কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয়

আজকে আমরা কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের পুরুত্বের এর অন্তর্গত।

 

কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয়

 

কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয় (Factors considered during fabric thickness measurement)

কোন কাপড়ের পুরুত্ব নির্ণয়ে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়।

১। প্রেসার ফুটের আকার ও আকৃতি (Shape and size of the pressure foot) :

সাধারণত একটি গোলাকার প্রেসার ফুট ব্যবহার করা হয়, যার ব্যাস ইঞ্চি হয়ে থাকে। তবে প্রয়োজনবোধে তা বিভিন্ন হতে পারে। প্রেসার ফুট কাপড়ের পুরুত্বের অনুপাত অবশ্যই ৫ঃ ১ এর নিচে হতে পারবে না।

 

কাপড়ের প্রস্থ পরিমাপ

 

২। অ্যানভিলের আকার ও আকৃতি (Shape and size of the Anvil)

যখন গোলাকার অ্যানভিল ব্যবহার করা হয় তখন তার ব্যাস প্রেসার ফুট অপেক্ষা অবশ্যই কমপক্ষে ২ ইঞ্চি বেশি হতে হবে। এ ছাড়াও যখন নমুনাটি অ্যানভিলের চেয়ে বড় হয় তখন সেখানে একটি কাগজের বোর্ড বা এ জাতীয় কিছু ব্যবহার করা হয় সাপোর্ট হিসাবে।

৩। প্রযুক্ত ওজন বা চাপ (Applied pressure)

উপযুক্ত প্রযুক্ত চাপের পরিমাণ পূর্বনির্ধারিত এবং নির্দিষ্টকৃত অর্থাৎ এ প্রযুক্ত ওজন পরীক্ষাধীন নমুনার উপর নির্ভর করে।

৪। প্রেসার ফুটের গতি (Velocity of the pressure foot) :

প্রেসার ফুটের নিচে নামানোর গতি খুব সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে হয়, যা সাধারণত প্রতি সেকেন্ডে প্রায় ০.০০২ ইঞ্চি হবে।

 

বস্ত্রের বিভিন্ন ধরনের গুণাবলি

 

৫। সময় (Time) ঃ

যন্ত্রের সাথে স্থাপিত ডায়ালের কাঁটা যতক্ষণ পর্যন্ত স্থির না হবে ততক্ষণ পরীক্ষা চালানো হয়।

 

৬। পুরুত্ব নির্ধারণ (Identification of thickness) :

ঘড়ির ডায়ালের ন্যায় একটি ডায়াল যন্ত্রের সাথে শক্তভাবে লাগানো থাকে যা ০.০০০০৫ ইঞ্চি থেকে শুরু হয়ে ০.০০৫ ইঞ্চি বা তার বেশি পুরুত্বের কাপড়ের পুরুত্ব পরিমাপ করতে পারে।

Leave a Comment