বিল্ডিং মোশনের চিত্র সহ কার্যাবলি আলোচনা | Yarn Manufacturing 3

বিল্ডিং মোশনের চিত্র সহ কার্যাবলি আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-৩ (১৯৫১) [Yarn Manufacturing 3 (1951)] কোর্সের অংশ। “বিল্ডিং মোশনের চিত্রসহ কার্যাবলি আলোচনা” ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-৩ (১৯৫১) [Yarn Manufacturing 3 (1951)] এর, ৫ম অধ্যায়ের [Chapter 5] এর পাঠ।

 

বিল্ডিং মোশনের চিত্র সহ কার্যাবলি আলোচনা

 

সিমপ্লেক্স মেশিনের কাজ কি?

সিমপ্লেক্স ফ্রেমে প্রধানত চারটি কাজ করা হয়ে থাকে যেমনঃ

  • ড্রাফটিং
  • টুইস্টিং
  • ওয়াইন্ডিং
  • বিল্ডিং

ড্রাফটিং কি?

ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারসমূহকে ড্রাফটিং এর মাধ্যমে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে তুলনামূলক হালকা অর্থাৎ কম কাউন্টের রোভিং তৈরি করা হয়।

সিমপ্লেক্স মেশিনের ড্রাফটিং জোনে ৩ জোড়া রোলার অর্থাৎ থ্রি ওভার থ্রি ড্রাফটি পদ্ধতি কাজ করে থাকে।

টুইস্টিং কি?

রোভিং এ অবস্থিত আঁশসমূহ যাতে খুলে না পড়ে যায়।  সেজন্য আঁশসমূহকে সামান্য পাক দেওয়া হয় এবং সামান্য টেনশনে ববিনে জড়ানো হয়।

পাকের ফলের রোভিং এর শক্তি সামান্য বৃদ্ধি পায় ও সমান্তরাল আঁশসমূহ রোভিং এর পৃষ্ঠ  থেকে খুলে যেতে না পারে।

ওয়াইন্ডিং কি?

সামনের জোড়া রোলার থেকে বের হওয়া রোভিং এ সামান্য পাক দিয়ে একটি নির্দিষ্ট গতিতে ববিনে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং প্রক্রিয়া বলে। ছোট প্যাকেজ অর্থাৎ রোভিং ববিন তৈরির ফলে স্থানান্তরের সুবিধা হয়।

 

বিল্ডিং কি?

সুনির্দিষ্ট নিয়ম ও সুনির্দিষ্ট আয়তনের প্যাকেজ অর্থাৎ রোভিং ববিন তৈরির জন্য বিল্ডিং কাজ করে।  বিল্ডিং মোশন রিভার্সিং, ট্রাভার্সিং ও লিফটিং মোশনের মাধ্যমে রোভিং ববিন অর্থাৎ প্যাকেজের দুই প্রান্ত মোচার ন্যায় (Tapper) আকৃতি তৈরি হয়। যার জন্য রোভিং প্যাকেজ থেকে খুলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে না।

বিল্ডিং মোশন কি?

যে মোশনের সাহায্যে উৎপাদিত পণ্যকে সুনির্দিষ্ট নিয়মে সঠিক আকৃতিতে খালি ববিনে জড়িয়ে নির্দিষ্ট প্যাকেজ তৈরি করা হয়, সে পদ্ধতিকে বিল্ডিং মোশন (Building motion) বলে।

বিল্ডিং মোশন কত প্রকার ও কি কি?

রোভিং ফ্রেমের বিল্ডিং মোশনের প্রকারভেদ হয় না বললেই চলে, তবে বর্তমানে বিভিন্ন কোম্পানির আধুনিক রোভিং ফ্রেমে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ববিন বিল্ডিং হয়ে থাকে। কাজেই বিল্ডিং মোশন সাধারণত দুই প্রকারের হয়ে থাকেঃ

  • গিয়ার সিস্টেম (Gear system)
  • ইলেকট্রনিক সিস্টেম (Electronic system)
গিয়ার সিস্টেম (Gear system)

সাধারণত কনভেনশনাল ধরনের রোভিং ফ্রেমে গিয়ার সিস্টেমের বিল্ডিং মোশন ব্যবহৃত হয়ে থাকে।

ইলেকট্রনিক সিস্টেম (Electronic system)

বর্তমানে আধুনিক বিভিন্ন কোম্পানির সিমপ্লেক্স মেশিনে ইলেক্ট্রনিক পদ্ধতির বিল্ডিং মোশন ব্যবহার করা হয়ে থাকে, যা কম্পিউটারাইজ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অপারেট করে থাকে।

 

বিল্ডিং মোশনের চিত্র সহ কার্যাবলি আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment