ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ | Textile Testing & Quality Control 1

ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল-১ (১৯৪৪)।

 

ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ

 

ফাইবারের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা?

ফাইবারের বৈশিষ্ট্যের মধ্যে শক্তি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য৷ ফাইবার থেকে সুতা তৈরি হয় আর সুতা থেকে তৈরি হয় কাপড়৷ সেজন্য ফাইবার শক্তিশালী হলে উহা দ্বারা তৈরি সুতা ও কাপড় শক্তিশালী হবে৷ যেহেতু ফাইবারের শক্তি সুতা ও কাপড়ের শক্তিকে প্রভাবিত করে সেহেতু ফাইবারের শক্তি পরিমাণ করা গুরুত্বপূর্ণ বিষয়৷

ফাইবারের দৈর্ঘ্য ও সূক্ষ্মতা যদিও ফাইবার বৈশিষ্ট্যের প্রধান বিবেচ্য বিষয় তথাপিও শক্তিবিহীন ফাইবারের সবগুণই অর্থহীন সুতরাং একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে কাঙ্ক্ষিত মানের সুতা ও কাপড় তৈরির জন্য ফাইবারের শক্তিও বিশেষ ভূমিকা বাখে৷  তাই ফাইবার প্রক্রিয়াকরণ এবং দ্বারা তৈরি পণ্যের মান সঠিক হবে কিনা তা যাচাই করার জন্য শক্তি পরিমাপের গুরুত্ব অপরিসীম৷
ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ

সূক্ষ্মতা পরিমাপের গুরুত্ব?

যদিও সুতা তৈরির ক্ষেত্রে ফাইবারের দৈর্ঘ্যকে বেশি প্রাধান্য দেয়া হয়। তথাপি নিম্নলিখিত কারণে অনেক ক্ষেত্রে ফাইবারের সূক্ষ্মতা তার দৈর্ঘ্য অপেক্ষা অধিক গুরুত্ব বহন করেঃ

 

  • সূক্ষ্ম ফাইবার দ্বারা মোটা ফাইবারের চেয়ে অধিক কাউন্টের সুতা তৈরি করা যায়৷
  • সুতার শক্তি অনেকাংশে নির্ভর করে উক্ত সুতায় অবস্থিত ফাইবারের সূক্ষ্মতার উপর৷ একই কাউন্টের সুতায় স্থুল ফাইবার অপেক্ষা সূক্ষ্ম ফাইবারের সংখ্যা বেশি থাকে বিধায় উক্ত সূক্ষ্ম ফাইবার দ্বারা তৈরি সুতার শক্তি বেশি হয়৷
  • স্থুল ফাইবার দ্বারা তৈরি সুতার চেয়ে সূক্ষ্ম ফাইবার দ্বারা তৈরি সুতার ইরেগুলারিটি কম হয়৷
  • ফাইবারের সূক্ষ্মতা বিভিন্ন যান্ত্রিক গুণাবলীকেও প্রভাবিত করে৷ ফাইবার যত স্থুল হবে তার টরশনাল রিজিডিটি ও স্টিফনেস তত বৃদ্ধি পাবে ফলে উক্ত ফাইবার দ্বারা উন্নতমানের সুতা তৈরি করা সম্ভব হয় না৷
  • ফাইবার প্রক্রিয়াকরণের সময় দেখা যায় যে সূক্ষ্ম ফাইবারের স্পিনিং দক্ষতা বলে৷
  • ফাইবারে অন্যান্য গুণাবলী একই থাকলে সূক্ষ্ম ফাইবারের তুলনায় স্থুল ফাইবার দ্বারা তৈরি সুতার নেপস বেশি হয়৷
  • ফাইবার যত সূক্ষ্ম হবে উক্ত ফাইবার দ্বারা তৈরি সুতার আন্তঃ ফাইবার সংযোগ তত বেশি হবে বলে প্রয়োজনীয় ফাইবার সংযোগের জন্য কম পাক দিলেই চরে৷
  • স্থুল ফাইবার দ্বারা তৈরি সুতার চেয়ে সূক্ষ্ম ফাইবার দ্বারা তৈরি সুতার আকৃতি ভাল হয়৷
উল্লিখিত আলোচনায় দেখা যায়, যে সুতা তৈরির ক্ষেত্রে ফাইবারের সূক্ষ্মতা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়৷ তাই ফাইবারের সূক্ষ্মতা পরিমাপ করার গুরুত্বও অপরিসীম৷
বিটিং আপ মেকানিজম
ফাইবারের দৈর্ঘ্য পরিমাপ নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment