আজকে আমাদের আলোচনার বিষয়-বিভিন্ন ওয়ার্প নিটিং মেশিনের নিটিং অ্যাকশন
বিভিন্ন ওয়ার্প নিটিং মেশিনের নিটিং অ্যাকশন (Describe different knitting action of different warp knitting machine)
১। বিয়ারডেড নিডেলবিশিষ্ট ট্রিকো নিটিং মেশিনের নিটিং অ্যাকশন ঃ
১০.৮ নং চিত্রের সাহায্যে স্প্রিং বিয়ার্ডেড নিডেলবিশিষ্ট এক নিডেল বার ওয়ার্প নিটিং মেশিনের নিটিং অ্যাকশন অর্থাৎ গ্রুপ গঠনের পদ্ধতি আলোচনা করা হলো। নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে এ নিটিং অ্যাকশন সম্পন্ন হয়। যেমন-
- ক্লিয়ারিং অ্যান্ড বিগিনিং অব ইয়ার্ন লেয়িং (Clearing and beginning of yarn laying )
- ইয়ার্ন লেয়িং (Yarn laying) আন্ডার ল্যাপিং (Under lapping)
- কম্প্লিশন অব ইয়ার্ন লেয়িং (Completion of
- প্রেসিং (Pressing)
- (ল্যান্ডিং (Landing)
- কাস্টিং অফ (Casting off)
- জয়নিং (Joining) yarn laying )
- লুপ ফরমিং অ্যান্ড সিংকিং (Loop forming and sinking)।
লুপ গঠনের শুরুতেই গাইড বার অদৃশ্য রেখার মাধ্যমে দেখানো অবস্থান থেকে দৃশ্য রেখার (Full line) মাধ্যমে দেখানো অবস্থানে সুয়িং করে (চিত্র 2)। এর ফলে প্রতিটি ওয়ার্প সুতা পাশাপাশি অবস্থিত দুইটি নিডেল N, এবং No ছবিতে নিডেল N, দেখানো হয়েছে কিন্তু নিডেল N-কে দেখানো সম্ভব হয় নি) এর মধ্যবর্তী ফাঁকা স্থান দিয়ে নিডেল বেডের সম্মুখভাগে চলে আসে।
এরপর গাইড বার নিডেলের সামনের পার্শ্ব দিয়ে চিত্রে (a) প্রদর্শিত তাঁর (c) বরাবর এক নিডেল স্পেস (Space) পরিমাণ দূরত্ব অতিক্রম করে পুনরায় নিডেল বেডের পিছন দিকে চলে যায়, যা চিত্র (b)-এ দেখানো হয়েছে । এর ফলে প্রতিটি ওয়ার্প সুতা নিডেলের হুকের উপর অবস্থান করে। ইয়ার্ন লেয়িং সম্পন্ন হবে যখন সুতা নিডেলের স্টেমের উপর অবস্থান করবে।

এজন্য নিডেল উপরে উঠলে সুতা তার স্টেমে পৌঁছাবে, যা চিত্র (c)-তে দেখানো হয়েছে। কেবলমাত্র ওল্ড লুপ থেকে ইয়ার্ন গাইড পর্যন্ত যতটুকু সুতা থাকে তা-ই নিডেলের উপরে অবস্থান করে ।
সুতা হুকের উপর থেকে নিডেল স্টেমে আসার পর আন্ডার ল্যাপ হবে অর্থাৎ সুতা হুকের নিচে অবস্থান করবে। এজন্য মডেল নিচের দিকে চলতে শুরু করলে সুতা হুকের নিচে চলে আসবে।
এ সময় পুরনো লুপটি সিংকারের থ্রোটের মধ্যে কথা থাকবে, যা চিত্র (d)-তে দেখানো হয়েছে। যখন সুতা আন্ডার গ্যাপ হবে তখন নিডেল হুকের সর্বোচ্চ বিন্দু অবশ্যই এই সিংকার নিবের মাঝে বিন্যস্ত (Disposed) হবে, যা নিডেল হুকের নিচে নতুন লুপের অবস্থান বা প্রবেশকে নিশ্চিত করে।

এরপর প্রেসারটি নিডেলের হুককে চাপ দিয়ে বন্ধ করে দেয়। ফলে নতুন লুপ গঠনের নিমিত্তে ব্যবহৃত সুতা নিডেল হুকের মধ্যে আটকা পড়ে, যা চিত্র (e)-তে দেখানো হয়েছে।
এরপর নিডেল যখন পুনরায় নিচের দিকে নামতে থাকে তখন পুরনো লুপটি উপরে অবস্থান করে, এ অব ল্যান্ডিং বলা হয়। প্রেসের দিকে নিডেল হুকের বিচ্যুতিকে কমানোর জন্য সিংকারটি সরে যায় এবং পুরনো লুি উঠে যায়, যা চিত্র (f)-এ দেখানো হয়েছে।
এরপরও নিডেল ধারবাহিকভাবে নিচে নামতে থাকে যতক্ষণ পর্যন্ত লুপটি নতুন লুপের সংস্পর্শে আসে। এটি চিত্র (g)-তে দেখানো হয়েছে। এরপরও নিডেল নিচের দিকে নামতে এবং সিংকার পুনরায় সামনের দিকে অগ্রসর হবে।
পুরনো এবং নতুন গঠিত লুপটি সিংকার থ্রোটের মধ্যে ঢুকে অফ ও লুপ ফরমেশন সংঘটিত হবে। এরপর নিডেল উপরে ওঠা শুরু করবে কিন্তু সিংকারটি আরও সামনের দিকে হয়ে নিডেলকে লুপ গঠনে এবং ড্র অফ করতে সাহায্য করবে।
২। ম্যাচ নিডেলবিশিষ্ট রাসেল মেশিনের নিটিং অ্যাকশন ঃ রাসেল মেশিনের বিভিন্ন নিটিং এলিমেন্টস্- চিত্রে দেখানো হলো। উৎপাদনের চাহিদার উপর নির্ভর করে রাসেল মেশিনের বিভিন্ন ধরনের লুপ গঠন পাও ধরনের নিটিং অ্যাকশনের একটি উদাহরণ চিত্র ১০.১০নং এর সাহায্যে ব্যাখ্যা করা হলো।
(ক) নিটিং অ্যাকশনের এ ধাপে নিডেলগুলো নক্ ওভার পজিশনে অবস্থান করে। কাপড়কে ধরার জন্য সিংকার সামনের দিকে অগ্রসর হয় এবং গাইড বার আন্ডারল্যাপ মুভমেন্ট দেয়।
(খ) এ ধাপে সিংকার আরো ভিতরের দিকে অগ্রসর হয়। পূর্ববর্তী লুপের মধ্য দিয়ে নিডেলগুলো উপরের দিকে অগ্রসর হয়ে ক্লিয়ারিং পজিশনে আসে। সিংকারের উপরে অবস্থিত ল্যাচ গার্ডের দ্বারা নিডেলের ল্যাচের ফ্রিকিং বন্ধ হয়ে যায়। এ পর্যায়ে গাইড বার তার আন্ডার ল্যাপ শপিং মুভমেন্ট সম্পন্ন করে ।
(গ) এ পর্যায়ে নিডেলগুলো ক্লিয়ারিং পজিশনে অবস্থান করে, যখন পূর্ববর্তী পুরনো লুপগুলো সিংকারের দ্বারা নিডেল স্টেমের মধ্যে ধরা থাকে। গাইড বারগুলো নিডেলের মাঝখান দিয়ে হুক সাইডে সুইং করে। এখানে সিংকারগুলো পিছনের দিকে সরতে শুরু করে।
(ঘ) কিছু গাইড বার ওভার ল্যাপ সম্পন্ন করার জন্য পার্শ্ববর্তী দিকে শগিং মোশন দেয় এবং তখন সমস্ত গাইড বারগুলো নিডেলের মাঝখান দিয়ে সুইং করে। এ পর্যায়ে নিডেল নিচের দিকে নামতে শুরু করে এবং সিংকার তার সবচেয়ে পিছনে (Rearmost) অবস্থান করে।
(ঙ) এখানে গাইড বারগুলো তার সুইংগিং মোশন সম্পন্ন করে। এরপর আন্ডারল্যাপ মুভমেন্ট শুরু হয়। নিজে ছকের মধ্যে যে নতুন সুতা জড়ানো হয়েছে, তা সহ নিডেল নিচের দিকে শুরু করে। পূর্ববর্তী পুরন নিডেলের ল্যাচের সাহায্যে হুককে বন্ধ করে দেয়।
(চ) এ পর্যায়ে আভারল্যাপ শগিং মুভমেন্ট চলতে থাকে। নিডেলগুলো ট্রিক প্লেটের মধ্যে সিংকিং করে খুল করে এবং পুরনো লুপগুলো বন্ধ হুকের উপর দিয়ে গড়িয়ে পড়ে।
(ছ) এ পর্যায়ে নিডেলগুলো ঠিক নক-ওভার পজিশনের পূর্ববর্তী অবস্থানে থাকে এবং নিটিং চক্র সম্পন্ন করে। এভাবে রাসেল মেশিনের মধ্যে একের পর এক লুপ তৈরি হয়ে নিটিং অ্যাকশন সম্পন্ন হয়।