ফেব্রিক বা কাপড় | General Textile Processing 1

ফেব্রিক বা কাপড় ক্লাসটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলোজির [ Diploma in Textile Technology], ১ম পর্বের, জেনারেল টেক্সটাইল প্রসেস-১, ১৯১২ [ General Textile Processing-1, 1912 ] বিষয়ের, ১১তম অধ্যায়, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং [Chapter ১১, Febric Manufacturing] এর ক্লাস। ফেব্রিক বা কাপড় ৩ প্রকার । যথা: ১.ওভেন, ২. নিটেড,৩. ফেলটেড।

 

ফেব্রিক বা কাপড়

 

ফেব্রিক্স অর্থ কি?

Fabric অর্থ হল বস্ত্র, কাঠামো, কারিগরি ও অট্টালিকা ইত্যাদি।

ফেব্রিক কি?

আঁশকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইয়ার্ণ বা সুতা দ্বারা তৈরি করা হয়। আর সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা এবং পড়েন সুতার পরস্পর বন্ধনী দিয়ে, লুপের সাহায্যে আঁশকে জমাট বাঁধিয়ে ফেব্রিক উৎপন্ন করা হয়।

ফেব্রিক বা কাপড়

ফেব্রিক কিভাবে তৈরি হয়?

ফেব্রিক ইয়ার্ণ থেকে উইভিং, নিটিং, মেল্টিং ও ফেল্টিং প্রভৃতি পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তবে ফেব্রিক উৎপাদনে উইভিং ও নিটিং উভয় পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় হিসাবে গন্য করা হয়। তাছাড়া এই সব প্রক্রিয়ায় উৎপাদিত ফেব্রিক হচ্ছে গ্রে ফেব্রিক যা সাদা রঙের হয়ে থাকে।

আর এই গ্রে ফেব্রিক ডাইং প্রক্রিয়ার মাধ্যমে রং করা হয়ে থাকে। পরবর্তীতে প্রিন্টিং এর মাধ্যমে ফেব্রিকে নির্দিষ্ট স্থানে ডিজাইন করা হয়। পরিশেষে কাপড়টিকে ফিনিশিং প্রক্রিয়ায় মাধ্যমে প্রসেস সমাপ্ত করা হয়।

উৎসের উপর ভিত্তি করে ফেব্রিক কত প্রকার ও কি কি?

ফেব্রিক তৈরির কাঁচামাল বলতে ফাইবার কিংবা আঁশ বুঝায়। আর এই ফাইবার যে সকল উৎস থেকে পাওয়া যায় তার উপর ভিত্তি করেই ফেব্রিককে দুইভাগে ভাগ করা যায়ঃ

  • প্রাকৃতিক ফাইবার
  • কৃত্রিম ফাইবার

 

প্রাকৃতিক ফাইবার কি?

এই জাতীয় ফাইবার উদ্ভিদ ও প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়। যেমনঃ কটন, সিল্ক, লিনেন ইত্যাদি।

কৃত্রিম ফাইবার কি?

পলিস্টার জাতীয় ফেব্রিক কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি করা হয়।

ফেব্রিক কত প্রকার ও কি কি?

ফেব্রিককে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ঃ

  • নীটেড ফেব্রিক
  • ওভেন ফেব্রিক
  • নন-ওভেন ফেব্রিক

 

বিটিং আপ মেকানিজম

ফেব্রিক বা কাপড় নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment