১২*১২ ঘরের ব্রাইটন হানিকম্ব ডিজাইন অংকন | Fabric Structure & Analysis 2

১২*১২ ঘরের ব্রাইটন হানিকম্ব ডিজাইন অংকন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-২ (১৯৬৫)।

 

১২*১২ ঘরের ব্রাইটন হানিকম্ব ডিজাইন অংকন

 

 

হানিকম্ব কাপড় কি?

হানিকম্ব এর মূল বুনন ডায়মন্ড৷ মৌমাছি তার বাসার জন্য যেমনঃ ছোট ছোট খোপ তৈরি করে তেমনি এই উইভে টানা ও পড়েন সুতা বিশেষ বন্ধনীতে অংশগ্রহণ করে কাপড়ের উপরিভাগে মৌচাকের মতো ছোট ছোট অসংখ্য কোষ বা সেল তৈরি করে বলে এই উইভেক হানিকম্ব উইভ বলে৷

এর পৃষ্ঠদেশ যথেষ্ট অমসৃণ এবং এর পানি শোষণ ও ধারণ ক্ষমতা অত্যধিক৷ কতগুলো গর্ত ও বিশেষ ধরনের বেষ্টনীর মাধ্যমে তৈরি হয় বলে একে সেলুলার উইভও বলে৷
ব্রাইটন হানিকম্ব ডিজাইন

ব্রাইটন হানিকম্ব কি?

প্রতি রিপিটে সমান সংখ্যক টানা ও পড়েন সুতা দ্বারা তৈরিকৃত ডিজাইন যা কাপড়ের উপরিভাগে অমসৃণ পৃষ্ঠের কতকগুলো হানিকম্ব কোষ তৈরি করে তাকে ব্রাইটন হানিকম্ব বলে৷ ব্রাইটন হানিকম্ব একটি জটিল ধরনের কাপড়৷ এই কাপড়ের উভয় পার্শ্ব এক রকমের দেখায়৷ ব্রাইটন হানিকম্ব উইভ কিছুটা ডায়মন্ড বেইস৷

এটি সাধারণত একক ডায়াগোনাল ও ডাবল ডায়াগোনাল লাইন ক্রস করে ডিজাইনের সূত্রপাত হয়৷ পুরো ডিজাইন ডায়াগোনাল লাইনের ফাঁক ২টি বড় ও ২টি ছোট৷ স্পষ্ট ডিজাইনের সেল গঠিত হয়৷

হানিকম্ব কাপড় কত প্রকার?

এই উইভের গঠনের উপর ভিত্তি করে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়ঃ

  • অর্ডিনারি হানিকম্ব
  • ব্রাইটন হানিকম্ব

অর্ডিনারি হানিকম্ব কি?

কাপড়ের উপরিভাগে খোপ ও বেষ্টনী দ্বারা পালাক্রমে একের পর এক অবস্থান করে ডায়মন্ড আকারের ছোট ছোট কোষ গঠন করে যা মোমাছির তৈরি মৌচাকের মতো দেখায় তাকে অর্ডিনারি হানিকম্ব বলে৷

আর এই কাপড়ের উপরিভাগ অমসৃণ হয় ও কাপড়ের উভয় পার্শ্ব একই রকম দেখায়৷

অর্ডিনারি হানিকম্ব এর বৈশিষ্ট্য?

  • এর উইভ ডাময়ন্ড এর উপর করে তৈরি হয়৷
  • রিপিটে টানা ও পড়েন সুতার সংখ্যা সমান ও অসমান উভয়ই হতে পারে৷
  • সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ডিজাইন (৬×৪) তাছাড়া রিপিট সর্বদাভ ২ এর গুণিতক৷
  • কাপড়ের উপরিভাগ অমসৃণ হয়৷
  • প্রতিটি রিটিটের মধ্যে একটি করে কোষ গঠিত হয়৷
  • এই উইভের পানি ধারণক্ষমতা অনেক বেশি৷
  • ড্রাফটিং সর্বদাই v ড্রাফট অর্থাৎ পয়েন্ডেড ড্রাফট৷
  • ইন্টালেসিংসমূহ প্লেইন এর মতো হয়ে থাকে৷
  • কাপড়ের উভয় পার্শ্বে একই রকম ইফেক্ট তৈরি হয়৷

 

অর্ডিনারি হানিকম্ব এর গঠনপ্রণালি?

প্রথমে ডিজাইনটির রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷ অতঃপর একটি Z টুইল বামপার্শের নিচের কর্নার থেকে 1/x অঙ্কন করতে হবে৷ এখানে x দ্বারা সুতার পড়েন ভাসা বুঝানো হয়েছে৷ এখন বামপার্শ্বের উপরের কর্নার থেকে এক ঘর নিচে অথবা এক ঘর উপর থেকে S টুইল অঙ্গন করতে হবে৷ উভয় টুইল রেখা মাঝামাঝি অবস্থানে একটি ঘরে ছেদ করবে এবং দুইটি ডায়মন্ড উৎপাদন করবে৷

উৎপাদন ২টি ডায়মন্ডের একটি টানা ভাসা ডায়মন্ড ও অপরটি পড়েন ভাসা ডায়মন্ড হবে৷ অর্থাৎ একটির ঘরগুলো পূর্ণ করা হয় ও অন্যটি খালি রাখা হয়৷ আর এভাবে অর্ডিনারি হানিকম্ব ডিজাইনটি তৈরি করা হয়৷ তবে যদি বড় ডিজাইন হয় তবে ২ সারি বন্ধনী তৈরি করতে হবে৷
অর্থাৎ বামপার্শ্বের নিচের কর্নার থেকে টুইলের পরিবর্তে টুইল ও প্রদত্ত টুইলের পরিবর্তে অনুরূপ টুইল তৈরি করে ডিজাইন পূর্ণ করতে হবে৷ এর ড্রফটিং সাধারণত পয়েন্টেড হয়ে থাকে৷
বিটিং আপ মেকানিজম
১২*১২ ঘরের ব্রাইটন হানিকম্ব ডিজাইন অংকন নিয়ে বিস্তারিত ঃ

 

 

Leave a Comment