আজকে আমাদের আলোচনার বিষয়-(খ) সার্কুলার বক্স মোশন
(খ) সার্কুলার বক্স মোশন (Circular box motion)
নিচের চিত্রের সাহায্যে ৬ × ১ সার্কুলার বক্স মোশনের কার্যপ্রণালি বর্ণনা করা হলো। এক্ষেত্রে ৬টি মাকু ব্যবহার করা যায়। এরা পৃথক পৃথকভাবে ৬টি বক্সে অবস্থান করে এবং ৬টি রং বা ৬ প্রকারের পড়েন সুতা ধারণ করতে পারে।
এ মাকুগুলো একটি প্যাটার্ন সিলিন্ডারের ৬টি প্রকোষ্ঠে অবস্থান করে। সিলিন্ডারটি প্রয়োজন অনুযায়ী ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। এ মেকানিজমের মাধ্যমে জোড় সংখ্যক পিক শেডের মধ্যে প্রবেশ করানো যায়।
এখানে দুইটি অনুভূমিক লিভার (Vertical lever) আছে, যার একপ্রান্ত ড্র-হুক এবং অপর প্রান্ত দুইটি উল্লম্ব লিফটিং হুক বহন করে। অনুভূমিক লিভারের মধ্যখানে ফালক্রাম করা থাকে। প্রতিটি লিফটিং হুকের উপরের প্রান্ত ট্রেডেল লিভারের এক প্রান্তের খাঁজকাটা (Slot) অংশের ভিতর দিয়ে অতিক্রম করে এলবো লিভারের নিচের প্রান্তের সাথে যুক্ত থাকে।
ট্রেডেল লিভারের অপর প্রান্ত ফালক্রাম করা থাকে। ট্রেডেল লিভারটি বটম শ্যাফটের সাথে যুক্ত ক্যামের ক্রিয়ার দ্বারা উঠানামার গতি পেয়ে থাকে ।
A = Bottom shaft
B=Ratchet driving lever cam
L = Spindle M = Peg wheel
N = Shuttle box cylinder
C=Slotted lever driving cam
D = Anti-friction bowl
E= Slotted lever or tradel lever
O = Draw hook guide P = Fulcrum
F = Slotted lever fulcrum
Q = Return spring I & II
R = Feeler lever I & II or elbow lever
S = Feeler pin I & II
G = Lifting hook I & II or short hook
H = Presser spring I & II
T = Pattern cylinder
U = Ratchet wheel
V = Fork lever
I = Horizontal driving lever I & II
J = Box driving hook I & II
K = Star wheel
O = Star wheel

প্যাটার্ন সিলিন্ডারটি প্যাটার্ন কার্ড বহন করে। এ প্যাটার্ন কার্ডে ডিজাইন বা নকশা অনুযায়ী পেগ বসানো থাকে ৷ দুই জোড়া এলবো লিভার মধ্যখানে ফালক্রাম করা থাকে, যাতে এলবো লিভারের নিচের প্রান্ত লিফটিং হুকের মাথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে।
এলবো লিভার দুইটি একটি উল্লম্ব ফর্ক লিভারের (Vertical fork lever) ফর্কের মধ্যে বিশ্রাম নেয়। এ ফর্ক লিভারের নিচের প্রান্ত বটম শ্যাফটের উপরে অবস্থিত একটি ট্রেডেল বউল-এর সাথে যুক্ত থাকে। ফলে ট্রেডেল লিভারের উঠানামার গতির সাথে এ লিভারটিও উঠানামার গতি পেয়ে থাকে ।
পিনকে ধরে রাখে। এ পিনগুলো বৃত্তকে ৬টি সমান অংশে বিভক্ত করে। এ চাক্তি দুইটি ড্রইং হুক দ্বারা নিয়ন্ত্রিত – ড্রইং হুক দুইটি স্প্রিং-এর চাপে চাক্তির সাথে শক্তভাবে লেগে থাকে ।
ফর্ক লিভার যখন নিচে নামে তখন বামপাশের এলবো লিভার যদি প্যাটার্ন সিলিন্ডারের বামপাশের ছিদ্রে কোন পায় তবে এলবো লিভারের ফিলার পিন ছিদ্রের ভিতর ঢুকে যাবে।
ফলে এলবো লিভারের মাঝখানে ফালক্রাম লিভারের নিচের প্রান্ত বাইরের দিকে সরে যাবে, ফলে এর সংস্পর্শের লিফটিং হুক থাকে তার মাথাকে ঐ একই দিকে দিয়ে ট্রেডেল লিভারের খাঁজে আটকিয়ে দিবে। এমতাবস্থায় ট্রেডেল লিভারটির বউল ঘূর্ণায়মান ক্যামের শীর্ষবিন্দুর আসায় লিভারটি উপরের দিকে উঠে আসে। ফলে লিফটিং হুকের হুক ট্রেডেল লিভারের সাথে যুক্ত থাকায় হুকও উঠবে।
যেহেতু লিফটিং হুকের নিচের প্রান্ত অনুভূমিক লিভারের সাথে সংযুক্ত থাকে এবং এ অনুভূমিক লিভারের মধ্য ফালক্রাম করা থাকে, ফলে লিফটিং হুকের উপরে উঠার সাথে সাথে অনুভূমিক লিভারের অপর প্রান্ত নিচের দিকে নেমে যা আবার যেহেতু অনুভূমিক লিভারের এ প্রান্তে ড্র-হুক সংযুক্ত থাকে ফলে এর ধারাবাহিকতায় যে হুকাট থাকবে নিচের দিকে নেমে যাবে এবং এটি সার্কুলার বক্সকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে – ঘূর্ণন দিবে।

এভাবে ডানপাশে অবি এলবো লিভার যদি প্যাটার্ন সিলিন্ডারে কোন পেগ না পায় তবে সে বক্সটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিবে। বৃত্তাকার বক্সটিকে প্রয়োজন অনুযায়ী ঘড়ির কাঁটার দিকে বা এর বিপরীত দিকে ঘুরানো যায় । এখানে সিলিন্ডারের অতি ঘূর্ণন থেকে রক্ষা করার জন্য স্টার হুইল ব্যবহার করা হয় ।
এভাবে ৬ × ১ সার্কুলার বক্স মোশন কাজ করে থাকে ।