আজকে আমরা ব্যবহারিক : থিকনেস গেইজের মাধ্যমে কাপড়ের পুরুত্ব নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

ব্যবহারিক : থিকনেস গেইজের মাধ্যমে কাপড়ের পুরুত্ব নির্ণয়করণ (Determine the thickness of a fabric by thickness gauze)
ভূমিকা:
কাপড়ের দুই পৃষ্ঠেয় মধ্যকার দূরত্বই হলো পুরুত্ব। অর্থাৎ, কাপড়ের উপর পৃষ্ঠ হতে নিচের পৃষ্ঠের দূরত্বকে কাপড়ের পুরুত্ব বা থিকনেস বলে।
কাপড়ের পুরুত্ব নির্ণয়ে বিবেচ্য বিষয় ঃ
১। প্রেসার ফুটের আকার ও আকৃতি,
২। অ্যানভিলের আকার ও আকৃতি,
৩। প্রযুক্ত ওজন ও চাপ,
৪। প্রেসার ফুটের গতি,
৫। সময়,
৬। পুরুত্ব নির্ধারণ।
কাপড়ের পুরুত্ব নির্ণয়ের যন্ত্র ঃ
(ক) হীলস থিকনেস গজ,
(খ) রেনল্ডস বা ব্রানসন ক্লথ থিকনেস,
(গ) দি শার্লি থিকনেস গজ।

কার্যপ্রণালি ঃ
কাপড়ের পুরুত্ব নির্ণয়ের অন্যান্য যন্ত্রের তুলনায় এ যন্ত্রটি অত্যন্ত সহজ এবং জনপ্রিয়। এটা পরিচালনা করা অত্যন্ত সহজ। এটা সহজে বহনযোগ্য। এটা ব্যবহারে কোন বিদ্যুতের প্রয়োজন হয় না। পর্যবেক্ষণের শুরুতে প্রেসার ফুট ও অ্যানভিল পরিষ্কার কাগজ দিয়ে পরিষ্কার করতে হয় এখন ডায়াল পয়েন্টের ডায়াল শূন্য লাগে এনে প্রেসার ফুটের প্রয়োজনীয় ওজন দিতে হবে।
অ্যানভিলের ব্যাস প্রেসার ফুট অপেক্ষা ২ ইঞ্চি বেশি রাখতে হবে। প্রেসার ফুট নিচে নামানোর গতি ০.০০০২ ইঞ্চি। এরপর কাপড়টিকে প্রেসার ফুট এবং অ্যানভিলের মধ্যে স্থাপন করলে ডায়াল থেকে কাপড়ের পুরুত্ব সরাসরি পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে কাপড় কুঁচকিয়ে না থাকে।
সাবধানতা
১। প্রেসার ফুট ও অ্যানভিল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
২। ডায়াল ঠিক আছে কি না সেটা খেয়াল রাখতে হবে।
৩। কাপড় যেন কুঁচকিয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে।

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর
১। কাপড়ের পুরুত্ব বলতে কী বুঝ ?
উত্তর: কাপড়ের দুই পৃষ্ঠের মধ্যকার দূরত্বই হল পুরুত্ব অর্থাৎ কাপড়ের উপর পৃষ্ঠ হতে নিচের পৃষ্ঠের দূরত্বকে কাপড়ের পুরুত্ব বলে।
২। কাপড়ের পুরুত্ব নির্ণয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কী কী?
উত্তর:
১। হিল’স থিকনেস
২। রেনল্ডস এবং ব্রানসন রথ থিকনেস
৩। দি শার্লি থিকনেস
৩। প্রেসার ফুট ও কাপড়ের পুরুত্বের অনুপাত কত?
উত্তর: ৫ঃ১
৪। অ্যানভিলের ব্যাস প্রেসার ফুট অপেক্ষা কত বেশি রাখা হয়।
উত্তর: কমপক্ষে ২” বেশি।
৫। কাপড় কী জাতীয় দ্রব্য?
উত্তর: সংকোচনশীল দ্রব্য।