আমাদের আজকের আলোচনার বিষয় ফেব্রিক স্প্রেডিং মেশিন এর ভূমিকা। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।
ফেব্রিক স্প্রেডিং মেশিন এর ভূমিকা

পোশাক শিল্পকারখানায় বিভিন্ন মোড়ক কাপড় সরবরাহ করা হয়। কাপড়ের মোড়ক থেকে কাপড় বিষিয়ে কাপড়ের গে তৈরি করা হয়। কাপড় কাটার উদ্দেশ্যে কাপড়ের লে বা তার তৈরিকেই বলা হয় ফেব্রিক প্রোডিং। কাপড় বিছানোর কাজে ব্যবহৃত মেশিনকে বলা হয় ফেব্রিক স্প্রেডিং মেশিন। পোশাক তৈরি কারখানায় সাধারণত দুটি পদ্ধতিতে কাপড় স্প্রেডিং করা হয়, যথ
১। কায়িক পদ্ধতি (Manual Method)
২। যান্ত্রিক পদ্ধতি (Mechanical Method) |
কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকৃতি ধারণ করে, তাকে কাপড়ের সে বলে। কাপড়ের সে. এর মধ্যে ২ থেকে শত শত প্লাই কাপড় থাকতে পারে। কাপড়ের লে মূলত দুটি উদ্দেশ্যে করা হয়, যথা-
১। কাপড় বাঁচানো (Fabric saving)
২। পোশাক প্রতি কাপড় কাটার সময় বাঁচানো (Time-saving) কাপড় হাতেও বিছানো যায় আবার মেশিনের সাহায্যেও বিছানো যায়।
ফেব্রিক স্প্রেডিং মেশিনের প্রকারভেদ (Classification of fabric spreading machines) :
দুটি পদ্ধতিতে কাপড় বিছানো হয়, যথা ঃ
১। কায়িক পদ্ধতি (Manual method)
২। যান্ত্রিক পদ্ধতি (Mechanical method) ।
কায়িক পদ্ধতি (Manual Method) : এ পদ্ধতিতে কাপড় তিনভাবে বিছানো যায়-
১। সম্পূর্ণ হাতে বিছানো
২। হুকের সহায়তায় হাতে বিছানো
৩। হস্তচালিত স্প্রেডিং ট্রাকের সহায়তায় ।
যান্ত্রিক পদ্ধতি (Mechanical method) ঃ যান্ত্রিক পদ্ধতিতে কাপড় বিছানোর জন্য যেসব মেশিন ব্যবহার করা হয় তাদুই প্রকার, যথা ঃ
১। সেমি-অটোমেটিক (semi-automatic)
২। সম্পূর্ণ অটোমেটিক (Fully-automatic) ।
কাপড় বিছানোর কায়িক পদ্ধতি (Manual methods of fabric spreading) :
গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড় সাধারণত মোড়কে সরবরাহ করা হয়। কাপড়ের মোড়ক হতে কাপড় বিছিয়ে কাপড়ের লে
তৈরি করা হয়। কাপড় বিছিয়ে লে তৈরি করার জন্য প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, যথা ঃ
১। কায়িক পদ্ধতি ২। যান্ত্রিক পদ্ধতি ।
১। কায়িক পদ্ধতি (Manual method) :
এ পদ্ধতিতে কাপড় তিনভাবে বিছানো যায় যা নিম্নে আলোচনা করা হল ঃ
(ক) সম্পূর্ণ হাতে বিছানো :
মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী কাপড়ের রোলকে টেবিলের দুইপাশ থেকে দুইজন শ্রমিক হাতে গড়িয়ে কাপড় বিছায়। কখনও কখনও কাপড়ের রোলের কেন্দ্রে অবস্থিত কাগজের টিউব সেন্টারের মধ্যে দিয়ে লোহা বা কাঠের রড ঢুকিয়ে এ কাজ করা হয়ে থাকে।
(খ) হুকের সহায়তায় হাতে বিছানো ঃ
এক্ষেত্রে যে টেবিলের উপর কাপড় বিছানো হয় তার পৃষ্ঠ (Top) কে লম্বের সাথে ১০° কোণে সেটিং করা হয়। অতঃপর টেবিল পৃষ্ঠের উপর এর প্রান্তে অবস্থিত ১৫ সে.মি. লম্বা স্পাইক বা হুকের সাথে কাপড়ের একটি পাড়কে গেঁথে দেয়া হয় এবং অপর প্রান্ত কাপড়ের নিজের ওজনের কারণেই ঝুলতে থাকে। হুকগুলো একই সারিতে ২০ থেকে ২৫ সে.মি. পর পর বসানো থাকে।
কাপড়ের লে এর মধ্যে চেক ম্যাচিং করে কাপড় বিছানোর জন্য এ পদ্ধতি খুবই সুবিধাজনক। লে এর মধ্যে vপ্রস্থ বরাবর কাপড়ের মধ্যস্থ টেনশন পদ্ধতিগত কারণে সুষম (Uniform) হয় এবং দৈর্ঘ্য বরাবর টেনশন শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করে। কাপড় বিছানো শেষ হওয়ার পর টেবিলের টপ পুনরায় মেঝের সাপেক্ষে সমতলে সেটিং করা হয়। অতঃপর হুকগুলোকে খুলে নেয়া হয় ও কাপড়ের লে এর উপর মার্কার বিছানো হয়।
(গ) হস্তচালিত স্প্রেডিং ট্রাকের সহায়তায় ঃ
স্প্রেডিং টেবিলের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ট্রাকটিকে হাতে চালনা করা হয় ও সাথে সাথে ট্রাকে রক্ষিত কাপড়ের রোল হতে কাপড় খুলে যায় ও মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী কাপড় বিছাতে থাকে। সাধারণত স্প্রেডিং টেবিল টপের দুই ধারে দুটি রেইল লাইন এর উপর দিয়ে চাকার সাহায্যে স্প্রেডিং ট্রাকের যাতায়াত সহজে ও নির্দিষ্ট পথে চালনা করা হয়।
কোন কোন সময় স্প্রেডিং ট্রাক টেবিলের এক প্রান্তে রক্ষিত থাকে এবং দুইজন শ্রমিক টেবিলের দুই পাশ হতে কাপড়ের দুই পাড় ধরে টেনে টেবিলের এক মাথা হতে অন্য মাথা পর্যন্ত কাপড় বিছায়।কায়িক পদ্ধতিতে কাপড় বিছানোর যে তিনটি ধরন উপরে বর্ণনা করা হল তার কোনটাই কাপড়ের সে এর যে তিনটি মৌলিক শর্ত আছে তা পূরণ করতে সক্ষম নয় ।

