আমাদের আজকের আলোচনার বিষয় ফেব্রিক কাটিং মেশিন ভূমিকা। এই পাঠটি “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এর টেক্সটাইল ডিপ্লোমা ডিসিপ্লিনের “গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২” বিষয়ের পাঠ।
ফেব্রিক কাটিং মেশিন ভূমিকা

ফেব্রিক কাটিং মেশিন ভূমিকা
কাপড় কাটার জন্য অনেক আগে থেকেই ধাতব ব্লেড বা নাইফ ব্যবহার হয়ে আসছে। বিগত ৫০ বছর যাবৎ ধাতব ব্লেড ছাড়া অন্য কোন উপায়ে কাপড় কাটা যায় কি না তার উপর গবেষণা চলছে এবং কিছু পদ্ধতির উদ্ভাবনও করা হয়েছে। পোশাকশিল্পে অদ্যাবধি ধাতব ব্লেড বা নাইফের ব্যবহার এখনও বহুল পরিমাণে সারা বিশ্বে ব্যবহার হচ্ছে। যেহেতু ধাতব ব্লেডের সাহায্যে কাপড় কাটা হয় সেহেতু ব্লেড মাঝে মাঝে ধার করা ও বদল করার প্রয়োজন হয়।
ধাতব ব্লেড দ্বারা কাপড় কাটার সময় কাপড়ের কর্তিত লাইন বরাবর কাপড়ের কোন গুঁড়া বা পাউডার বাহির হয় না কিন্তু করাত দিয়ে কাঠ কাটার সময় কর্তিত লাইন বরাবর কাঠের গুঁড়া বাহির হয় ও করাতের পুরুত্ব (Thickness) পরিমাণ ফাঁকার (Gap) সৃষ্টি হয়। কিন্তু কাপড় কাটার সময় ঐ রকম ফাঁকার সৃষ্টি হয় না, বরং কাপড় কাটার সময় ব্লেডের চাপে কাপড়ের স্তর দুই দিকে সরে যায় এবং কাপড় কেটে ব্লেড অগ্রসর হওয়ার সাথে সাথে দুই দিক থেকে কাপড় আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। বর্তমানে পোশাক তৈরি কারখানায় কাপড় কাটার জন্য। বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হচ্ছে। কোনটি ম্যানুয়াল, আবার কোনটি কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিন।
ম্যানুয়াল কাটিং মেশিনের নাম (Names of manual cutting machines) :
(ক) হস্তচালিত কাঁচি (Hand operated scissors)
(খ) রাউন্ড নাইফ (Round knife )
(গ) স্ট্রেইট নাইফ (Straight knife)
(ঘ) ব্যান্ড নাইফ (Band knife )
(ঙ) ডাই কাটিং (Die cutting)
(চ) নচার (Notcher)
(ছ) ড্রিল (Drill)।
কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিনের নাম :
(ক) নাইফ দ্বারা কাটিং (Cutting by knife)
(খ) পানির জেট দ্বারা কাটিং (Cutting by water jet)
(গ) লেজার বিম দ্বারা কাটিং (Cutting by laser beam) (ঘ) প্লাজমা টরচ দ্বারা কাটিং (Cutting by plasma torch)।
