আজকে আমাদের আলোচনার বিষয়-পড়েন প্যাটার্নিং গতি
পড়েন প্যাটার্নিং গতি (Welt patterning motion)
নিম্নে পড়েন প্যাটার্নিং মোশনগুলো আলোচনা করা হলো :
(ক) ৪ × ১ ড্রপ বক্স মোশন (4 x 1 Drop box motion) ৪ × ১ ড্রপ বক্স মেকানিজমে মাস্টিবক্সগুলো স্লে-এর একপাশে বসানো (Set) থাকে এবং এর অপর পাশে কেবলম একটি বক্স থাকে। ৪ x ১ ড্রপ বক্সে ৪টি মাকু ব্যবহার করা হয়, যার একটির উপর আরেকটি সাজানো থাকে। বক্স (Box stand)-কে লং লিভার (Lever-1) ও সর্ট লিভার (Lever-2) এর মাধ্যমে উঠানামা করানো হয়।

লিভার ক্যামদ্বয়ের সাহায্যে উঠানামা করে। এ ক্যামদ্বয় তাঁতের ক্যামশাট হতে গতি পেয়ে থাকে। কোন মাকু বক্স ১ রেসবোর্ডের সমান্তরালে এসে অবস্থান করবে তা প্যাটার্ন চেইনের পেগ প্লান (Peg plan) এর উপর নির্ভর করে।
লিজা দৃঢ় ফালক্রাম (F2) এবং লিভার-১ সচল ফালক্রাম (Fi) এর সাপেক্ষে গতি পেয়ে থাকে। হুক লিভা থাকে দ্বারা উঠানামা করলে একই সাথে লং লিভারও উপরে-নিচে উঠানামা করে। কিন্তু যখন লং লিভারকে উপরে-নিচে উঠানামা করা লং লিভার ও শর্ট লিভার সচল ফালক্রাম (Fi) স্থানে (Position) ফালক্রাম করা থাকে। ফলে শর্ট লিভার উপরে।
হয় তখন শর্ট লিভার উপরে-নিচে উঠানামা করবে না, কারণ শর্ট লিভারটি দৃঢ় ফালক্রাম (F2) স্থানে ফালক্রাম করা থাকে।
১। যখন লং লিভার উপরে এবং শর্ট লিভার নিচে অবস্থান করে তখন ১নং মাকু বক্সটি স্লে রেইস বোর সমান্তরালে (অর্থাৎ একই Level-এ) থাকবে। চিত্র নং (a)
২। যখন শর্ট লিভারকে উপরে উঠানো হয় এবং লং লিভারকে পূর্বাবস্থায় (উপরে) থাকে তখন ২নং মাকু বক্সটি রেইস বোর্ডের একই লেভেলে থাকবে। চিত্র নং (b)
৩। যদি লং লিভার ও শর্ট লিভার উভয়কে নিচে নেওয়া হয় তবে ৩নং মাকু বাক্সটি স্লে রেইস বোর্ডের লে আসবে। চিত্র নং (c)
৪। যদি শর্ট লিভারকে উপরে উঠানো হয় এবং লং লিভারকে পূর্বাবস্থায় (নিচে) থাকে তবে ৪নং মাকু
রেইস বোর্ডের লেভেলে আসবে। চিত্র নং (d)
এভাবে একের পর এক ৪ × ১ ড্রপ বক্স মোশনটি কাজ করে থাকে এবং এর সাহায্যে কাপড়ের পড়েন সর্বোচ্চ ৪টি পর্যন্ত রং ব্যবহার করা যায়।