২। যান্ত্রিক পদ্ধতি (Mechanical method) : যান্ত্রিক পদ্ধতিতে কাপড় বিছানোর জন্য যে সকল মেশিন ব্যবহার করা হয় তা দুই প্রকার, যথা ঃ
(ক) সেমি-অটোমেটিক (Semi-automatic) (খ) সম্পূর্ণ অটোমেটিক (Fully-automatic)।
(ক) সেমি-অটোমেটিক (Semi-automatic) : কাপড় বিছানোর টেবিলের পৃষ্ঠে দুই ধারে দুটি রেইল এর উপর দিয়ে স্প্রেডিং মেশিন নির্দিষ্ট পথে মোটরের সাহায্যে চালনা করা হয়। মেশিনের মধ্যে নির্দিষ্ট স্থানে কাপড়ের রোল স্থাপন করা হয়। স্প্রেডিং মেশিন টেবিলের উপর দিয়ে এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত বৈদ্যুতিক ও যান্ত্রিক গতির সহায়তায় যাওয়া- আসা করে ও কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করে।

(খ) সম্পূর্ণ অটোমেটিক (Fully automatic) : সম্পূর্ণ অটোমেটিক স্প্রেডিং মেশিন সেমি-অটোমেটিক মেশিনের উন্নত সংস্করণ। সেমি-অটোমেটিক স্প্রেডিং মেশিনের জন্য যে সকল সুবিধাদি উল্লেখ করা হয়েছে তার সবগুলো সুবিধাই এখানে বিদ্যমান। উপরন্তু আরও কিছু অতিরিক্ত সুবিধা সম্পূর্ণ অটোমেটিক স্প্রেডিং মেশিনের ক্ষেত্রে পাওয়া যায়। কারণ রোবট ও মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রণের সাহায্যে এসব মেশিন চালনা করা হয়। সম্পূর্ণ অটোমেটিক স্প্রেডিং মেশিনের অতিরিক্ত সুবিধাদি নিম্নে লিপিবদ্ধ করা হল ঃ
