আজকে আমাদের আলোচনার বিষয়-আধুনিক তাঁতের সুযোগ-সুবিধাসমূহ
আধুনিক তাঁতের সুযোগ-সুবিধাসমূহ (Discuss the scope of modern loom)
প্রোজেকটাইল সুমের মৌলিক কার্যপ্রণালি (Basic working principle of prosectile loom)
শিল্পক্ষেত্রে সর্বপ্রথম স্যাটেল লেস হুম হিসেবে প্রোজেকটাইল লুমের ব্যবহার করা হয়। এখানে পড়েন সুতাটি একটি রবিন থেকে খুলে আসে এবং প্রোজেকটাইলকে লুমে একদিকে থেকে অন্যদিকে চালনা করার জন্য যে শক্তির প্রয়োজন হয় যা একটি টরশন বার থেকে প্রাপ্ত হয়, যা পূর্বে থেকে পিকিং এর জন্য সঞ্চিত করে রাখা হয়।
একটি লুমের মধ্যে বেশ কতকগুলো প্রোজেকটাইল থাকতে পারে। এটি নির্ভর করে লুমের প্রস্থের উপর। একটি প্রান্তহীন বেস্টের সাহায্যে প্রেজেকটাইলগুলো ফিড সাইডে আসে। টানা শেডের মাধ্যমে পাড়ন সুতা দেয়ার জন্য একটি তাঁত চক্র নিম্নলিখিত ধাপগুলোর সমন্বয়ে গঠিত হয়। নিচে এ ধাপগুলো ব্যাখ্যা করা হলো।

(ক) সর্বপ্রথম ধাপে প্রোজেকটাইলটি প্রান্তহীন বেষ্ট থেকে উপরে উঠে নির্গমন অবস্থানে চলে আসে এবং একই সময়ে ফিড ম্যাকানিজমের গ্রিপার দ্বারা বা প্রোজেকটাইল ফিডার দ্বারা পড়েন সুতাকে প্রোজেকটাইলের সামনে ধরা হয় ।
(খ) এ ধাপে প্রোজেক্টাইল কর্তৃক পড়েন সুতা ধরার পর প্রোজেকটাইল ফিডার খুলে যায়।
(গ) এখানে প্রোজেকটাইলটি পড়েন সুতাকে শেডের মধ্যে দিয়ে নিয়ে যায়। এ পিকিং-এর সময় পড়েন সুতার উপরেযে চাপ থাকে তাকে ওয়েফট টেনশনার লিভার এবং এডজাস্টেবল ওয়েফট ব্রেকারের সাহায্যে কমিয়ে দেয়া হয়।

ঘ)এ পর্যায়ে পিকিং শেষ হওয়ার পর রিসিভিং ইউনিটের মধ্যে প্রোজেকটাইল ব্রেকের দ্বারা প্রোজেকটাইলটি আটকে যায় এবং ওয়েফট ব্রেকের দ্বারা প্রোজেকটাইলটি আটকে যায় এবং ওয়েফট ব্রেক এর হালকা ফিডারটি সেলভেজের নিকটে চলে আসে।
(ঙ) এ পর্যায় প্রোজেকটাইল ফিডার পড়েন সুতাকে ছেড়ে পুনরায় আটকে ধরে এবং একই সাথে কাপড়ের দুই পার্শ্বে
অবস্থিত ওয়েফট এন্ড গ্রিপার পড়েন সুতার দুই প্রান্ত ধরে ফেলে ।
(চ) এরপর রিসিভিং পার্শ্বে প্রোজেকটাইল সুতাকে ছেড়ে দেয় এবং অপর পার্শ্বে অবস্থিত ওয়েফট কাটার পড়েন সুতাকে কেটে দেয়। এখানে প্রোজেকটাইলটি একটি প্রান্তহীন বেল্টের উপর গিয়ে পড়ে এবং এ প্রাজেকটাইলকে শেডের মধ্যে দিয়ে পুনরায় পিকিং পজিশনে নিয়ে আসে।
ছ)তারপর শানা দ্বারা পড়েন সুতাকে বিট-আপ করা হয়। এরপর শেড পরিবর্তন করা হয়। ওয়েফট অ্যান্ড গ্রিপার থেকে সুতা মুক্ত হয়ে যায় এবং টাকিং নিডেল দ্বারা এ শেডের মধ্যে পড়েন সুতার দুই মুক্ত প্রান্তকে টুকিয়ে দেয়া হয় ৷ এভাবে এখানে টাফড সেলভেজ তৈরি হয়।
এরপর প্রোজেকটাইল ফিডার কাপড়ের পাড় থেকে আবার দূরে সরে যাওয়ায় ওয়েফট টেনশনার লিভার নির্দিষ্ট দৈর্ঘ্যের পড়েন সুতাকে পুনরায় ধরে নিবে। এরপর প্রোজেকটাইল পিকিং এর জন্য পিকিং পজিশনে চলে আসবে।

এভাবে প্রোজেকটাইল লুমের মধ্যে লুম সাইকেল সম্পন্ন হয়ে থাকে।