আজকে আমাদের আলোচনার বিষয়-পিয়ানো ফিড রেগুলেটিং মোশনের কার্যকরী যন্ত্রাংশের কাজ, উদ্দেশ্য ও কার্যনীতি পর্যবেক্ষণ ও চিত্রাঙ্কনকরণ
পিয়ানো ফিড রেগুলেটিং মোশনের কার্যকরী যন্ত্রাংশের কাজ
উদ্দেশ্য ও কার্যনীতি পর্যবেক্ষণ ও চিত্রাঙ্কনকরণ (Study and draw the piano feed regulating motion in scutcher indicating working parts, objects & working principle)
তত্ত্ব (Theory)
যখন স্কাচারে একটি মাত্র ছিদ্রযুক্ত (Performted) ড্রাম বা কেইজ ব্যবহার করা হয়, তখন সিঙ্গেল (Single) স্তর (layer) এর ল্যাপ উৎপাদিত হয়। আবার স্কাচারে যখন ২টি ছিদ্রযুক্ত ড্রাম বা কেইজ ব্যবহার করা হয়, তখন উৎপাদিত ল্যাপ ২ স্তর বিশিষ্ট হয়ে থাকে।
তবে কনভেনশনাল মেশিনে ২টি ড্রাম বা কেইজ ব্যবহৃত হয় এবং আধুনিক মেশিনে একটি মাত্র ছিদ্রযুক্ত ড্রাম ব্যবহার করা হয়। স্কাচারের শেষ প্রান্তে ভারী ক্যালেন্ডার রোলার ব্যবহার করা হয়, যা ল্যাপের শীটকে প্রেসিং করে দৃঢ় ল্যাপ তৈরিতে সহায়তা করে।

এই ক্যালেন্ডার রোলারসমূহ সম্মিলিতভাবে ৬০০০ কেজি প্রেসার ল্যাপের উপর প্রদান করে। ল্যাপ প্রেসারের মাধ্যমে দৃঢ় হওয়ার পর একটি ওয়াইন্ডিং রোলারের মাধ্যমে ল্যাপ জড়াতে থাকে। একটি ওয়াইন্ডিং রোলারে ল্যাপ জড়ানো থাকে।
জড়ানোর ক্যাপাসিটি বাড়ানোর জন্য একটি ল্যাপ টিউব ব্যবহার করা হয়, যা ল্যাপের ওয়াইন্ডিং রোলারের বিপরীতভাবে প্রেসিং করতে থাকে। এভাবে আস্তে আস্তে একটি পূর্ণ ল্যাপ হতে থাকে। একটি ল্যাপের পূর্ণ ব্যাস ৫৫০মিমি ও ওজন ৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
উদ্দেশ্য (Objectives) :
- স্কাচারে সুষমভাবে আঁশের স্তর ফিড করা ।
- আঁশের স্তরে মোটা-পাতলা অর্থাৎ ফিড রোলারের গতি আঁশের স্তর মোটা হলে কমিয়ে ও পাতলা হলে
- বাড়িয়ে ফিড নিয়ন্ত্রণ করা।
- শেষ বিটিং পয়েন্টে ব্যবহার করে উৎপাদিত ল্যাপ সুষম করা।
বর্ণনা (Discussion) :
পিয়ানো ফিড রেগুলেটর (Piano feed regulator) : সুষম ল্যাপ পাওয়ার প্রত্যাশায় শেষ বিটিং পয়েন্ট অর্থাৎ স্কাচারে সুষম (Reguar) ফিডিং অত্যন্ত জরুরি এবং এটা সাধারণত পিয়ানো ফিড রেগুলেটর দ্বারা করা হয়ে থাকে। ফিডিং ব্যবস্থায় ফিড প্যাডেল ও ফ্রুটেড ফিড রোলার থাকে।
ফিড প্যাডেল পিয়ানো কী বোর্ড (Key board)-এর মধ্যে কতগুলো অংশে ভাগ করা থাকে। প্রতিটি অংশের অন্য প্রান্তে পেনডেন্ট লিঙ্ক (pendent link) এর মাধ্যমে একটি লিভারের সাথে সংযুক্ত থাকে, যা কোনো ড্রামের মাধ্যমে ফিড রোলারের গতি নিয়ন্ত্রণ করে।
ফিড প্যাডেলের নিচ থেকে চলমান আঁশসমূহের স্তর মোটা- পাতলা হলে প্যাডেল উপরে-নিচে উঠতে-নামতে থাকে। ফলে ফিড নিয়ন্ত্রণের সংযোগ ব্যবস্থার কারণে ফিড রোলারের গতিও কমতে বাড়তে থাকে। অর্থাৎ সুষম ফিডের জন্য তুলার স্তর পাতলা হলে গতি বেশি ও মোটা হলে গতি কম।
এই ব্যবস্থার জন্য ফিড প্যাডেলগুলো পিয়ানোর কী-বোর্ডের মতো উপর-নিচে উঠতে-নামতে থাকার জন্যই এই রেগুলেটিং মশিনের নাম পিয়ানো ফিড রেগুলেটর রাখা হয়েছে।

কার্যনীতি বর্ণনা ঃ
চিত্রে প্যাডেল রোলার অথবা ফ্লুটেড রোলার ও ১৬ থেকে ১৮টা প্যাডেল লিভার পাশাপাশি একটার
পর একটা মেশিনের প্রস্থ বরাবর সাজানো আছে। ঘর্ষণ এড়াবার জন্য লিভারগুলো নাইফ এজ রেইল (Knife edge rall এ বসানো থাকে।
তুলার স্তরের মোটা-পাতলা স্তরের উপর লিভার উঠানামা করে। লিভারের শেষ প্রান্ত হুক (Hook) আকারে থাকে। প্রতিটি হুকের সঙ্গে পেনডেন্ট লিঙ্ক (Pendent link) সংযুক্ত থাকে। অতঃপর এটা জোড়ায় জোড়ার সাধারণ লিভার দ্বারা মূল বটম লং লিভার (Bottom long lever) এর মাধ্যমে কোনো ড্রাম বক্সের বেল্ট ফর্ক (Belt Pork মেকানিজমের সাথে সংযুক্ত থাকে ।

সর্তকতা (Precaution) :
১। সাবধানতার সাথে মেশিন চালনা করতে হবে।
২। ধারালো যন্ত্রাংশ ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
৩। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিয়ে মেশিন চালনা করতে হবে ।
মন্তব্য :