আজকে আমাদের আলোচনার বিষয়-বিভিন্ন প্রকার কার্ড ওয়েস্ট
বিভিন্ন প্রকার কার্ড ওয়েস্ট (Mention the different types of card waste)
কার্ডিং মেশিনে বিভিন্ন প্রকার
ওয়েস্টেজ পাওয়া যায়। নিম্নে তা উল্লেখ করা হলো :
১। মোটস্ অ্যান্ড ফ্লাই (Motes and fly).
২।ফ্লাট স্ট্রিপ (Flat strip )
৩।সিলিন্ডার স্ট্রিপ (Cylinder strip ).৪।
৪।ডফার স্ট্রিপ (Doffer strip ) 81
৫। ক্লিয়ারার ওয়েস্ট (Clearer waste)
৬। সুইপিং ওয়েস্ট (Sweeping waste)
৭।পুনঃব্যবহারযোগ্য ওয়েস্ট (Reuseable waste)
৮। ল্যাপ ওয়েস্ট (Lap waste)
৯। স্লাইভার ওয়েস্ট (Sliver waste)

১। মোটস্ এন্ড ফ্লাই ( Motes and fly) :
মোট নাইফ ও টেকার-ইনের কারণে টেকার-ইন আন্ডার কেইজিং-এ সাধারণত যে সমস্ত ওয়েস্টেজ পাওয়া যায় তাই মোটস্ অ্যান্ড ফ্লাই। এটি মূলত তুলা গাছের শুকনো পাতার খণ্ডাংশ, ভাঙা বিচি, ময়লা, ধুলাবালি ইত্যাদি এবং ফ্লাই বলতে প্রধানত ছোট বা খাটো আঁশ, হালকা ময়লা যা সুতা তৈরির কারখানায় বাতাসের প্রবাহের সাথে সাথে বাতাসে ভাসতে থাকে।
তবে আধুনিক মিলসমূহে বায়ু প্রবাহের রোয়ার দ্বারা উপরিউক্ত ডাস্ট বা অপদ্রব্যসমূহ সরাসরি সাকশন পাইপের মাধ্যমে ডাস্ট চেম্বারে নিয়ে নেয়। মোটস অ্যান্ড ফ্লাই কার্ডিং মেশিনে উৎপাদিত মোট ওয়েস্টের ৩৩%।

২। ফ্লাট স্ট্রিপ (Flat strip) :
কার্ডিং মেশিনে প্রাপ্ত মোট ওয়েস্টের সবচেয়ে বেশি পরিমাণ ওয়েস্টেজই ফ্লাট স্ট্রিপ, যা মোট ওয়েস্টের ৪৫%। কার্ডিং মেশিন চলাকালীন সময়ে ফ্লাট স্ট্রিপিং কম্ব অনবরত ফ্লাটকে স্ট্রিপিং করতে থাকে। ফ্লাট স্ট্রিপিং কম্ব দ্বারা যে সমস্ত আঁশসমূহ ফ্লাট হতে সংগ্রহ করা হয় তাকেই ফ্লাট স্ট্রিপিং কম্ব বলে।
এটি সাধারণত ছোট আঁশ, নেপস, অপরিপক্ক আঁশ, হালকা অপদ্রব্য ইত্যাদি। নিম্নমানের তুলা প্রক্রিয়াজাত করলে ফ্লাট স্ট্রিপিং এর পরিমাণ বেশি হবে। তবে ফ্লাট স্ট্রিপ যত কম হবে, উৎপাদিত সুতার প্রসেসিং খরচও তত কম হবে।
ফ্লাটের গতি কমিয়ে ও উন্নতমানের তুলা প্রক্রিয়াজাত করে ফ্লাট স্ট্রিপিং এর পরিমাণ কমানো সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে নিম্নমানের ১০’s সুতার প্রসেসিং করার জন্য এই ওয়েস্টেজ ব্যবহার করা চলে।
৩।সিলিন্ডার স্ট্রিপ (Cylinder strip ) :
কার্ডিং মেশিন চলাকালীন সময়ে সিলিন্ডার ও ডফারের ওয়্যারের দৃঢ়ভাবে আটকে থাকা লম্বা ও খাটো আঁশসমূহ স্ট্রিপিং করাকালীন সময়ে স্ট্রিপার দ্বারা দূর করা হয়। সিলিন্ডার ও ডফারের ওয়ারসমূহ পরিষ্কার করাকালীন সময়ে যে ওয়েস্টেজ পাওয়া যায় তাই সিলিন্ডার ক এটি সাধারণত বিভিন্ন দৈর্ঘ্যের লম্বা ও খাটো আঁশের সমন্বয়ে গঠিত।
টেকার-ইনের ওপেনিং 1 ভালো হবে সিলিন্ডার স্ট্রিপ তত কম হবে। এটি সাধারণত পুনঃব্যবহার করা চলে। সিলিন্ডার স্ট্রিপ ওয়েস্টের ১৬%। অ্যাকশন
8। ডফার স্ট্রিপ (Doffer strip ) :
ডফার স্ট্রিপ সিলিন্ডার স্ট্রিপের মতোই। ডফারের ওয়ারের মধ্যে আটকে প আঁশের সমন্বয়ে গঠিত। এটি পুনঃব্যবহারযোগ্য ওয়েস্ট এবং মোট ওয়েস্টের শতকরা ২.৫% ডফার স্ট্রিপ।
৫ক্লিয়ারার ওয়েস্ট (Clearer waste) :
টেকার-ইন ও ফিড প্লেটের মধ্যবর্তী অংশে যে সমস্ত ছোট বা ব।
আঁশের ফ্লাই সংগ্রহ করা হয় তাই ক্লিয়ারার ওয়েস্ট। ফিড প্লেট ও টেকার-ইনের মধ্যবর্তী
ধরনের ওয়েস্টেজ কম হয়। এটি নিম্ন কাউন্টের সুতা তৈরিতে ব্যবহার করা চলে। ক্লিয়ারার ওয়েন্ট
ওয়েস্টের ১ থেকে ২% ।
৬। সুইপিং ওয়েস্ট (Sweeping waste ) :
সুইপার দ্বারা কার্ডিং রুমের ফ্লোর থেকে যে সমস্ত ওয়েস্ট সংগ্রহ ক হয়, তাই সুইপিং ওয়েস্ট। এ ওয়েস্ট এর মধ্যে কিছু কিছু ভালো ও কিছু কিছু ব্যবহারের অযোগ্য পাওয়া যায়। খুব ভালো সুপারভিশনের মাধ্যমে এ ধরনের ওয়েস্টেজ কিছুটা কমান সম্ভব।
৭। পুনঃব্যবহারযোগ্য ওয়েস্ট (Reuseable waste) :
যান্ত্রিক ত্রুটির কারণে মেশিন বন্ধ হলে অথবা মাইর ছিড়ে গেলে যে সমস্ত কার্ড ওয়েস্ট হয় তাই পুনঃব্যবহারযোগ্য ওয়েস্ট বা অপচয়। দক্ষ শ্রমিক ও ভাল মেশিন হলে এ ধরনের অপচয় কম হয়। ল্যাপ

৮৷ওয়েস্ট (Lap waste) :
কার্ডিং মেশিনে ল্যাপ ফিড করাকালীন সময়ে পার্শ্ব ছিঁড়ে যায় বা প্রান্ত সোজ
করার জন্য কার্ডিং ফিডার ল্যাপ ছিঁড়ে ফেলে দেয়, এটিই ল্যাপ ওয়েস্ট। মূলত ল্যাপ ওয়েস্ট কোনো অপচয়ই নয়, এটি খুবই ভালো আঁশ রো-রুমে ভালো তুলার সাথে পুনরায় এটি ব্যবহার করা হয় ।
৯। স্লাইভার ওয়েস্ট (Sliver waste) :
কার্ডিং মেশিনের ডেলিভারি প্রান্তের শ্রমিকের অদক্ষতা ও অসতর্কতার কারণে কিছু কিছু স্লাইভার ওয়েস্টেজ হয়। এটিই স্লাইভার ওয়েস্ট। এটিও মূলত ওয়েস্টেজ বা অপচয় নয়। ভালো তুলার সাথে পুনরায় ব্যবহার করা হয়।