আজকে আমরা মাননিয়ন্ত্রকদের কাজ এবং গুণাবলি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

মাননিয়ন্ত্রকদের কাজ এবং গুণাবলি (Functions and quality of quality control)
মাননিয়ন্ত্রণ একটি ব্যাপক বিষয়। কোন প্রতিষ্ঠানের মাননিয়ন্ত্রণের কর্মশীলতা উন্নত করার জন্য কারিগরি ব্যক্তিদের যথাযথ কর্মতৎপরতা গ্রহণ আবশ্যক।
অন্যথায় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা ও সুনাম অক্ষুণ্ণ রাখা অনিশ্চয়তার মুখে পড়বে। মাননিয়ন্ত্রকদের কাজ এবং গুণাবলি নিচে আলোচনা করা হল-
১। ধারাবাহিকভাবে মাননিয়ন্ত্রণের নানাবিধ কর্মসূচির পরিকল্পনা এবং সম্পাদন করা।
২। গুণাগুণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গুণাগুণ নিয়ন্ত্রণের পরিকল্পানমাফিক কাজসমূহ ভাগ করে নেয়া।
৩। যথাযথভাবে গুণাগুণ নিয়ন্ত্রণের ব্যবস্থাদি দৈনিক ও মাসিক ভিত্তিতে লিপিবন্ধ করা।
৪। বর্তমানে উৎপাদিত পণ্যের গুণাগুণ সম্পর্কে কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জকে অবহিত করা, যাতে কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জ উৎপাদিত পণ্যের বিষয়ে প্রোডাকশন ইনচার্জের সাথে সর্বনা যোগাযোগ রাখতে পারে।

৫। বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করা কাজসমূহ রুটিন মাফিক সম্পাদিত হচ্ছে কি না তা নিশ্চিত করা।
৬। বিভিন্ন পরীক্ষার জন্য নমুনায়ন টেকনিক নির্ধারণ করা ।
৭। গুণাগুণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও পর্যবেক্ষণ কর্মকাণ্ড জোরদার করা যাতে নমুনা পরীক্ষা নির্ভুল হয়।
৮। মিল কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্তকৃত নমুনা আকারের সহনীয় সীমার মধ্যে নমুনা সংগ্রহের নিশ্চয়তা দান।
৯। নির্ভুল পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য টেস্টিং যন্ত্রপাতি প্রস্তুতকারক কর্তৃক যন্ত্রপাতির সাথে সুপারিশকৃত ক্যালিব্রেশন টুলস দ্বারা যন্ত্রপাতি পরীক্ষা করে নির্ভুল করার পর পরীক্ষা কার্য শুরু করা।
১০। যে কোন টেস্টিং যন্ত্রপাতির যেকোন ত্রুটির বিষয়ের সাথে সাথে ইনট্রুমেন্ট সার্ভিস প্রতিষ্ঠান বা ব্যক্তিদেরকে অবহিত করা।
১১। টেস্টিং যন্ত্রপাতি সার্ভিসিং এর বিষয়ে যথাযথ ব্যবস্থাদির কার্যক্রম লিপিবন্ধ করা।
১২। প্রসেসের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শোধরানোর ব্যাপারে গৃহীত সুপারিশমালা বাস্তবায়নের জন্য কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জ এবং প্রোডাকশন ইনচার্জের সাথে যোগাযোগ করা।
১৩। পূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কিছু কোয়ালিটি সমস্যা দূরীকরণে গৃহীত পদক্ষেপের বাস্তবায়নের অবস্থা নিরূপণ করা।

১৪। গুণাগুণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রধান কিছু স্পর্শকাতর বিষয় যেমন- পিনিয়ন পরিবর্তন, গড় ল্যাপ ওয়েট ইত্যাদি বিষয় মনিটর করা।
১৫। মিশ্রিত কাঁচামাল দ্বারা উৎপাদিত পণ্যের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় আদর্শমান প্রস্তুত করা।
১৬। প্রধান প্রধান বৈশিষ্ট্যের পরীক্ষার ক্ষেত্রে পণ্যের গুণাগুণ নিয়ন্ত্রণে পরিসংখ্যান গুণাগুণ নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা এবং বিস্তারিত ব্যাখ্যা প্রদানে সক্ষম হওয়া
১৭। সংশোধন কার্যক্রমের পদক্ষেপ গ্রহণের জন্য অবহিত করার পূর্বেই বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত আদর্শমান ও সহনীয় সীমা চেক করা।
১৮। পরীক্ষার অনাকাঙ্ক্ষিত ফলাফলের কারণ সম্পর্কে কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জকে তাৎক্ষণিক অবহিত করা।