পোশাকের প্যাটার্ন | Dressmaking 2

পোশাকের প্যাটার্ন ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর [ Bangladesh Technical Educaiton Board], ভোকেশনাল ট্রেডসমুহের [ Vocational Trades], ড্রেসমেকিং ট্রেড [ Dressmaking Trade] কোর্সের অংশ।পোশাকের প্যাটার্ন [Dress Pattern] ক্লাসটি, ভকেশনাল ৯ম শ্রেণীর [Vocational Class 9] ড্রেসমেকিং ট্রেড ২ [ Dressmaking Trade 1 ] এর, ৮ অধ্যায়ের [Chapter 8] এর পাঠ।

 

পোশাকের প্যাটার্ন

 

প্যাটার্ন কাকে বলে?
পোশাকশিল্পে একটি পোশাকের প্রত্যেকটি অংশের অবিকল প্রতিরূপ সমতল শক্ত কাগজ বোর্ডে নির্দিষ্ট মাপে যে ফর্মা তৈরি করা হয়ে থাকে তাকে প্যাটার্ন বলে। সাধারণত পোশাকের প্রতিটি অংশের জন্য আলাদা প্যাটার্ন তৈরি করা হয়। আর এ সকল প্যাটার্ন কাপড় কাটার পূর্বে কাপড়ের উপরে অথবা কাগজের উপর পোশাকের প্রত্যেকটি অংশের চিত্রাষ্কানের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া পোশাকের লাইলিং এবং ইন্টারলাইনিং এর জন্য প্যাটার্ন ব্যবহার করা হয়।
পোশাকের প্যাটার্ন

প্যাটার্নের উদ্দেশ্য?

প্যাটার্ন তৈরির মূল উদ্দেশ্য হল অল্প সময়ের মধ্যে অধিক কাপড় কাটা ও কাপড়ের অপচয় রোধ করা। আর তাই পোশাকশিল্পে একটি কাগজের শক্ত বোর্ডের প্যাটার্নগুলোকে যত্নসহকারে সংরক্ষণ করা হয়।  যাতে করে অনেক দিন ব্যবহার করা হয়। এরপর প্যাটার্নগুলোর চারদিকে সেলাইয়ের অ্যালাউন্স বা ইনলে যোগ করে নেয়া হয়। যাতে করে প্যাটার্ন অনুযায়ী কাপড় কেটে সেলাই করার পর পোশাকটি ছোট হয়ে না যায়।

প্যাটার্ন তৈরির প্রয়োজনীয়তা কি?

গার্মেন্টসে পোশাক প্রস্তুতের জন্য প্যাটার্ন আবশ্যক হয়। আর এ প্যাটার্নের সাহায্যে মুহূর্তে মধ্যে মার্কার তৈরি করা যায়। আর এই মার্কারের সাহায্যে পোশাক তৈরীর জন্য যত ইচ্ছা তত কাপড় কাটা যায়। তাই ছোট বড় যে কোন পোশাক শিল্পের জন্য প্যাটার্নের কোন বিকল্প নাই। প্যাটার্ন  তৈরি একটি শিল্পসম্মত সৃজনশীল কাজ।

পোশাকের ভগ্নাংশ ও ফ্যাশনগুলোকে সুইং অ্যালাউন্স ও অন্যান্য অ্যালাউন্সের সঙ্গে সংযুক্ত করে সাইজ ও পরিমাণ ঠিক রেখে নিপুণ হাতে সৃজনশীলভাবে বোর্ড পেপারে ড্রইং করে সীজার বা কাঁচি দ্বারা ও মাল্টি কাটার দ্বারা জ্যামিতিক প্রযুক্তির মাধ্যমে কেটে পোশাকের নিখুঁত প্যাটার্ন তৈরি করা হয়ে থাকে। আর যিনি প্যাটার্ন তৈরি করেন তাকে প্যাটার্ন মাস্টার বলে।
তাই সহজভাবে বলা যায় প্যাটার্ন তৈরি আসল উদ্দেশ্য হল অল্প সময়ে অধিক কাপড় পরিমাণ কাটা অর্থাৎ অল্প সময়ে অধিক পোশাক তৈরিতে সহায়তা করা। আর তাই পোশাকশিল্পে একটি কাগজের শক্ত বোর্ডের প্যাটার্ন থেকে হাজার হাজার কাপড় কাটা হচ্ছে।
সেজন্য বিভিন্ন সাইজের প্যাটার্ন গুলোকে সংরক্ষণ করা হয়। যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে প্যাটার্নের সাহায্যে কাপড় কাটলে পোশাকের দোষগুণ সম্বন্ধে অনেকটা নিশ্চিত হওয়া যায়। প্যাটার্ন কাটবার পর প্যাটার্নের সঠিকতা যাচাই করে কাপড় কাটা হয় বলে জামা ও কাপড়ের কোন রুপ ত্রুটি পরিলক্ষিত হয় না।

প্যাটার্ন কত প্রকার ও কি কি?

প্যাটার্ন সাধারণত দুই প্রকারঃ

  • স্যাম্পল প্যাটার্ন
  • প্রোডাকশন প্যাটার্ন

 

 

পোশাকের প্যাটার্ন নিয়ে বিস্তারিত ঃ

 

 

 

Leave a Comment