ফাইবারের শক্তি পরিমাপ | Textile Testing & Quality Control 1

ফাইবারের শক্তি পরিমাপ ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালাইসিস-২(১৯৬৫)।

 

ফাইবারের শক্তি পরিমাপ

 

ফাইবারের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা?

ফাইবারের বৈশিষ্ট্যের মধ্যে শক্তি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য৷ ফাইবার থেকে সুতা তৈরি হয় আর সুতা থেকে তৈরি হয় কাপড়৷ সেজন্য ফাইবার শক্তিশালী হলে উহা দ্বারা তৈরি সুতা ও কাপড় শক্তিশালী হবে৷ যেহেতু ফাইবারের শক্তি সুতা ও কাপড়ের শক্তিকে প্রভাবিত করে সেহেতু ফাইবারের শক্তি পরিমাণ করা গুরুত্বপূর্ণ বিষয়৷

ফাইবারের দৈর্ঘ্য ও সূক্ষ্মতা যদিও ফাইবার বৈশিষ্ট্যের প্রধান বিবেচ্য বিষয় তথাপিও শক্তিবিহীন ফাইবারের সবগুণই অর্থহীন সুতরাং একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে কাঙ্ক্ষিত মানের সুতা ও কাপড় তৈরির জন্য ফাইবারের শক্তিও বিশেষ ভূমিকা বাখে৷  তাই ফাইবার প্রক্রিয়াকরণ এবং দ্বারা তৈরি পণ্যের মান সঠিক হবে কিনা তা যাচাই করার জন্য শক্তি পরিমাপের গুরুত্ব অপরিসীম৷
ফাইবারের শক্তি পরিমাপ

ফাইবারের শক্তি (power of Fiber)

সাধারণত ফাইবারের শক্তি বলতে ফাইবার কতটুকু টান সহ্য করতে পারে তাকে বুঝায়। ফাইবারের শক্তির সাথেই সুতা এবং কাপড়ের শক্তি নির্ভরশীল। যদি ফাইবারের শক্তি কম হয়ে থাকে তাহলে খুব স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে, ওই ফাইবার থেকে তৈরিকৃত সুতার শক্তিও কম হবে আর এই সুতা থেকে তৈরিকৃত কাপড়ের শক্তি ও কম হবে। বিপরীত দিকে, ফাইবার যত শক্তিশালী হবে সুতা এবং কাপড় তত শক্তিশালী হবে।

একটা সুতা তৈরি করার জন্য যে ফাইবার ব্যবহার করতে হবে, ওই প্রত্যেকটি ফাইবারের আলাদা আলাদা নির্দিষ্ট শক্তি থাকা প্রয়োজন। আর এইগুলো দেখানো হয় টেনসাইল স্ট্রেংথ দিয়ে যা পরিমাপ করা হয় পাউন্ড/বর্গ ইঞ্চি দ্বারা। ফাইবারের শক্তিকে টেনাসিটি দ্বারাও প্রকাশ করা হয়।

 

প্রাকৃতিক এবং কৃত্তিম আঁশের মধ্যে যার শুকনো অবস্থায় বেশি শক্তি পায়, কিন্তু তাকে ভিজালে তার শক্তি কমে যায়। আবার এমনও কিছু আঁশ রয়েছে যারা শুকনো অবস্থায় কম শক্তি পায় কিন্তু ভিজা অবস্থায় আঁশের শক্তি বেড়ে যায়। এগুলো ছাড়াও কিছু আঁশ রয়েছে যারা ভিজা অবস্থা এবং শুকনো অবস্থায় তাদের শক্তি অপরিবর্তনীয় থাকে।

 

বিটিং আপ মেকানিজম
ফাইবারের শক্তি পরিমাপ নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment