ব্লিচিং ও কিয়ার ব্লিচিং এর বর্ণনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, জেনারেল টেক্সটাইল প্রসেস-২ (১৯২২)।
ব্লিচিং ও কিয়ার ব্লিচিং এর বর্ণনা
ব্লিচিং কি?
যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ বিনষ্ট করা হয় তাকে ব্লিচিং বলে।

ব্লিচিং এর প্রয়োজনীয়তাগুলো হলঃ
টেক্সটাইল ওয়েট প্রসেসিং শিল্পপ্রতিষ্ঠানে ব্লিচিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। ডিসাইজিং ও স্কাওয়ারিং প্রসেস দ্বারা কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ ও প্রাকৃতিক তেল, চর্বি, মোম ইত্যাদিসহ অন্যান্য অপদ্রব্য দূর করে কাপড়কে শোষণ ক্ষমতা গুণাগুণসম্পন্ন করে। ব্লিচিং কাপড়ের প্রাকৃতিক রং দুর করে কাপড়কে প্রকৃত এবং স্থায়ী ধবধবে সাদা করে, ফলে কাপড়ের শোষণ ক্ষমতা অধিক বৃদ্ধি পায়। কাপড়ের শোষণ ক্ষমতা বৃদ্ধি না পেলে পরবর্তী ডাইং প্রিন্টিং ও ফিনিশিং প্রসেসে বিভিন্ন ধরনের ডাইস ও কেমিক্যাল সহজভাবে ফাইবারের মধ্যে প্রবেশ করতে পারত না।
ফলে এ প্রসেসগুলোতে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হতো, ডাইং কেমিক্যাল অপচয় হতো খরচ বৃদ্ধি পেতো। তাছাড়া গুণগত মানসম্পন্ন পন্যসামগ্রী উৎপাদন করা সম্ভব হতো না। ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের টিকে থাকা কঠিন হয়ে পড়ত। এছাড়া যে সমস্ত পণ্যসামগ্রী ব্লিচ ফিনিশ প্রোডাক্ট হিসাবে বাজারজাত করা হবে সে সমস্ত ক্ষেত্রে ব্লিচিং ছাড়া এ ধরনের দ্রব্যসামগ্রী কল্পনাও করা যায় না। সুতারাং প্রতীয়মান হয় যে, সময় এবং অর্থের সাশ্রয়ের জন্য ও গুণগত মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন নিশ্চিত করার জন্য ব্লিচিং প্রক্রিয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
পরিশেষে বলা যায় টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে ব্লিচিং এর প্রয়োজনীয়তা অপরিসীম।
কিয়ার ব্লিচিং পদ্ধতি খুবই সহজ একটি পদ্ধতি। কিয়ার একটি বিশেষ ধরনের পাত্র। এই পাত্রটির দেখতে অনেকটা সিলিন্ডিক্যাল শেলের মতন। কিয়ার ব্লিচিং এর পাত্রটি স্টেইনলেস স্টিলের তৈরি। পাত্রটি অনেক মোটা আকারের হয়ে থাকে। কিয়ারের উচ্চতা ৯ ফুট এবং প্রস্থ ৬ ফুট ৬ ইঞ্চি পর্যন্ত হয়। এই পাত্রটির ধারণক্ষমতা ৩ টন থেকে ৫ টন পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ৩ টন ক্ষমতাসম্পন্ন কিয়ার বেশি ব্যবহার করা হয়। কিয়ার পাত্রের নিচে ছিদ্রবিশিষ্ট অস্থায়ী তল থাকে যার ভিতর দিয়ে ব্লিচিং দ্রবণ চলাচল করে।
কিয়ার ব্লিচিং দুইভাবে করা যায়
- ওপেন কিয়ার ব্লিচিং (খোলা কিয়ার)
- ক্লোজড কিয়ার ব্লিচিং (বদ্ব কিয়ার)
ওপেন কিয়ার ব্লিচিং
কিয়ার মেশিনের ঢাকনা খুলে রেখে ব্লিচিং করাই হল ওপেন কিয়ার ব্লিচিং।
ক্লোজড কিয়ার ব্লিচিং
কিয়ার মেশিনের ঢাকনা বন্ধ রেখে ব্লিচিং করাই হল ক্লোজড কিয়ার ব্লিচিং।

ব্লিচিং ও কিয়ার ব্লিচিং এর বর্ণনা নিয়ে বিস্তারিত ঃ