৬*৬ ঘরের ব্রোকেন টুইল ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-১ এর অংশ।
৬*৬ ঘরের ব্রোকেন টুইল ডিজাইন অংকন
ব্রোকেন টুইল কি?
যেকোন ক্রমাগত টুইল রেখার গতি নিয়মিত বা অনিয়মিতভাবে বিভাজিত করে অর্থাৎ রেগুলার বা ইরেগুলার বিরতিতে ভেঙ্গে ভেঙ্গে যে টুইল গঠিত হয় তাকে ব্রোকেন টুইল বলে৷ এক কথায় ক্রমাগত টুইল রেখা নির্দিষ্ট ধাপে ভেঙ্গে ব্রোকেন টুইল গঠিত হয়৷

ব্রোকেন টুইলের বৈশিষ্ট্য?
- ক্রমাগত টুইল নিয়মিত অথবা অনিয়মিতভাবে ভেঙ্গে ব্রোকেন টুইল গঠিত করা হয়৷
- ক্রমাগত টুইল লম্বালম্বিভাবে ভেঙ্গে ওয়ার্পের দিকে স্ট্রাইপ গঠিত হয় এবং আড়াআড়িভাবে ভেঙ্গে ওয়েফটের দিকে স্ট্রাইপ গঠিত হয়৷
- ক্রমাগত টুইল এর রিপিটকে ৩ অথবা ৪ ভাগে ভাগ করেও ব্রোকেন টুইল গঠন করা যায়৷
- মাত্র ২ টি ভাগে ব্রোকেন টুইল ভাগ করে সহজে ব্রোকেন টুইল গঠন করা যায়৷
- পড়েন বরাবর সুতাগুলো সাজিয়ে ব্রোকেন টুইল গঠন করলে ড্রাফটিং স্ট্রেইট হবে এবং টানা বরাবর সুতাগুলো সাজিয়ে ব্রোকেন টুইল গঠন করলে ড্রাফটিং ব্রোকেন হবে৷
- ড্রাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফট অথবা ব্রোকেন ড্রাফট হয়৷
ব্রোকেন টুইলের গঠনপ্রণালি?
ব্রোকেন টুইল এর গঠনের বিভিন্ন পদ্ধতি রয়েছে৷ নিম্নে এক প্রকারের বর্ণনা করা হলঃ
- টানা ও পড়েন যত সুতার রিপিট নিয়ে ব্রোকেন টুইল গঠন করা হবে ঠিক অনুরূপ সুতা নিয়ে প্রথমে একটি মূল টুইল অর্থাৎ একটি ক্রমাগত টুইল গঠন করা হয়৷
- গঠনকৃত ক্রামাগত টুইলের রিপিটকে সমান দুইভাগে অর্থাৎ টানা সুতাগুলোকে অর্থেক করে ভাগ করে প্রথম ভাগের টানা সুতাগুলোর ক্রম ঠিক রেখে দ্বিতীয় ভাগের সুতাগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে ভেঙ্গে ফেলতে হবে৷
- মনে করা যাক (৮ × ৮) ঘরে ক্রমাগত টুইল গঠন করা হয়েছে৷ এর প্রথম চরটি টানা সুতা (১,২,৩,৪) ঠিক রেখে দ্বিতীয় চারটি টানা সুতাকে ভেঙ্গে ৮,৭,৬,৫, ক্রমে সাজিয়ে ক্রমাগত টুইলের রিপিটের সমান ব্রোকেন টুইল গঠন করা হয়৷
ব্রোকেন টুইলের ব্যবহার?
- কোট তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
- শার্ট তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
- জিনস প্যান্ট তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
- স্যুটিং কাপড় তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
- ভাঙ্গা ভাঙ্গা টুইল সমন্বিত কাপড় তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
- জিনস শার্ট তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
- সাটিং কাপড় তৈরিতে ব্রোকেন টুইল ব্যবহার করা হয়৷
৬*৬ ঘরের ব্রোকেন টুইল ডিজাইন অংকন নিয়ে বিস্তারিত ঃ
