ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা | Yarn Manufacturing-2

ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। “ড্র-ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা” ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ৫ম অধ্যায়ের [Chapter 5] এর পাঠ।

 

ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা

 

ওয়েস্টেজ কি?

স্পিনিং মিলসমুহে সুতা প্রস্তুত করার সময়ে বিভিন্ন মেশিন হতে ময়লা ধুলাবালি নেপস ছোটোখাটো আঁশ নিউমোফিল৷ ইত্যাদি অপদ্রব্য বাই প্রডাষ্ট হিসেবে পাওয়া যায় তাকে ওয়েস্টেজ বলে৷

আর এ ওয়েস্টেজ এর মধ্যে কিছু কিছু উক্ত মিলই পূনর্ব্যহার করা হয় এবং কিছু কিছু ওয়েস্টেজ ব্যবহারযোগ্য নয় পরবর্তীতে লট আকারে বিক্রি করে দেয়া হয়৷

ড্র-ফ্রেমে উৎপাদিত ওয়েস্টেজ?

ড্র-ফ্রেমে নিম্নলিখিত অপচয় সৃষ্টি হয়ঃ

  • স্লাইভারে এর অপচয়
  • সুইপিং ওয়েস্ট
  • নিউমোফিল
  • রোলার এর অপচয়
  • ড্রপিং

 

স্লাইভার এর অপচয় কি?

ড্রইং মেশিনের ফিড ও ডেলিভারি প্রান্তে স্লাইভার শেষ ও পুনরায় লাগানোর প্রয়োজনে অথবা স্লাইভার ছিঁড়ে গেলে স্লাইভারের টুকরো অংশ অপচয় হয়৷ এটিই স্লাইভারের অপচয়৷

সুইপিং ওয়েস্ট কি?

ড্রইং মেশিনের আশেপাশে মেশিনের অভ্যন্তরে ফ্লোরে পড়ে থাকা ওয়েস্ট যা সুইপার কর্তৃক সংগ্রহ করা হয় তাই সুইপিং ওয়েস্ট৷

নিউমোফিল কি?

ড্রইং ফ্রেমে নিউমোফিল বক্স এ যে অপচয় পাওয়া যায় তাই নিউমোফিল ওয়েস্ট৷

 

রোলারের অপচয় কি?

বিভিন্ন কারণে ড্রইং মেশিন চলাকালীন সময়ে রোলারের পৃষ্ঠে আঁশসমূহ জড়িয়ে যায় যা মেশিন অপারেটর মেশিন বন্ধ করে পরিস্কার করে৷ এটিই রোলারের অপচয়৷

ড্রপিং কি?

প্রসেসকৃত স্লাইভারের খাটো আঁশের পরিমাণ বেশি থাকলে আঁশ মেশিন ও মেশিনের আশেপাশে পড়তে থাকে৷ এ পড়ে যাওয়া আঁশসমূহই ড্রপিং৷

ড্র-ফ্রেমের অপচয়ের এর পরিমাণ?

  • স্লাইভার এর ওয়েস্টেজ= ০.২%
  • রোলারের ওয়েস্টেজ= ০.১%
  • ড্রপিং= ০.৬%
  • সুইপিং ওয়েস্টেজ= ০.৫%

ড্র-ফ্রেমের অপচয়

  • ফিড মেটারিয়ালসের সুষমতা
  • সুষম ড্রাফট বিতরণ
  • হিউমিডিফিকেশন নিয়ন্ত্রণ
  • স্ট্রীট সুপারভিশন
  • কর্মীদের দক্ষতা

এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ড্র-ফ্রেমের অপচয় নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে।

 

 

ড্র ফ্রেমের অপচয়, ত্রুটি ও প্রতিকার আলোচনা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment