আজকে আমরা বস্ত্রের বিভিন্ন ধরনের গুণাবলি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড় পরীক্ষার এর অন্তর্গত।

বস্ত্রের বিভিন্ন ধরনের গুণাবলি (List the particulars quality of fabric)
সাধারণত কাপড়ের বিভিন্ন পরীক্ষার জন্য কাপড়কে অবশ্যই আদর্শ টেস্টিং আবহাওয়ায় (Standard testing atmosphere) কন্ডিশনিং করে নিতে হবে (অর্থাৎ 272 সেলসিয়াস তাপমাত্রা এবং 65 ° 2% আপেক্ষিক আর্দ্রতা)। সাধারণত কাপড়ের যে সমস্ত গুণাবলি পরীক্ষার জন্য বিবেচনা করা হয় তা নিম্নরূপঃ
১। আকৃতিগত বৈশিষ্ট্য (Dimensional characteristics)
(ক) দৈর্ঘ্য (Length)
(খ) প্রস্থ (Width)
(গ) পুরুত্ব (Thickness )

২। একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা Threads per unit length)
(ক) একক দৈর্ঘ্যে টানার সংখ্যা (Ends per unit length)
(খ) একক দৈর্ঘ্যে পড়েনের সংখ্যা (Picks per unit length)
৩। সুতার নম্বর (Yarn count)
(ক) টানা সুতার নম্বর (Warp count
(খ) পড়েন সুতার নম্ব (Weft count)
৪। কাপড়ের ওজন (Weight of fabric)
(ক) প্রতি একক ক্ষেত্রের ওজন (Weight per unit area )
(খ) প্রতি একক দৈর্ঘ্যের ওজন ( Weight per unit length)

৫। ক্রিম্প (Crimp)
(ক) টানা সুতার ক্রিম্প (Warp crimp)
(খ) পড়েন সুতার ক্রিম্প (Weft crimp)
৬। শক্তি ও প্রসারণ (Surength and extensibility)
(ক) টেনসাইল স্ট্রেংথ (Tensile strength)
(খ) টিয়ারিং স্ট্রেংথ (Tearing strength) (গ) বার্সিং স্ট্রেংথ (Bursting strength)
৭। স্পর্শানুভূতি (Handle)
(ক) কাঠিন্য (Stiffness)
(খ) ঝুলে পড়ার ক্ষমতা (Drape)

৮। ভাঁজ রোধ ও ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা (Crease resistance and crease recovery)
৯। প্রভেদ্যতা (Air permeability)
১০। ধর্ষণ প্রতিরোধ ক্ষমতা (Abrasion resistance)
১১ । সংকোচন পরীক্ষা (Shrinkage test)
১২ বিভিন্ন ফাস্টনেস পরীক্ষা (Different fastness test)
১৩। পানি রোধক বা পানি শোষণ ক্ষমতা (Water resistance or absorption power)