্ট দূর করা (Elimination of dust)

ও কার্ডিং মেশিন একটি ভালো ওপেনিং ও ক্লিনিং মেশিন। এই

আঁশের সাথে সংযুক্ত সমস্ত বড় ও ছোট ডাস্টগুলো আঁশ থেকে আলাদা করে। আঁশ থেকে ডাস্ট আলাদা হব পর বিভিন্ন অপদ্রব্য হিসেবে দূর হয়।

81 নেপসমূহ সোজা করা (Disentangling of neps) :

কার্ডিং মেশিন নেপসমূহ দূর করে ব্লো-রুম থেরে
তৈরিকৃত কিছু নেপস দূর হয় এবং বাকি সমস্ত নেপসই কার্ডিং এর ওয়ার দ্বারা সোজা হওয়ার চেষ্টা করে।
নিম্নলিখিত কারণে নেপস খুলে আঁশসমূহ সোজা হয় ।

দুটি পৃষ্ঠের মধ্যে কাছাকাছি সেটিং ওয়ারসমূহ তীক্ষ্ণ হলে টেকার-ইনের গতি কম না হলে ডফারের গতি কম হলে ইত্যাদি।

 

কার্ডিং মেশিনের কাজসমূহ

 

৫ ৷ ক্ষুদ্র আঁশ দূর করা (Elimination of short fibre) :

১।কার্ডিং মেশিন কার্ডিং ও স্ট্রিপিং এর মাধ্যমে আঁশসমূহ দূর হয়।

২।ফ্লাট স্ট্রিপিং এর মাধ্যমেও ক্ষুদ্র আঁশ দূর হয়।

৩।সাধারণত কার্ডিং মেশিনে যে ক্ষুদ্র আশ হয় তার পরিমাণ ১% এর নিচে।

৬। আঁশসমূহ ব্লেন্ডিং করা (Fibre blending) :

কার্ডিং মেশিন লং টার্ম ব্লেন্ডিং ও মিক্সিং করে থাকে। সিলি ঘূর্ণনের ফলে আঁশসমূহ একটি অপরটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়।

 

কার্ডিং মেশিনের কাজসমূহ

 

৭। আঁশসমূহ ঘনীভূত করা (Fibres orientation) :

কার্ডিং মেশিন আশঁসমূহকে সমান্তরাল করে। কার্ডিং স্লাইভার তৈরির পূর্বে সমান্তরাল করা আঁশসমূহকে পাশাপাশি সাজিয়ে লম্বালম্বিভাবে ঘনীভূত করে পরবর্তীতে সহজেই সমান্তরাল আঁশের স্লাইভার তৈরি করা সম্ভব হয়।

৮। স্লাইভার তৈরি করা (Sliver formation) :

সবশেষে কার্ডিং মেশিন সুষম, সমান্তরাল রোপ আকারে তৈরি করে। ফলে পরবর্তী মেশিনে ফিড করতে ও প্রক্রিয়াজাত করে উন্নত সুতা তৈরিতে সহজ হয়।

 

 

Leave a Comment